Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 01 (boimate com)
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

1109://1519111801২010121555.0011 রিজাল $ হাদীসের রাবীসমষ্টিকে রিজাল ()৬:১) বলে। যে শাস্ত্রে রাবীগণের জীবনী বর্ণনা করা হয়েছে তাকে আসমাউর রিজাল (১১:১|| * (1) বলে। রিওয়ায়াত $ হাদীস বর্ণনা করাকে রিওয়ায়াত (2415) বলে । কখনও কখনও মূল হাদীসকেও রিওয়ায়াত বলা হয়। যেমন, এই কথার সমর্থনে একটি রিওয়ায়াত (হাদীস) আছে। সনদ £ হাদীসের মূল কথাটুকু যে সুত্র পরম্পরায় গ্রন্থ সংকলনকারী পর্যস্ত পৌছেছে, তাকে (১) বলে । এতে হাদীস বর্ণনাকারীদের নাম একের পর এক সজ্জিত থাকে। মতন ঃ হাদীসের মূল কথা ও তার শব্দসমষ্টিকে মতন (৮) বলে। মারফু ৪ যে হাদীসের সনদ (বর্ণনা পরম্পরা) রাসূলুল্লাহ সাল্লাল্সাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌছেছে অর্থাৎ যে সনদের ধারাবাহিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীস গ্রন্থ সংকলনকারী পর্যন্ত সুরক্ষিত আছে এবং মাঝখান থেকে কোন রাবীর নাম বাদ পড়েনি তাকে মারফু (১১৮) হাদীস বলে। মাওকুফ £ যে হাদীসের বর্ণনা সূত্র উ্ধদিকে সাহাবী পর্যন্ত পৌছেছে অর্থাৎ যে সনদ সূত্রে কোন সাহাবীর কথা বা কাজ বা অনুমোদন বর্ণিত হয়েছে, তাকে মাওকুফ (০১১৪ ৯০) হাদীস বলে । এর অপর নাম আছার (১901) । মাকতু £ যে হাদীসের সনদ কোন তাবিঈ পর্যস্ত পৌছেছে তাকে মাকত্‌ (6১৮) হাদীস বলে। তালীক £ কোন কোন গ্রন্থকার কোন হাদীসের পূর্ণ সনদকে বাদ দিয়ে কেবল মূল হাদীসটিই বর্ণনা করেছেন। এরূপ করাকে তালীক (৮1৯) বলে। কখনো কখনো তালীকরূপে বর্ণিত হাদীসকেও “তালীক' বলে । ইমাম বুখারী (র)-এর সহীহ গ্রন্থে এরূপ বহু “তালীক' রয়েছে। কিন্তু অনুসন্ধানে দেখা গিয়েছে যে, বুখারীর সমস্ত তালীকেরই মুত্তাসিল সনদ রয়েছে। অপর সংকলনকারীগণ এই সমস্ত তালীক মুত্তাসিল সনদে বর্ণনা করেছেন। মুদালাস £ যে হাদীসের রাবী নিজের প্রকৃত শায়েখ (উসতাদ)-এর নাম উল্লেখ না করে তার উপরস্থ শায়খের নামে এভাবে হাদীস বর্ণনা করেছেন যাতে মনে হয় যে, তিনি নিজেই উপরস্থ শায়খের নিকট তা শুনেছেন, অথচ তিনি তার নিকট সেই হাদীস শুনেন নাই, সে হাদীসকে হাদীসে মুদাল্লাস (1) বলে এবং এইরূপ করাকে “তাদলীস' বলে । আর যিনি এইরূপ করেন তাকে মুদাল্লিস বলে। মুদাল্লিসের হাদীস গ্রহণযোগ্য নয়, যে পর্যন্ত না একথা নিশ্চিতরূপে জানা যায় যে, তিনি একমাত্র সিকাহ রাবী থেকেই তাদলীস করেন অথবা তিনি আপন শায়খের নিকট শুনেছেন বলে পরিষ্কারভাবে বলে দেন। মুযতারাব $ যে হাদীসের রাবী হাদীসের মতন বা সনদকে বিভিন্ন প্রকারে গোলমাল করে বর্ণনা করেছেন, সে হাদীসকে হাদীসে মুযতারাব (৬০০০০) বলে । যে পর্যন্ত না

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।