Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 01 (boimate com)
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

৩৪০ সহীহ মুসলিম 11000://19120101701.4010101595.00]17 পাপা জপ পর্ণ তা পাতা 5 পা পাতি ০৮ ন্ি2 ৬9 ৩ ০৮৩০ ি০51১5524০54465 35450 ৩৮৯। আবু হুরাইরা (রা) ও হুযাইফা (রা) থেকে বর্িত। তাঁরা উভয়ে বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তায়ালা (কিয়ামাতের দিন) লোকদের সমবেত করবেন। তখন ঈমানদারগন উঠে দাঁড়াবে। এ সময় জান্নাত তাদের নিকটবর্তী করা হবে (এবং তাহবে সুসঙ্জিত)। এরপর তারা আদম আলাইহিস সালামের নিকট এসে বলবে, "হে আমাদের পিতা, আমাদের জন্যে জান্নাত খুলে দেয়ার ব্যবস্থা করুন। তিনি বলবেন, তোমাদের পিতা আদমের অপরাধের কারনেই তো তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে। অতএব আমি একাজের উপযুক্ত নই। বরং তোমরা আমার পুত্র আল্লাহ্‌র বন্ধু (খলীলুল্লাহ) ইব্রাহীমের কাছে যাও। তখন তারা ইব্রাহীম আলাইহিস সালামের কাছে আসলে তিনি বলবেনঃ আমি এ কাজের উপযুক্ত নই। আমি অবশ্যই তাঁর বন্ধু ছিলাম, তবে তা ছিলো অনেক দূরে-দূরে। বরং তোমরা মূসার কাছে যাও। তিনি হলেন সে ব্যক্তি, যার সাথে আল্লাহ্‌ স্বয়ং কথা বলেছেন। এরপর তারা মূসা আলাইহিস সালামের কাছে আসবে। তিনি বলবেন, আমি এ কাজের উপযুক্ত নই। বরং তোমর ঈসার নিকট যাও। কেননা তিনি হলেন আল্লাহ্‌র কলেমা ও তাঁর রূহ। এবার তারা ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। তিনি বলবেন, আমি একাজের যোগ্য নই। অতঃপর তারা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। তখন তিনি উঠে দড়াবেন এবং তাঁকে (জান্নাতের দরজা খোলার) অনুমতি দেয়া হবে। এবার 'আমানাত ও রেহ্ম" (রক্ত সম্পর্ক) বস্তু দু'টি পুলসিরাতের ডানে ও বামে এসে দঁড়াবে। অতঃপর তোমাদের সর্বপ্রথম দল, তা অতিক্রম করবে বিদ্যুতের গতিতে । বর্ণনাকারী বলেন, আমি বললাম, আমার পিতা-মাতা আপনার প্রতি উৎসর্গ হোক। বিদ্যুতের গতিতে কি জিনিস অতিক্রম করতে পারেঃ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি দেখোনি বিদ্যুত চোখের পলকের মধ্যে কিরূপ তৃবরিৎ গতিতে যায় ও ফিরে আসে? এ সমস্ত লোকেরাও অনুরূপভাবে ত্বরিৎ বেগে পুলসিরাত অতিক্রম করে যাবে। তারপর যারা অতিক্রম করবে তাদের গতি হবে বাতাসের সমান। অতঃপর যারা অতিক্রম করবে তাদের গতি হবে পাখির গতির সমান। এরপর প্রত্যেকটি মানুষের গতিবেগ তাদের নিজ নিজ আমল অনুপাতে নির্ধারিত হবে। আর তোমাদের নবী পুলসিরাতের ওপর দন্ডায়মান অবস্থায় বলতে থাকবেন, হে আমার প্রভু, ( আমার উম্মাতকে) নিরাপদে রাখুন, নিরাপদে পার করুন, শেষ পর্যন্ত যখন বান্দাহদের আমল অকেজো হয়ে যাবে। (অর্থাৎ আমল দ্বারা পার হওয়ার কোনো উপায় থাকবে না) এ সময় এমন এক ব্যক্তি আসবে যার চলার শক্তি নেই | সে পার হবে হামা গুড়ি দিয়ে। রাসূলুল্লাহ্‌ (সা) এ কথাও বলেছেন যে, ,পুলসিরাতের দুই ধারে ঝুলানো থাকবে বৃহদাকারের আটা | যাকে ধরার নির্দেশ করা হবে, তত্ক্ষনাৎ তা তাকে পাকড়াও করবে। ফলে কেউ কেউ ক্ষত বিক্ষত অবস্থায় নাজাত পাবে। আবার কেউ কেউ ফেটে ফুটে দোযখে পতিত হবে। সেই মহান সত্তার কসম যাঁর হাতে আবু হুরাইরার প্রাণ, নিশ্চয়ই জাহান্নামের গভীরতা হবে স্তর বছরের দূরত্বের পরিমান।

— পৃষ্ঠা ৩৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।