11000://19120701701980101015595.00117 সেই ভ্রান্ত অভিমত লিপিবদ্ধ করা এবং এর ত্রুটি আলোচনা করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতাম, তাহলে সেটাই হতো সঠিক সিদ্ধান্ত ও সঠিক পন্থা । কেননা ভ্রান্ত মতামত ধরাপৃষ্ঠ থেকে নির্মূল করা এবং এর প্রবক্তার নাম-গন্ধ মুছে ফেলার জন্যে তা থেকে মুখ ফিরিয়ে নীরব থাকাটাই সবচেয়ে উত্তম ব্যবস্থা । এটা অশিক্ষিত-মূর্খ লোকদেরকে সেই ভ্রান্ত মতামত সম্পর্কে অনবহিত রাখার একটি কার্যকর পন্থা। কিন্ত যখন আমরা এর অশুভ পরিণাম এবং মুর্খ লোকদের যে কোন ভুল মতামতের প্রতি তৃরিৎ বিশ্বাস স্থাপন ও উলামায়ে কেরামের নিকট অগ্রহণযোগ্য কথার প্রতি তাদের আকৃষ্ট হওয়ার অশুভ পরিণাম সম্পর্কে চিন্তা করলাম তখন আমরা এদের ভ্রান্ত মতের উন্মেখ করে তার মুলোৎপাটন করা জরুরী মনে করলাম। ইনশাল্লাহ এ মহতি কাজ মানুষের জন্যে হবে অতীব কল্যাণকর এবং এর পরিণামও শুভ হবে বলে আমরা আশা করি। (ইমাম মুসলিম এ অনুচ্ছেদে একটি বিশেষ গুরুত্পূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করছেন, যা মুসলিম শরীফের ভূমিকায় আলোচিত বিষয়সমূহের মধ্যে অন্যতম | তিনি বৰলেন,) যে ব্যক্তির বক্তব্যকে কেন্দ্র করে আমরা আলোচনা শুরু করেছি এবং যার ধ্যান, ধারণাকে আমরা বাতিল বলে গণ্য করেছি তার অভিমত হচ্ছে- “যদি সনদের মধ্যে ১১৪ ১১. ১5 জেমুক অমুকের কাছ থেকে), এভাবে উল্লেখ থাকে এবং এ কথা জানা যায় যে, তারা উভয়েই একই যুগের রাবী একই সময়ের লোক তাছাড়া হাদীসটি সরাসরি শুনার এবং পরস্পর সাক্ষাৎ হওয়ার সম্ভাবনাও রয়েছে। কিন্তু সে তার উর্ধতন রাবীর কাছ থেকে শুনেছে বলে আমরা জানতে পারিনি এবং কোন রেওয়ায়েতের মধ্যেও আমরা পাইনি যে, তাদের উভয়ের মধ্যে কখনো সাক্ষাৎ ঘটেছে অথবা সামনা-সামনি কোন কথাবার্তা হয়েছে” তাহলে এক্ষেত্রে এ ব্যক্তির মতে- এভাবে যত হাদীস বর্ণিত হবে তা দলীল, হিসাবে গ্রহণ করা যাবে না, যে পর্যন্ত প্রমাণ না হবে যে, তারা উভয়ে গোটা জীবনে একবার অথবা একাধিকবার কোন এক জায়গায় একক্রিত হয়েছিল, অথবা এর স্বপক্ষে কোন বর্ণনা মওজুদ আছে। সুতরাং যদি এই বর্ণনাকারী ও গ্রহণকারীর মধ্যে সাক্ষাৎ এবং সামনা-সামনি শুনার কথা না জানা যায় এবং কোন হাদীস দ্বারা যদি তাদের মধ্যে অন্তত একবার সাক্ষাতের এবং তার থেকে বের্ণনাকারী থেকে) কিছু শুনার প্রমাণ না পাওয়া যায়, তাহলে এ অবস্থায় এ ব্যক্তির মতানুসারে এ জাতীয় হাদীস দলীল হিসাবে গ্রহণযোগ্য নয়। বরং এ পর্যায়ের হাদীস গ্রহণ করা স্থগিত থাকবে ৪ যে পর্যন্ত কম বা অধিক হাদীস ছারা সাক্ষাত ও শোনার প্রমাণ না পাওয়া যায়। | অতঃপর ইমাম মুসলিম বলেন ৫ হে আবু ইসহাক! আল্লাহ তোমার প্রতি অনুগহ করুন' । হাদীসের সনদসমূহকে ক্ষত-বিক্ষত করার জন্যে এটা এমন একটা মনগড়া অভিমত, যা ইতিপূর্বে কেউ বলেনি.। আর হাদীস বিশারদ উলামায়ে কেরামের কেউ এ কথার সমর্থনও করেননি ।
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।