Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 01 (boimate com)
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

৩০২ সহীহ মুসলিম 11100://1512111801.8/010101695.0017 গাছের কাঁটার মতই, তবে এতো বড় যে, বিরাটত্ব সম্পর্কে আল্লাহই জানেন। এ আংটাগুলো দোযখের মধ্যে লোকদেরকে তাদের পাপ কাজের দরুন ছোবল দিতে থাকবে। তাদের মধ্যে কিছু সংখ্যক ঈমানদার (গুনাহগার) লোকও থাকবে। তারা অতঃপর এর ছোবল থেকে রক্ষা পাবে। ভ্রতপর মহান আল্লাহ যখন বান্দাদের বিচার ফায়সালা সমাপ্ত রবেন এবং নিজের রহমত ও অনুগ্রহে কিছু সংখ্যক লোককে দোযখ থেকে মুক্ত করার ইচ্ছা করবেন এদের মধ্যে যারা আল্লাহ্‌র সাথে কোনো কিছুকে শর তাদেরকে দোযৰ থেকে বের করার জন্যে তিনি ফিরিশতাদের জাদেশ করবেন জাল্লাহতা'আলা যাদেরকে এভাবে অনুধহ করবেন এরা হচ্ছে এমন লোক, যারা এ সাক্ষ্য প্রদান করেছে যে, আল্লাহ্‌ ছাড়া কোনো ইলাহ্‌ নেই।” ফিরিশ্তারা দোযখের মধ্যে তাদেরকে চিনতে পাবেন। তাঁরা তাদেরকে সিজদার চিহ্, দেখেই সনাক্ত করবেন। একমাত্র সিজদার চিহ বা স্থান ব্যতীত এসব বণী আদমের দেহের পবকিছুই দোযখের আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। কন্তূতঃ আল্লাহ তা”আলা সিজদার চিহৃসমূহ আগুনের ওপর হারাম করে দিয়েছেন। অতএব তারা অস্নিদপ্ধ অবস্থায় কালো কয়লার মতো হয়ে দোযখ থেকে বের হবে। অতঃপর তাদের দেহের ওপর "আবে হায়াত, (জীবনদানকারী পানি ঢালা হবে। এখান থেকে তারা এমনভাবে সজীব হয়ে উঠবে, যেমন বীজ ভেজা মাটিতে আপন আপনি অস্কুরিত হয়ে বেড়ে ওঠে। এরপর আল্লাহ তা” আলা বান্দাহৃদের বিচার ফায়সালা শেষ করবেন। এরপর একটি মাত্র লোক অবশিষ্ট থাকবে। তার মুখ দোযখের দিকে ফেরানো থাকবে। সে হবে সবশেষে জান্নাত লাভকারী। সে বলবে, হে আমার প্রভু, দোযখের দিক থেকেআমার মুখটা ফিরিয়ে দিন। দোযখের দুর্গন্ধ আমাকে অসহ্য কষ্ট দিচ্ছে এবং এর অগ্নিশিখা আমাকে একেবারে দগ্ধ করে ফেলেছে। সে এ অবস্থায় আল্লাহ তাআলার মর্জি মাফিক তাঁর কাছে দোয়া করতে থাকবে । তখন আল্লাহ্‌ তাকে বলবেনঃ তুমি যা চাও তা যদি তোমাকে দিই, তাহলে আরো কিছু চাইবে কি? সে বলবে, না। আমি এ ছাড়া আর কিছুই তোমার কাছে চাইবোনা। সে তার মহা পরাক্রমশালী আল্লাহ তা”আলাকে তাঁর ইচ্ছানুসারে এ মর্মে আরো অনেক ওয়াদা ও প্রতিশ্র্তি দিতে থাকবে। তখন আল্লাহ তা'আলা তার মুখ দোযখের দিক থেকে ফিরিয়ে দেবেন। যখন সে বেহেশতের দিকে মুখ করবে, এবং বেহেশত দেখবে তখন আল্লাহ্‌র ইচ্ছানুযায়ী কিছুক্ষণ নীরব থাকবে। অতপর বলবে, হে আমার প্রতিপালক, আমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌছিয়ে দিন। তার কথা শুনে আল্লাহ্‌ বলবেনঃ তুমি কি ওয়াদা ও প্রতিশ্র্তি দাওনি যে, তোমাকে যা দেয়া হবে, তাছাড়া আর কিছুই চাই না? আফসোস হে আদম সন্তান! তুমি কি সাংঘাতিক ওয়াদা ভঙ্গকারী, বড়ই অকৃতজ্ঞ। সে আবার "হে আমার প্রভূ” বলে সর্বশক্তিমান আল্লাহতা, আলা কে ডাকতে থাকবে । অবশেষে আল্লাহ্‌ তাকে বলবেনঃ এটা যদি তোমাকে দেয়া হয়, তাহলে তুমি পুনরায় আর কিছু চাইবেকি? সে বলবে, তোমার ইজ্জতের কসম, এছাড়া আমি আর কিছুই চাইবো না। তারপর সে এ মর্মে আল্লাহ্‌ তা" আলাকে প্রতিশ্রুতি দিতে থাকবে এবং আল্লাহ্ও তাকে জান্নাতের দরযার কাছে এগিয়ে দেবেন। যখন সে জান্নাতের দরজায় দাঁড়াবে, তখন তার দরজা খুলে যাবে এবং লে তার মধ্যকার আরাম-আয়েশ ও আনন্দের প্রাচ্য দেখতে পাবে, আর আল্লাহ্‌ যতক্ষণ চাইবেন, সে ততক্ষণ নীরব নিশ্চুপ থাকবে। তারপর বলবে, হে আমার রব, আমাকে

— পৃষ্ঠা ৩০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।