২৭০ সহীহ মুসলিম 11000://1519111801-//010101955.0011) মর্যাদা” (সূরা মরিয়ম)। অতঃপর আমরা পঞ্চম আকাশের নিকটে গিয়ে উপস্থিত হলাম। জিবরীল (আ) দরজা খোলার জন্য অনুরোধ করলেন। জিজ্ঞেস করা হলো, আপনি কে? বললেন, জিব্রীল! জিজ্ঞেস করা হলো, আপনার সঙ্গে কে? বললেন, মুহাম্মাদ (সা)। .. জিজ্ঞেস করা হলো, তাঁকে কি ডেকে পাঠানো হয়েছে? বললেন, হাঁ, ডেকে পাঠানো হয়েছে। অতঃপর দরজা খোলা হলো। আমি ওখানে পৌছে হারুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাত পেলাম। তিনি আমাকে অভ্যর্থনা জানিয়ে আমার জন্যে মঙ্গল কামনা করলেন। এবার আমরা ষষ্ঠ আকাশের কাছে গিয়ে উপনীত হলাম। জিবরীল (আ) দরজা খোলার জন্য অনুরোধ করলেন। জিজ্ঞেস করা হলো, আপনি কে? বললেন, জিব্রীল। আবার জিজ্ঞেস করা হলো, আপনার সঙ্গে কে? বললেন, মুহাম্মাদ (সা)। জিজ্ঞেস করা হলো, তাঁকে কি ডেকে পাঠানো হয়েছে? বললেন হাঁ, তাঁকে ডেকে পাঠানো হয়েছে। এরপর আমাদের জন্যে দরজা খোলা হলো। সেখানে গিয়ে আমি মূসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাত পেলাম। তিনি আমাকে অভ্যর্থনা জানালেন। আমার জন্যে মঙ্গল কামনা করলেন। অতঃপর আমরা সপ্তম আকাশের কাছে গিয়ে উপনীত হলাম। জিবরীল (আ) দরজা খোলার জন্য অনুরোধ করলেন। জিজ্ঞেস করা হলো, আপনি কে? বললেন, জিব্রীল। আবার জিজ্ঞেস করা হলো, আপনার সাথে কে? বললেন, মুহাম্মাদ (সা)। জিজ্ঞেস করা হলো, তাঁকে কি ডেকে পাঠানো হয়েছে? বললেন, হা, তাঁকে ডেকে পাঠানো হয়েছে। এবার আমাদের জন্যে দরজা খোলা হলো। ওখানে গিয়ে আমি ইবরাহীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাত পাই। তিনি বাইতুল মা” মুরের সাথে হেলান দিয়ে বসা ছিলেন। এই মসজিদে প্রত্যহ সম্তর হাজার করে ফিরিশৃতা প্রবেশ করেন। কিয়ামাত পর্যন্ত তাদের কেউ পুনরায় সে ঘরে প্রবেশ করবেন না। অতঃপর তিনি (জিবরীল আ) আমাকে সঙ্গে নিয়ে সিদ্রাতুল মুন্তাহা” পর্যন্ত পৌঁছলেন। (সীমান্তের মধ্যে কুলবৃক্ষ) দেখলাম উক্ত বৃক্ষের পাতা হচ্ছে হাতীর কানের মতো বৃহৎ আকারের এবং ফল হচ্ছে বড় বড় মট্কীর মতো ও পুরু। এমন অপরূপ রয়ে তা আবৃত, আল্লাহ্র কোনো সৃষ্ট প্রাণীর পক্ষে এর সৌন্দর্য বর্ণনা করা সম্ভব নয়। এ সময় আল্লাহৃতা” য়ালা আমার নিকট যা ওহী বা নির্দেশ পাঠানোর ছিল তা পাঠালেন। আমার ওপর প্রত্যেক দিন ও রাত্রে পঞ্চাশ ওয়াক্ত নামায ফরয করা হলো। ফেরার পথে আমি মুসার (আ) নিকট পৌছলে, আমার উম্মাতের ওপর আমার প্রভু কি ফরয করেছেন, তা জানতে চাইলেন। আমি বললাম, পঞ্চাশ ওয়াক্ত নামায়। তিনি (মূসা আ। বললেন, আপনার প্রভুর কাছে ফিরে'যান এবং তা আরো কমিয়ে দেয়ার জন্য আবেদন করুন।. কেননা আপনার উম্মাত এতো নামায আদায় করতে সক্ষম হবেনা । কারণ আমি বনি ইসরাঈলকে বহুবার পরীক্ষা করেছি। তারা এ দায়িত্ব সম্পাদন করতে সক্ষম হয়নি। তিনি বলেন, আমি আমার রবের কাছে ফিরে গেলাম এবং আরজ করলাম, আমার প্রভূ, জামার উম্মাতের ওপর থেকে কিছু দায়িত্ব কমিয়ে দিন। তখন পাচ. ওয়াক্ত আমার থেকে কমিয়ে দিলেন। পুনরায় আমি মূসার (আ) কাছে গিয়ে জানালাম, তিনি আমার থেকে পাচ ওয়াক্ত কমিয়ে দিয়েছেন। আমার কথা শুনে তিনি আবারও বললেন, আপনার উম্মাত এটাও আদায় করতে সক্ষম হবে না। কাজেই আপনার প্রতুর কাছে ফিরে গিয়ে আরো কিছু কমিয়ে দেয়ার জন্য আবেদন করুন। তিনি বলেনঃ এভাবে আমি কয়েকবার আমার প্রতিপালক ও মূসার (আ)
— পৃষ্ঠা ২৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।