০০০০০০০০০০০ ৬ চতুর্থ স্তর $ এ স্তরের কিতাবসমূহে সাধারণত যঈফ ও গ্রহণের অযোগ্য হাদীসই রয়েছে। ইবনে হিব্বানের কিতাবুদ-দুআফা, ইবনুল আছীরের আল-কামিল এবং খাতীব বাগদাদী ও আবু নুআয়মের কিতাবসমূহ এই স্তরের কিতাব । পঞ্চম স্তর £ উপরোক্ত স্তরে যে সকল কিতাবের স্থান নাই সে সকল কিতাবই এ স্তরের কিতাব । সহীহাইনের বাইব্লেও সহীহ হাদীস রয়েছে $ বুখারী ও মুসলিম শরীফ হাদীসের সহীহ কিতাব । কিন্তু সমস্ত সহীহ হাদীসই যে বুখারী ও মুসলিমে রয়েছে তা নয়। ইমাম _ বুখারী (র) বলেন ঃ “আমি আমার এ কিতাবে সহীহ ব্যতীত কোন হাদীসকে স্থান দেই নাই এবং বহু সহীহ হাদীস আমি বাদও দিয়েছি।” এইরূপে ইমাম মুসলিম রে) বলেন £ “আমি আমার এ কিতাবে যে সকল হাদীস সংকলন করেছি তা সমস্তই সহীহ, কিন্তু আমি এ কথা বলি না যে, এর বাইরে যে সকল হাদীস রয়েছে সেগুলি সমস্তই যঈফ ।” সুতরাং এই দুই কিতাবের বাইরেও সহীহ হাদীস ও সহীহ কিতাব রয়েছে। শায়খ আবদুল হক মুহাদ্দিস দিহলাবীর মতে “সিহাহ সিত্বা”, মুওয়াত্তা ইমাম মালেক ও সুনানুদ দারিমী ব্যতীত নিম্নোক্ত কিতাবসমূহও সহীহ (যদিও বুখারী ও মুসলিমের পর্যায়ের নয়)। ১. সহীহ ইবনে খুযায়মা-_আবু আবদুল্লাহ মুহাম্মাদ ইবনে ইসহাক (৩১১ হি.) ২. সহীহ ইবনে হিব্বান__আবু হাতিম মুহাম্মাদ ইবনে হিব্বান (৩৫৪ হি.) ৩. আল-মুস্তাদরাক হাকেম__আবু আবদুন্নাহ নিশাপুরী (৪০২ হি.) ৪. আল-মুখতারা-__যিয়াউদ্দীন আল-মাকদিসী (৭৪৩ হি.) ৫. সহীহ আবু আওয়ানা__ ইয়াকুব ইবনে ইসহাক (৩১১ হি.) ৬. আল-মুনতাকা-_ইবনুল জারুদ আবদুল্লাহ ইবনে আলী। হাদীসের সংখ্যা £ হাদীসের মূল কিতাবসমূহের মধ্যে ইমাম আহমাদ ইবনে হাম্বলের “মুসনাদ' একটি বৃহৎ কিতাব । এতে সাত শত সাহাবী কর্তৃক বর্ণিত পুনরোন্রেখ (তাকরার)-সহ মোট ৪০ হাজার এবং “তাকরার' বাদ ৩০ হাজার হাদীস রয়েছে। শায়খ আলী মুস্তাকী জৌনপুরীর “মুনতাখাব কানযিল উম্মালে' ৩০ হাজার এবং মূল কানযুল উম্মাল-এ (তোকরার বাদ) মোট ৩২ হাজার হাদীস রয়েছে। অথচ এই কিতাব বহু মূল কিতাবের সমষ্টি। একমাত্র হাসান ইবনে আহমাদ সমরকান্দীর “বাহরুল আসানীদ' কিতাবেই এক লক্ষ হাদীস রয়েছে বলে বর্ণিত আছে। মোট হাদীসের সংখ্যা সাহাবা ও : তাবিঈনের আছারসহ সর্বমোট এক লক্ষের অধিক নয় বলে মনে হয়। এর মধ্যে সহীহ হাদীসের সংখ্যা আরো অনেক কম। হাকেম আবু আবদিল্লাহ নিশাপুরীর মতে প্রথম শ্রেণীর সহীহ হাদীসের সংখ্যা ১০ হাজারেও কম । সিহাহ সিস্তায় মাত্র পৌণে ছয় হাজার হাদীস
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।