Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 01 (boimate com)
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

11013://15121108/01010195.০0|া7 ও ওয়াজিব ব্যতীত ইবাদতরূপে যা করা হয় তা বুঝায়, যেমন সুন্নাত নামায) । হাদীসকে আরবী ভাষায় খবর (:৮)-ও বলা হয় । তবে খবর শব্দটি যুগপৎভাবে হাদীস ও ইতিহাস উভয়টিই বুঝায় । আছার ()031) শব্দটিও কখনও কখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস নির্দেশ করে। কিন্তু অনেকেই হাদীস ও আছারের মধ্যে কিছু পার্থক্য করে থাকেন। তাদের মতে সাহাবীদের থেকে শরীআত সম্পর্কে যা কিছু উদ্ধত হয়েছে, তাকে আছার বলে । তবে এ ব্যাপারে সবাই একমত যে, শরীআত সম্পর্কে সাহাবীদের নিজস্বভাবে কোন বিধান দেয়ার প্রশ্নই উঠে না। কাজেই এ ব্যাপারে তাদের উদ্ধৃতিসমূহ মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি। কিন্তু কোন কারণে শুরুতে তারা রাসূলুল্লাহ সাল্সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেননি । উসুলে হাদীসের পরিভাষায় এসব আছারকে বলা হয় “মাওকুফ হাদীস । ইলমে হাদীসের কতিপয় পরিভাষা সাহাবী £ যে ব্যক্তি ঈমানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করেছেন বা তাকে দেখেছেন ও তীর অন্তত একটি হাদীস বর্ণনা করেছেন অথবা জীবনে একবার তাকে দেখেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলে। তাবিঈ ঃ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীর নিকট হাদীস শিক্ষা করেছেন অথবা অন্ততপক্ষে তাকে দেখেছেন এবং মুসলমান হিসাবে মৃত্যুবরণ করেছেন, তাকে তাবিঈ বলে। সুহাদ্দিস £ যে ব্যক্তি হাদীস চর্চা করেন এবং বহু সংখ্যক হাদীসের সনদ ও মতন সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন, তাকে মুহাদ্দিস (৬১০০) বলে। শায়খ ৪ হাদীসের শিক্ষাদাতা রাবীকে শায়খ (৮৮৮5) বলে। শায়খায়ন ঃ সাহাবীগণের মধ্যে আবু বাক্‌র ও উমার (ো)-কে একত্রে শায়খায়ন বলা হয়, কিন্তু হাদীস শান্তে ইমাম বুখারী ও ইমাম মুসলিম রে)-কে এবং ফিকৃহের পরিভাষায় ইমাম আবু হানীফা (র) ও আবু ইউসুফ রে)-কে একত্রে শায়খায়ন বলা হয়। হাফিজ £ যিনি সনদ ও মতনের সমস্ত বৃত্তান্তসহ এক লাখ হাদীস আয়ন্ত করেছেন, তাকে হাফিজ (এ. 42১) বলে। হুজ্জাত ঃ একইভাবে যিনি তিন লক্ষ হাদীস আয়ত্ত করেছেন তাকে হুজ্জাত (2৮৬) বলে। হাকেম £ যিনি সমস্ত হাদীস আয়ত্ত করেছেন, তাকে হাকেম ((৮ ৮) বলে। রাবী £ যিনি হাদীস বর্ণনা করেন তাকে রাবী (91) বা বর্ণনাকারী বলে ।

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।