Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 01 (boimate com)
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

11000://15912010101.4010101595.00]17 সহীহ মুসলিম ১৮৭ এ তি তপা ১৩৩ 0884আাচিব পাঙিত পুষ্প তা ৩6 তে ৮৮ লা ঘানি :&428105 ৬৪৪। 1১4১:০ -5 ০১৮/%১১০3 ০৭ 24:91 ১৮৭) সাফ্ওয়ান ইবনে মুহরিয় (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনে যুবাইরের (হাজ্জাজ ইবনে ইউসুফের সাথে) সংঘাতের সময় জুনদুব ইবনে আবদুল্লাহ্‌ বাজালী আস্আ”স্‌ ইবনে সুলামার নিকট বলে পাঠালেন যে, তুমি তোমার (মুসলিম) ভাইদেরকে একব্রিত করো। আমি তাদেরকে কিছু কথা বার্তা বলবো। অতএব তিনি লোকদের নিকট দূত পাঠালেন। যখন লোকজন সমবেত হলো, তখন জুনদুব (রা) আসলেন। তাঁর মাথায় সবুজ রং-এর একখানা রুমাল ছিল। তিনি এসে বললেন, তোমরা যে সব কথাবার্তা বলছিলে তা বলে শেষ করো। অবশেষে তীর কথাবার্তা বলার পালা আসলো। সুতরাং যখন তাঁর আলোচনা করার সময় হলো, তিনি মাথা থেকে রুন্মাল খানা সরিয়ে দিলেন এবং বললেন, আমি তোমাদের কাছে এ উদ্দেশ্যে এসেছি যে, তোমাদের কাছে তোমাদের নবীর . (সা) হাদীস বর্ণনা করবো। 'একবার' রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের বিরুদ্ধে মুসলমানদের এক দলা সৈন্য প্রেরণ করলেন। তাঁরা মুশরিকদের সাথে যুদ্ধে লিপ্ত হলো। মুশরিকেরদ এক ব্যক্তি যখনই কোনো মুসলমানকে হত্যা করার ইচ্ছা করতো, তখন সে তার পশ্চান্ধীবন করতো এবং তাকে শহীদ করে দিতো। এ অবস্থা থেকে মুসলমানদের এক ব্যক্তি তাকে হত্যা করার সুযোগ খুঁজতেছিল। বর্ণনাকারী বলেন; আমরা বলাবলি করছিলাম ইনি উসামা ইবনে যায়িদই হবেন। যখন তিনি তার ওপর তরবারি উত্তোলন করলেন, সে বললো; 'লা-ইলাহা ইন্পাল্লাহ্‌' | কিন্তু তা সত্তেও তিনি : তাকে হত্যা করলেন। অতঃপর যুদ্ধ জয়ের সুসংবাদ বহনকারী দূত যখন নবী সাল্লাল্লাহু জালাইহি ওয়াসাল্লামের নিকট আসলো তিনি তাকে যুদ্ধের যাবতীয় অবস্থা ও বিবরণ জিজ্ঞেস করলেন। আর সে বর্ণনা করতে লাগল। অবশেষে সে এ ব্যক্তির (উসামার) ঘটনাটি ও রাসূলুল্লাহকে (সা) অবহিত করলো। খবর শুনে তিনি তাকে (উসামাকে) ডেকে ঘটনাটি জিজ্ঞেস করলেন এবং কেন তাকে হত্যা. করেছে তাও জানতে চাইলেন। তিনি বললেন, হে আল্লাহ্‌র রাসূল, এ ব্যক্তি মুসলমানদের মধ্যে ত্রাস সৃষ্টি করেছিলো এবং সে অমুক অমুককে শহীদ করে দিয়েছে। তিনি ক'জনের নামও উল্লেখ করলেন। আমি তাকে হত্যা করার জন্যে নিজেকে প্রস্তুত করে নিলাম এবং তার ওপর আক্রমণ করলাম, কিন্তু যখন সে তরবারী দেখলো, তখন (কোনো উপায়ান্তর না দেখে) বলে সউঠলোঃ "লা-ইলাহা হল্লাল্লাহ”। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যই তুমি তাকে হত্যা করেছো? সে বললো, জী হাঁ! তখন তিনি বললেনঃ কিয়ামাতের দিন যখন 'লা-ইলাহা ইল্লাল্লাহ, তোমার বিরুদ্ধে ফরিয়াদ নিয়ে আসবে তখন তুমি কি করবে? উসামা (রা) বললেন হে আল্লাহ্‌র রাসূল, আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। তিন বললেনঃ কিয়ামাতের দিন যখন লা-ইলাহা ইল্লাল্লাহ ফরিয়াদ নিয়ে আসবে তখন তুমি কি করবে? রাবী বলেন, তিনি এর অতিরিক্ত আর কিছুই বলেননি। বরৎ তিনি বারবার বলতে লাগলেনঃ কিয়ামাতের দিন যখন লা-ইলাহা ইল্লাল্লাহ নিয়ে .হাযির হবে তখন ' তুমি কি জবাব দেবেঃ

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।