Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 01 (boimate com)
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

11000://15912010101.40101015595.00117 ১৬ তিনি একই বিষয়ের সবগুলি হাদীস, তা যত সূত্রেই তিনি লাভ করুন না কেন, একই স্থানে সম্পূর্ণভাবে সন্নিবেশ করেছেন। তিনি সনদ সূত্রের পরিবর্তনকে মূল গ্রন্থের আরবী 'হা' (তাহবীল হাওয়ালা-পরিবর্তন) দ্বারা প্রকাশ করেছেন । এটা ইমাম মুসলিমের এক অভিনবত্ব। ফলে মুহাদ্দিসরা একই বিষয়ের সবগুলি হাদীস এবং একটি হাদীসের বিভিন্ন সনদ খুব সহজে পেতে পারেন। ৩. কেউ কেউ বলেছেন, বুখারী শামবাসীদের ব্যাপারে ভ্রান্তিতে নিপতিত হয়েছেন। তিনি তাদের রচনাবলী পাঠ করেছেন। কখনও তিনি তাদের কারও কুনিয়াত (উপনাম) উল্লেখ করেছেন, আবার অন্যত্র তার আসল নাম লিখেছেন। ফলে ধারণা জন্মায় যে, তারা ভিন্ন দু” ব্যক্তি । আসলে তারা একই ব্যক্তি । মুসলিম এমন ভুল করেননি । | যাই হোক, সাহীহ মুসলিম হাদীস শাস্ত্রের অতি সুন্ষ্স এক মহাগ্রন্থ । কোন একটি হাদীসের একটি হরফের ব্যাপারেও কোন সুক্সতম তারতম্য থাকলেও তিনি তার প্রতি ইঙ্গিত করেছেন। অনেক ক্ষেত্রে রাবীর বংশ পরিচয়ও তুলে ধরেছেন । তিনি তার গ্রন্থে হাদীসের মূলনীতির (উসূলুল হাদীস) একটি উপক্রমণিকা সংযোজন করেছেন। বাংলাদেশ ইসলামিক সেন্টার ঢাকা থেকে তার বাংলা অনুবাদ ইতোপূর্বে “সহীহ মুসলিমের মুকাদ্দামা' নামে প্রকাশিত হয়েছে। হাদীস গ্রহণের শর্তে বুখারী ও মুসলিমের মধ্যে পার্থক্য থাকার কারণে বহু হাদীস বুখারীর নিকট সাহীহ কিন্তু মুসলিমের নিকট সাহীহ নয় এবং এর বিপরীত ৷ এই কারণে যাদের নিকট থেকে বুখারী গ্রহণ করেছেন কিন্তু মুসলিম গ্রহণ করেননি, আর মুসলিম গ্রহণ করেছেন কিন্তু বুখারী করেননি এমন শায়খ বা হাদীসের উত্তাদদের সংখ্যা ৬২৫ জন। সংক্ষিপ্ত কোন প্রবন্ধে ইমাম মুসলিমের এই মহাগ্রন্থের বিশেষত বর্ণনা করা সম্ভব নয়। বিশ্বের সর্বকালের হাদীস বিশারদদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই ঘোষণা দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই ঃ “আসাহ্হুল কিতাবি বা“দাল কুরআন আস-সাহীহান- আল-বুখারীয়্যু ওয়াল মুসলিম- কুরআনের পরে বুখারী ও মুসলিমের সাহীহ দু'খানি বিশুদ্ধতম গ্রন্থ ।' মুহাম্মাদ আবদুল মাবুদ সহকারী অধ্যাপক তাং ১/১০/৯১ আরবী বিভাগ | ঢাকা বিশ্ববিদ্যালয়

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।