Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 01 (boimate com)
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

[07:1990115 081010101585-6যো1 তিনি মুসা ইবনে দিহকান ও ঈসা ইবনে আবু ঈসা মাদানীকেও যঈফ বলেছেন ।*১ (ইমাম মুসলিম বলেন), আমি হাসান ইবনে ঈসাকে বলতে শুনেছি ৪ আমাকে ইবনে মুবারক বলেছেন, যখন তুমি জারীরের নিকট যাবে তখন তিন ব্যক্তির হাদীস ব্যতীত তার সমস্ত ইলম (হাদীস) লিপিবদ্ধ করে নিও । এ তিন ব্যক্তি হচ্ছে ই ০০৮ ইবনে ইসমাঈল ও মুহাম্মাদ ইবনে সালিম । ইমাম মুসলিম বলেন, হাদীস বর্ণনাকারীদের দোষ-ত্রটি ও তাদের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বিশেষজ্ঞ আলেমদের যে মতামত আমরা বর্ণনা করেছি- এর ফিরিস্তি অনেক দীর্ঘ। এ সম্পর্কে সবিস্তারে আলোচনা করতে গেলে সংকলনের কলেবর বিরাট হয়ে যাবে। তবে আমরা এখানে যতটুকু আলোচনা করেছি তা একজন বিচক্ষণ ব্যক্তির পথ নির্দেশের জন্য যথেষ্ট হবে । হাদীস বিশারদগণ হাদীস বর্ণনার ক্ষেত্রে যে নীতি নির্ধারণ ও অনুসরণ করেছেন- তা তারা এ থেকে জানতে পারবেন। প্রকৃত ব্যাপার হচ্ছে- মুহাদ্দিসীনে কেরাম হাদীস বর্ণনাকারীদের (রাবী) যাবতীয় দোষ-ক্রুটি প্রকাশ করে দেয়া অপরিহার্য মনে করেছেন। এ সম্পর্কে যখন তাদের জিজ্ঞেস করা হয়েছে, তারা এটা গুরুতৃপূর্ণ কাজ বলে ফতোয়া দিয়েছেন। দ্বীনের কোন কথা নকল করলে তার মাধ্যমে হয় কোন কাজ হালাল অথবা হারাম প্রমাণিত হবে, অথবা তাতে কোন কাজ করার নির্দেশ অথবা নিষেধ থাকবে, অথবা এর মাধ্যমে কোন কাজ করতে উৎসাহিত করা হবে বা কোন কাজ না করার জন্য সতর্ক করা হবে। যাই হোক, কোন রাবীর মধ্যে যদি সততা ও বিশ্বস্ততার উপাদান না থাকে- আর অন্য কোন রাবী তার কাছ থেকে হাদীস বর্ণনা করার সময় যদি তার সম্পর্কে অনবহিত লোকদের সামনে এ ক্রটি তুলে না ধরে তবে সে গুনাহগার হবে এবং সাধারণ মুসলমানদের সাথে প্রতারণাকারী বলে গণ্য হবে। কেননা যেসব লোক এসব হাদীস শুনবে- তারা এর সবগুলোর উপর অথবা এর কোন কোনটির ওপর আমল করে থাকবে। অথচ এর সবগুলো অথবা এর কতগুলো মনগড়া হাদীস পাওয়া মোটেই বিচিত্র নয় এবং এগুলোর কোন ভিত্তি নাও থাকতে পারে । (কোন কোন পাঠে আছে £ এতে অল্প বা অধিক মিথ্যা হাদীসও থাকতে পারে)। অথচ নির্ভরযোগ্য ও আস্থাশীল বর্ণনাকারীদের বর্ণিত নির্ভুল ও সহীহ হাদীসের এক বিরাট সম্ভার আমাদের সামনে রয়েছে । কাজেই এমন ব্যক্তি থেকে হাদীস গ্রহণ করার জন্যে ব্যস্ত হওয়ার আদৌ কোন প্রয়োজন নেই, যার বর্ণনা নির্ভরযোগ্য নয় এবং সে নিজেও সিকাহ রাবী নয় । ৪ হাকীম ইবনে জুবাইর আসাদী কুফার অধিবাসী ছিলেন। আবু হাতেম রাবী তাকে কষ্ট্রর শিয়া বলে উল্লেখ করেছেন। আবদুর রহমান ইবনে মাহদী এবং শোবাকে জিজ্ঞেস করা হল, আপনারা হাকীম ইবনে জুবাইর থেকে বর্ণনা করা ছেড়ে দিলেন কেন? তারা বললেন, আমরা দোযখে যেতে চাই না। তাকরীবে তাকে সত্যবাদী, কিন্ত যঈফ বলা হয়েছে। ইমাম বুখারী ও মুসলিম তার বর্ণনা গ্রহণ করেননি । অপরদিকে ইমাম আবু দাউদ, তিরমিযী এবং ইবনে মাজা তার বর্ণনা গ্রহণ করেছেন। মূসা ইবনে দীনার যঈফ রাবী এবং ঈসা ইবনে আবু ঈসা প্রত্যাখ্যাত রাবী ।

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।