11000://19120101801.4010101595.00]17 হাদীস সতকুলন ও সহক্রম্ষণ 57588457898 তার প্রিয় হাবীব মুহাম্মাদুর রসূলুল্লাহ্্র উপর । হাদীস মুসলিম মিল্লাতের এক অমূল্য সম্পদ, ইসলামী শরীআতের অন্যতম অপরিহার্য উৎস এবং ইসলামী জীবন বিধানের অন্যতম মূল ভিত্তি। কুরআন মজীদ যেখানে ইসলামী জীবন ব্যবস্থার মৌলনীতি পেশ করে, হাদীস সেখানে এই মৌলনীতির বিস্তারিত বিশ্লেষণ ও তা বাস্তবায়নের কার্যকর পন্থা বলে দেয়। কুরআন ইসলামের প্রদীপ-স্তস্ত, হাদীস তার বিচ্ছুরিত আলো । ইসলামী জ্ঞান-বিজ্ঞানে কুরআন যেন হৃদপিও্, আর হাদীস এই হৃদপিণ্ডের সাথে সংযুক্ত ধমনী । জ্ঞানের বিশাল ক্ষেত্রে এই ধমনী প্রতিনিয়ত তাজা তপ্ত শোণিতধারা প্রবাহিত করে এর অংগ-প্রত্যংগকে অব্যাহতভাবে সতেজ ও সক্রিয় রাখে । হাদীস একদিকে যেমন কুরআনুল আযীমের নির্ভুল ব্যাখ্যা দান করে, অনুরূপভাবে তা পেশ করে কুরআনের ধারক ও বাহক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন-চরিত, কর্মনীতি ও আদর্শ এবং তার কথা ও কাজ, হেদায়াত ও উপদেশের বিস্তারিত বিবরণ। এজন্যই ইসলামী জীবন-বিধানে কুরআনে হাকীমের পরপরই হাদীসের স্থান। আল্লাহ তাআলা জিবরাঈল আমীনের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী নাযিল করেছেন, তাই হচ্ছে হাদীসের মূল উৎস। ওহী অর্থ ঃ ইশারা করা, গোপনে অপরের সাথে কথা বলা, অপরের অজ্ঞাতসারে কাউকে কিছু জানিয়ে দেয়া” (উমদাতুল কারী, ১ম খণ্ড পৃ. ১৪)। ওহীলব্্ জ্ঞান দুই প্রকার । প্রথম প্রকার মৌল জ্ঞান, যা প্রত্যক্ষ ওহীর (৮৬1০ ৯5) মাধ্যমে প্রাপ্ত, যার নাম “কিতাবুল্লাহ' বা “আল-কুরআন । এর ভাব ও ভাষা উভয়ই আল্লাহ্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হুবহু আল্লাহ্র ভাষায় প্রকাশ করেছেন । দ্বিতীয় প্রকারের জ্ঞান_ হা প্রথম প্রকারের জ্ঞানের ভাষ্য এবং যা পরোক্ষ ওহীর (1.০ ০১ ৪৯৪) মাধ্যমে প্রাপ্ত, এর নাম, সুন্নাহ" বা “আল-হাদীস । এর ভাব আল্লাহ্র, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিজের ভাষায়, নিজের কথা এবং নিজের কাজ ও সম্মতির মাধ্যমে প্রকাশ করেছেন । প্রথম প্রকারের ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্মামের উপর সরাসরি নাযিল হতো এবং তার কাছে উপস্থিত লোকেরা তা উপলব্ধি করতে পারতো । কিন্তু দ্বিতীয় প্রকারের ওহী তার উপর গ্রচ্ছন্রভাবে নাধিল হতো এবং অন্যরা তা উপলব্ধি করতে পারতো না। আখিরী নবী ও রাসূল হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের ধারক ও বাহক, কুরআন তার উপরই নাযিল হয়। আল্লাহ তাআলা তার কিতাবে মানব
— صفحة ١٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.