০ আমি মনে করি- যেসব লোক এ ধরনের যঈফ হাদীস এবং অখ্যাত সনদ বর্ণনা করে এবং এর মধ্যকার দোষক্রটি ও দুর্বলতা সম্পর্কে অবহিত হওয়া সত্তেও তা নিয়ে ব্যস্ত থাকে- তাদের উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের সামনে নিজেদের বিদ্যার বহর দেখানো । লোকেরা তার হাদীসের সংখ্যাধিক্য দেখে বলবে, অমুক ব্যক্তি কত অধিক হাদীসই না জমা করেছে। যে ব্যক্তি ইলমে হাদীসের নামে এ নীতি গ্রহণ করে এবং এ পথে পা বাড়ায়, তার সম্বন্ধে বলতে হয়, হাদীস শাস্ত্রে তার কোন স্থান নেই। বস্তুত এমন ব্যক্তি আলেম হিসাবে আখ্যায়িত হওয়ার পরিবর্তে জাহেল-মূর্খ উপাধি লাভের অধিক উপযোগী । অনুচ্ছেদ £ ৭ আন'আ"ন*২ পদ্ধতিতে বর্ণিত হাদীস দলীল হিসাবে গ্রহণ করা জায়েয যদি এ রাবীদের পারস্পরিক সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকে এবং তাদের কেউ যদি মুদাল্লিস না হয়। ইমাম মুসলিম বলেন, আমাদের যুগের কোন কোন স্বঘোষিত হাদীস বিশারদ হাদীসের সনদ সুস্থ ও অসুস্থ হওয়ার ব্যাপারে অভিমত প্রকাশে প্রয়াস পেয়েছেন। যদি আমরা তার *২ যে হাদীসের সনদ ৩১.) /_৮ ১১৬ ০৮ ১১৬ ৬ (অমুকের থেকে অমুক, তার থেকে অমুক বর্ণনা করেছে)- এভাবে বর্ণিত হয়েছে তাকে মুআনআন (১০) হাদীস বলে । এ ধরনের বর্ণনায় রাবী এটা বলছেন না যে, আমি অমুকের কাছে শুনেছি অথবা অমুক আমাকে হাদীস শুনিয়েছে। তাই এতে সন্দেহের সৃষ্টি হয় যে, একে অপরের কাছে বর্ণিত হাদীসটি শুনেছে কিনা বা মাঝখান থেকে কোন রাবী বাদ পড়ে গেছে কিনা। এ কারণে মু'আন'আন হাদীস দলীল হিসাবে গ্রহণ করার ব্যাপারে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ আছে। তাদের একদল বলেছেন, যদি অর্ধস্তন রাবী তার উর্ধতন রাবীর যুগ পেয়ে থাকে এবং পরস্পর সাক্ষাৎ সম্ভব হয়- তাহলে বর্ণিত হাদীসটি মুস্তাসিল হাদীসের মর্যাদা লাভ করবে এবং দলীল হিসেবে গৃহীত হবে। ইমাম মুসলিমের এই মত। অপর দল বলেছেন, কেবল সাক্ষাৎ ঘটার সন্তাব্যতাই যথেষ্ট নয়, বরং দুই একবার সাক্ষাত ঘটেছে বলে প্রমাণিত হতে হবে। মুহান্ধিক আলেমগণ এই মত গ্রহণ করেছেন। এবং মুসলিমের মতকে যঈফ বলেছেন। আলী ইবনুল মাদানী, বুখারী ও একদল বিশেষজ্ঞ মুসলিমের মতের বিরোধিতা করেছেন৷ তাদের মতে, অন্তত একবার সাক্ষাৎ ঘটেছে বলে প্রমাণিত হলে তা মুস্তাসিল হাদীসের মর্যাদা লাভ করবে। একদল লোক বলেছেন, মু'আন"আন হাদীস কোনক্রমেই গ্রহণযোগ্য নয়। কিন্তু এ মত প্রত্যাখ্যাত হয়েছে। উপরস্ত এটা উলামায়ে সালফের ইজমার পরিপন্থী । ইমাম মুসলিম সম্পাদক “ম্থঘোষিত হাদীস বিশারদ” বলে ইমাম বুখারী ও তার উস্তাদ আলা ইবনুল মাদানীর সমালোচনা করেছেন। %. তাদ্রলিস অর্থ গোপন করা । কোন রাবী তার প্রকৃত উত্তাদের নাম গোপন রেখে তার উর্ধতন উত্তাদের নামে হাদীস বর্ণনা করলে এটাকে মুদাল্লাস হাদীস বলে । এতে মনে হয় যে, সে সরাসরি তার উস্তাদের শায়খের কাছে হাদীস শুনেছে। অথচ সে সরাসরি তার নিকট হাদীস শোনেনি । মুদাল্লাস হাদীস গ্রহণযোগ্য নয়। তবে যদি প্রমাণ হয় যে, সে সিকাহ রাবীর হাদীসে এরূপ করে অথবা নিজের উত্তাদের নাম প্রকাশ করে দেয়- তাহলে এ ধরনের হাদীস গ্রহণযোগ্য হতে পারে । মু'আন'আন হাদীসে এ ধরনের মুদাল্লিস রাবী থাকলে সেক্ষেত্রে দুই রাবীর মধ্যে সাক্ষাৎ ঘটার সম্ভাব্যতা অথবা একবার সাক্ষাৎ হওয়াটাই হাদীসটি মুস্তাসিল হিসাবে গণ্য হওয়ার জন্য যথেষ্ট এবং তার সাথে টকা হারেছে। ডিশ জোশে তিনি এ স্বঘোষিত শব্দ ব্যবহার করেছেন।
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।