Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 01 (boimate com)
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

২১৮ সহীহ মুসলিম 11000://15912010101.40101015595.00]17 ২৩৭। আবু হুরাইরা (রা) থেকে বর্মিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কুরআনের এ আয়াত নাধিল হলোঃ " আসমান ও যমীনে যা কিছু আছে, সবই একমাত্র আল্লাহ তাআলার। তোমাদের অন্তরের কথা তোমরা প্রকাশ করো অথবা গোপন করো, তার হিসাব তিনি তোমাদের থেকে গ্রহণ করবেন। এর পর তিনি যাকে চাইবেন ক্ষমা করবেন আর যাকে চাইবেন শাস্তি দেবেন। বস্তুতঃ আল্লাহ্‌ সব কিছুর ওপর সর্ব শক্তিমান-(সুরা আল্‌ বাকারাহঃ২৮৪)। বর্ণনা কারী বলেন; রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে এ আয়াত বড়ই কঠিন মনে হলো। তাই তীরা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাঁটু গেড়ে বসে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমাদেরকে নামায, রোযা, জিহাদ ও সাদ্‌কা ইত্যাদির বোঝা চাপিয়ে দেয়া হয়েছে, যা আমাদের জন্যে এমনিই কষ্টকর। আবার এখন আপনার ওপর এই আয়াত নাযিল হয়েছে যা আমাদের সামর্ধের বহির্তৃত। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তা হলে কি তোমরা তোমাদের পূর্ববর্তী দু'কিতাবধারী সম্প্রদায়ের মতো বলতে চাও? যেমন তারা বলেছিলোঃ ' আমরা নির্দেশ শুনেছি বটে কিন্তু মানবনা”- (সুরা আল্‌ বাকারাহঃ৯৩)। বরৎ তোমরা বলোঃ " আমরা নির্দেশ শুনেছি এবং বাস্তব ক্ষেত্রে তা মেনেও নিয়েছি। হে খোদা, আমরা তোমার নিকট ক্ষমা প্রার্থনা করি এবং আমাদেরকে তোমার দিকেই ফিরে যেতে হবে” (সূরা আল্‌ বাকারাহঃ২৮৫)। অতঃপর তাঁরা বললেন, আমরা নির্দেশ শুনেছি, বাস্তব ক্ষেত্রে তা মেনেও নিয়েছি। হে প্রভু, আমরা তোমার নিকট ক্ষমা প্রার্থনা করি। আর আমাদেরকে তোমার দিকেই ফিরে যেতে হবে। যখন লোকেরা আয়াতটি পড়ে নিলো এবং তাদের অন্তরেও এর দাগ কাটলো মহান ক্ষমতাবান আল্লাহ তায়ালা এর পরক্ষনেই নাযিল করলেনঃ "রাসূল সেই হিদায়াত ও পথ নির্দেশকেই বিশ্বাস করেছে, যা তার প্রভুর নিকট থেকে নাযিল হয়েছে। আর যারা এ রাসূলের প্রতি ঈমান এনেছে তারাও এ হিদায়াতকে মনে প্রাণে মেনে নিয়েছে। এরা সকলেই আল্লাহ্‌, ফিরিশৃতা, তাঁর কিতাব সমূহ এবং তাঁর রাসূলদের প্রতি ঈমান এনেছে। আর তাদের কথাও এইঃ আমরা আল্লাহ্‌র রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করিনা। আমরা নির্দেশ শুনেছি এবং বাস্তব ক্ষেত্রে তা মেনে নিয়েছি। হে খোদা, আমরা তোমার কাছে গুনাহ মাফের জন্যে ক্ষমা প্রার্থনা করি। আর আমাদেরকে তোমার দিকে প্রত্যাবর্তন করতেই হবে” (২৮৫) অতঃপর যখন তাঁরা পরিপূর্ণভাবে মনে প্রাণে এ নির্দেশ মেনে নিলেন, পরে তা আল্লাহ তায়ালা মান্সুখ করে দিলেন, এবং নাযিল করলেনঃ "আল্লাহ্‌ কোনো ব্যক্তির ওপরই তার শক্তি সামর্থের অধিক বোঝা চাপিয়ে দেন না। প্রত্যেক ব্যক্তিই যে ভাল কাজ করেছে, তার প্রতিফল তার নিজের জন্যেই। আর যা কিচু পাপ কাজ করেছে তার কুফলও তার নিজের ওপরই পড়বে। (সুতরাৎ হে ঈমানদারগণ, তোমরা এভাবে দোয়া করো)ঃ হে আমাদের প্রভূ, ভূল-ত্রান্তি বশতঃ আমাদের যা কিছু ক্রটি হয়, তার জন্যে আমাদেরকে শাস্তি দিয়োনা”। আল্লাহ্‌ বললেন, হী। “হে প্রভূ, আমাদের ওপর সে ধরনের বোঝা চাপিয়ে দিয়োনা, যেরূপ আমাদের পূর্ববর্তী লোকদের ওপর চাপিয়ে দিয়েছিলে*। তিনি বললেন, হাঁ। "হে খোদা, যে বোঝা বহণ করার শক্তি-ক্ষমতা আমাদের নেই, তা আমাদের ওপর চাপিওনা। তিনি বললেন,হাঁ।

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।