Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 01 (boimate com)
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

২১২ সহীহ মুসলিম 1110://19121101601.4010101695.0011 কাঁদলেন এবং দেয়ালের দিকে মুখ ফিরিয়ে (বিষন্ন মনেকি যেন) ভাবছিলেন। তাঁর ছেলে বলতে লাগল, হে আব্বা, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে এই সুসংবাদ দেননি? রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে এরূপ সুসংবাদ দেননি? বর্ণনাকারী বলেন, (তার কথা শুনে) তিনি মুখ ফিরিয়ে বললেন, অবশ্যই আমরা যা কিছু পুঁজি সঞ্চয় করেছি তম্মধ্যে "আল্লাহ্‌ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ (সা) আল্লাহ্‌র রাসূল”- সবচেয়ে উত্তম সঞ্চয়। আমি আমার জীবনে তিনটি ধাপ (পর্যায়) অতিক্রম করে এসেছি। (ক) আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার চাইতে অধিক বিদ্বেষ পোষণ করতে আর কাউকে দেখিনি। তখন আমার আকাঙ্খা ছিলো যে, যদি আমি সুযোগ পাই তাহলে তাঁকে হত্যা করে মনের ঝাল মেটাব। আমি যদি এ অবস্থায় মৃত্যুবরণ করতাম, তাহলে নিশ্চিতই আমি জাহান্নামী হতাম। (খ) অতপর যখন আল্লাহ্‌ আমার অন্তরে ইসলামের প্রেরণা ঢেলে দিলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম; হে আল্লাহ্‌র নবী, আপনার ডান হাত প্রসারিত করুন। আমি আপনার কাছে বাইআ+”ত করবো। তিনি তাঁর ডান হাত প্রসারিত করলে, আমি আমার হাতখানা টেনে নিলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেনঃ হে আমর, তোমার কি হয়েছে? আমি বললাম আমি কিছু শর্ত করতে চাই। তিনি বললেনঃ তুমি কি শর্ত করতে চাও? আমি বললাম, আমি এই শর্ত করতে চাই যে, আমাকে ক্ষমা করা হোক। তিনি বললেনঃ হে আমর! তুমি কি জাননা 'ইসলাম” পূর্বেকার সমস্ত অপরাধ ধ্বংস করে দেয়, অনুরূপভাবে হিজরাত ও হজ্জের দ্বারাও পূর্বেকার সমস্ত অপরাধ ধ্বংস হয়ে যায়? তখন থেকে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অন্য কোনো ব্যক্তি আমার কাছে অধিক প্রিয় ছিলো না। বন্তৃতঃ আমার দৃষ্টিতে তাঁর চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন কোন সৃষ্টি ছিলোনা। তাঁর ব্যক্তিত্ব ও মহিমার এমনি এক প্রভাব ছিল যে, আমি কখনো তার মুখমন্ডলের দিকে চোখ তুলে তাকিয়ে স্থির থাকতে পারতাম না। যদি কেউ আমাকে তর দৈহিক সৌষ্ঠবের বর্ণনা করার জন্য অনুরোধ করত তাও আমার দ্বারা সম্ভব হতোনা । যদি এ অবস্থায় আমার মৃত্যু হত তাহলে আমি আশা করতে পারতাম যে, আমি জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। (গ) অতপর আমাদের ওপর বিভিন্ন কাজের দায়িত্ব ন্যস্ত হলো। আমি অবগত নই যে, এগুলোর মধ্যে আমার অবস্থা কিঃ অতএব যখন আমি মারা যাবো, কোনো 'ক্রন্দরতা নারী২৪ প্রবং আগুন যেন আমার লাশের সাথে না যায়। যখন তোমরা আমায় দাফন করবে, আমার কবরের ওপরে ভালোভাবে মাটি ঢেলে" দেবে। অতঃপর একটি উট যবেহ্‌ করা ও তার গোশ্ত বিতরণ করতে যে পরিমাণ সময় লাগে এটুকু সময় তোমরা আমার কবরের পাশে অবস্থান করবে। তাতে আমি তোমাদের সাহচর্ষের কিছুটা শান্তি অনুভব করতে পারব এবং আমার প্রভুর প্রেরিত দূতকে (মুনকার নাকীর ফিরিশ্তা) আমি কি জবাব দিতে পারি তা প্রত্যক্ষ করবো। ২৪. জাহেলী যুগে মৃত ব্যক্তির সাথে বিলাপকারীনী নারী ও আগুন কবরস্থানে নেয়ার রেওয়াজ ছিল। ইসলামে তা নিষিদ্ধ করা হয়েছে। আলেমদের এক্যমত ক্রন্দনরতা নারী নেয়া হারাম এবং আগুন নেয়া মাক্রুহ। অবশ্য দাফন শেষে কিছুক্ষণ সেখানে অবস্থান করতঃ দোয়া কালাম পাঠ করা মুস্তাহাব

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।