Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 01 (boimate com)
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

11000://19120101701.4010101595.00]17 সহীহ মুসলিম ২৬৯ ৩১৯) আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (তাঁর মি'রাজ সম্পর্কে) বলেনঃ আমার কাছে বোরাক আনা হলো। তা ছিল সাদা রং-এর একটি জানোয়ার । আকৃতিতে গাধার চেয়ে বড় এবং খচ্রের চাইতে ছোট। (এর চলার গতিবেগ হচ্ছে। যেখানে তার দৃষ্টি পৌছে সেখানেই তার প্রতিটি পদক্ষেপ গিয়ে পৌছায়। তিনি বলেন, আমি তার ওপর সওয়ার হয়ে বাইতুল মুকাদ্দাস এসে উপস্থিত হলাম। অতঃপর অন্যান্য নবীরা যে খুঁটির সাথে তাঁদের সওয়ারীর পশুগুলো বেঁধেছিলেন আমিও আমার সওয়ারী তার সাথে বেঁধে নিলাম। এরপর আমি মসজিদে (মসজিদে আক্সায়) প্রবেশ করে সেখানে দু” রাকাআ" ত নামা আদায় করলাম। নামায শেষে মসজিদ থেকে বাইরে আসলে জিব্রীল (আ) আমার জন্যে এক খাত্র মদ ও এক পাত্র দুধ এনে হাযির করলেন। কিন্তু আমি দুধের পাত্রটিই প্ুহণ করলাম। জিবীল আলাইহিস সালাম বললেন, আপনি ফিতরাতকে বেছে নিয়েছেন। অতঃপর বোরাক আমাদেরকে নিয়ে আসমানে উপণীত হলো। জিবরীল আকাশের দ্বার খুলতে অনুরোধ করলেন। জিজ্ঞেস করাহলো,আপনি কে? বললেনঃ আমি জিব্রীল। জিজ্ঞেস করা হলো, আপনার সাথে কে? বললেন, মুহামুমাদ (সা)। জিজ্ঞেস করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? বললেন, হাঁ, তাঁকে ডাকা হয়েছে। তখন আমাদের জন্যে দ্বার খোলা হলো। সেখানে উপস্থিত হয়ে আমি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাত পেলাম। তিনি আমাকে খোশ্‌ আমদেদ জানিয়ে আমার জন্যে দোআ করলেন। অতঃপর আমরা দ্বিতীয় আকাশের দ্বারে গিয়ে উপনীত হলাম। জিব্রীল (আ) দরজা খোলার অনুরোধ জানালেন। জিজ্ঞেস করা হলো, কে আপনি? বললেন, আমি জিব্রীল। জিজ্ঞেস করা হলো, আপনার সঙ্গে কে? বললেন, মুহাম্মাদ (সা) জিজ্ঞেস করা হলো, তাঁকে কি ডাকা হয়েছে? বললেন, হণ, তাঁকে ডাকা হয়েছে। অতঃপর দরজা খোলা হলো। সেখানে গিয়ে আমার দুই ওয়াসাল্লামের সাক্ষাত পেলাম। তাঁরা আমাকে মুবারকবাদ জানিয়ে আমার জন্যে দোয়া করলেন। এরপর আমরা তৃতীয় আকাশের নিকট উপনীত হ্লাম। জিবরীল (আ) দরজা খোলার জন্য অনুরোধ করলেন। জিজ্ঞেস করা হলো, আপনি কে? বললেন, আমি জিবরীল। জিন্স করা হলো আপনার সঙ্গে কে? বললেন, মুহাম্মাদ (সা)। জিজ্ঞেস করা হলো, তাঁকে কি ডেকে পাঠানো হয়েছেঃ বললেন, হাঁ, তাঁকে ডেকে পাঠানো হয়েছে। অতঃপর আমাদের জন্যে দরজা খোলা হলো। এখানে পৌছে ইউসূফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাত হল। তিনি এমন এক খুবসুরত ব্যক্তি, অর্ধেক সৌন্দর্য ই তাঁকে দান করা হয়েছে। তিনি আমাকে খোশ্‌ আমদেদ জানিয়ে আমার জন্যে কল্যাণ কামনা করলেন। এবার আমরা চতুর্থ আকাশের কাছে গিয়ে উপনীত হলাম। জিব্রীল (আ। দ্বার খোলার জন্য অনুরোধ করলেন। জিজ্ঞেস করা হলো, আপনি কে? বললেন, আমি জিব্রীল! জিজ্ঞেস করা হলো, জাপনার সাথে কে? বললেন, মুহাম্মাদ (সা)। জিজ্ঞেস করা হলো, তাঁকে কি ডেকে পাঠানো হয়েছেঃ বললেন, হাঁ, তাঁকে ডেকে পাঠানো হয়েছে। তখন দরজা খোলা হলো। ওখানে পৌছে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাত হল। তিনি আমাকে খোশু আমদেদ জানিয়ে আমার জন্যে মঙ্গল কামনা করলেন,

— পৃষ্ঠা ২৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।