Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 01 (boimate com)
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

11000://159120101801.4010101595.00]17 সহীহ মুসলিম ২৭৫ দরজা খুলুন! জিজ্ঞেস করলেন, আপনি কে? জবাব দিলেন, আমি জিব্রীল! দ্বার রক্ষী জানতে চাইলেন আপনার সঙ্গে আর কেউ আছে কি? বললেন, হাঁ, মুহাম্মাদ (সা) আমার সাথে রয়েছেন। জিজ্ঞেস করলেন, তাঁকে কি ডাকা হয়েছে? বললেন, হাঁ! অতঃপর দরজা খোলা হলো! রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমরা আসমানের ওপর আরোহণ করলাম, হঠাৎ দেখলাম, এক ব্যক্তির ডানে একদল মানুষ এবং বামে ও একদল মানুষ। তিনি যখন ডানদিকে তাকান তখন হাসেন, আর যখন বামদিকে তাকান কাঁদেন। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি আমাকে দেখেই পুণ্যবান নবী এবং পুণ্যবান সন্তান বলে খোশ্‌ আমদেদ জানালেন। আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রীল! ইনি কে? জবাব দিলেন, ইনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ডানে ও বামে এগুলো হলো তাঁর সন্তান সন্তুতিরই রূহ সমূহ। এদের মধ্যে ডান দিকের গুলো হলো জান্নাতী আর বাম দিকের গুলো হলো জাহান্নামী। এ কারণেই যখন তিনি ডান দিকে তাকান তখন হাসেন, আর যখন বাম দিকে তাকান তখন কাঁদেন। অতঃপর জিবরীল (আ) আমাকে নিয়ে আরো উর্ধে আরোহণ করলেন এবং দ্বিতীয় আকাশে এসে উপনীত হলাম! তিনি দ্বার রক্ষীকে বললেন, দরযা খুলুন! এখানেও দ্বাররক্ষী তাকে প্রথম আকাশের দ্বাররক্ষীর অনুরূপ প্রশ্ন করেছিলেন। এরপর দরজা খুলে দিলেন। আনাস ইবনে মালিক (রা) বলেন, তিনি (নবী সা অথবা আবু যার রা) উল্লেখ করেছেন যে, তিনি আস্মানগুলোতে আদম (আ) ইদ্রিস (আ), মুসা (আ), ও ইব্রাহীমের (আ) সাক্ষাৎ পেয়েছেন, তবে তাদের কে কোন আসমানে আছেন তা নির্দিষ্ট করে বলেননি। অবশ্য এতটুকু উল্লেখ করেছেন যে তিনি দুনিয়ার নিকটবর্তাঁ আস্মানে আদম (আ) এবং ষষ্ঠ আস্মানে ইব্রাহীম (আ) সাক্ষাৎ পেয়েছেন। যখন জিবরীল (আ) ও রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্রীসের (আ) কাছ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি (ইদ্রীস) বললেনঃ হে পুণ্যঝন নবী ও ভাই তোমাকে অভিনন্দন জানাচ্ছি। নবী (সা) বলেনঃ আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? জিবরীল (আ) জবাব দিলেন, ইনি ইদীস (আ)। তিনি (সা) বলেনঃ অতপর আমি মুসার (আ) নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেনঃ হে পুণ্যবান নবী ও সুযোগ্য ভাই! তোমাকে মুবারকবাদ। পরে আমি জানতে চাইলাম, ইনি কে? বললেন, ইনি মূসা (আ) অতঃপর আমি ঈসা (আ)-এর কাছ দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেনঃ হে মহান নবী ও পুণ্যবান ভাই তোমাকে মুবারকবাদ | আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? জিব্রীল (আ) জবাব দিলেন, ইনি ঈসা ইবনে মরিয়ম (আ)। তারপর আমি ইব্রাহীমের (আ) নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেনঃ পুণ্যবান নবী ও সুসন্তান, মারহাবা! আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? 'জিব্রীল (আ) জবাব দিলেন, ইনি হলেন, ইব্রাহীম (আ)। ইবনে শিহাব (রা) বলেন, ইবনে হাযম আমাকে জানিয়েছেন যে, ইবনে আব্বাস (রা) ও আবু হাব্বাতুল আনসারী (রা) উভয়ে বলতেন, রাসূলুল্সাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অতঃপর জিব্রীল (আ) আমাকে আরো উর্ধে নিয়ে গেলেন, অবশেষে এমন এক সমতল স্থানে গিয়ে আমি পৌছলাম, যেখানে. আমি কলমের দ্বারা লিখার খস্থস্‌ শব্দ শতনতে পেলাম। ইবনে হায্ম ও আনাস ইবনে মালিক (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ আমার উম্মাতের ওপর পঞ্চাশ ওয়াক্ত নামায

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।