Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 01 (boimate com)
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

11000://19120101801388010101595.00117 “সাহীহ মুসলিম" রচনার পর থেকে আজ পর্যন্ত বহু বড় বড় মুহাদ্দিস এ গ্রন্থের ব্যাখ্যা রচনা এবং সংক্ষিপ্তসার তৈরী করেছেন। “কাশৃফুজ . জুনুন' প্রণেতা হাজী খলীফা এ জাতীয় (১৫ পনেরো) খানি বিখ্যাত ব্যাখ্যার কথা উল্লেখ করেছেন। তার মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য আরবী ব্যাখ্যাটি হচ্ছে হাফেজ আবু যাকারিয়া ইয়াহইয়া ইবনে শারফ আন-নাওয়াবীর (হিং ৮৭৬)। তাছাড়া ইমাম কুরতুবীর (হিঃ ৬৫৬) সর্ঘক্ষিপ্তসার ও ব্যাখ্যা এবং ইমাম আল মুনজিরীর (হিঃ ৬৫৬) সংক্ষিপ্তসার বিশেষ উল্লেখযোগ্য ৷ (আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা ফী আত-তাশরী' আল-ইসলামী-৪৪৯) ইমাম মুসলিম সংকলিত এই হাদীস গ্রন্থখানি তার নিকট হতে বহু ছাত্রই শুনেছেন এবং তার সূত্রে বর্ণনাও করেছেন। কিন্তু ঠিক যার সূত্রে এই গ্রন্থখানির বর্ণনাধারা সর্বত্র, বিশেষভাবে এ অঞ্চলে সাম্প্রতিক যুগ পর্যন্ত চলে আসছে, তিনি হচ্ছেন প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আবু ইসহাক ইবরাহীম ইবনে মুহাম্মাদ ইবনে সুফইয়ান আন নায়সাবুরী (হিজরী ৩০৮)। এ সম্পর্কে নাওয়াবী বলেন, “অকিচ্ছিন্ন সনদ সূত্রে মুসলিম হতে এ গ্রন্থের বর্ণনা পরম্পরা এ অঞ্চলে ও সাম্প্রতিক কালে কেবলমাত্র আবু ইসহাক ইবরাহীম ইবনে মুহাম্মাদ ইবনে সুফইয়ানের বর্ণনার ওপরই নির্ভরশীল । (আল-মুকাদ্দিমা লিন নাওয়াবী “আলা আস-সাহীহ লি মুসলিম) ইমাম মুসলিমের আর একজন ছাত্র আবু মুহাম্মাদ আহমাদ ইবনে আলী কালান্সী তার সুত্রেও 'সাহীহ মুসলিম" বর্ণিত হয়েছে; কিন্ত এই সূত্রের বর্ণনা পরম্পরা সম্পূর্ণ নয় এবং তা বেশী দিন চলেনি। (হাদীস সংকলনের ইতিহাস-৬৪৬) সাহীহাইনের কতিপয় সাধারণ বৈশিষ্ট্য যুগে যুগে হাদীস বিশারদদের মধ্যে গ্রন্থদ্ধয়ের একখানিকে অন্যখানার ওপর প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব দানের ব্যাপারে মতপার্থক্য সৃষ্টি হয়েছে। কতকগুলি কারণে জমহুর মুহাদ্দিসীন সাহীহুল বুখারীকে সাহীহ মুসলিমের ওপর প্রাধান্য দিয়ে থাকেন। নিম্নে কয়েকটি কারণ উল্লেখ করা হলো ঃ ১. বুখারীর দুর্বল রাবীদের (বর্ণনাকারী) সংখ্যার চেয়ে মুসলিমের দুর্বল রাবীর সংখ্যা বেশী। বুখারী এককভাবে যাদের নিকট থেকে হাদীস গ্রহণ করেছেন তাদের মধ্যে ৮০ (আশি) জন সমালোচিত । পক্ষান্তরে মুসলিমের ক্ষেত্রে এমন রাবীর সংখ্যা ১৬০ (একশো ষাট) জন। ২. বুখারী এই সব দুর্বল রাবী থেকে বেশী হাদীস বর্ণনা করেননি । দুটি বা একটি হাদীসের বেশী বর্ণনা করেছেন খুব কম ক্ষেত্রে । তুলনামূলকভাবে মুসলিম তার গ্রন্থে দুর্বল রাবীদের থেকে অনেক বেশী হাদীস বর্ণনা করেছেন। ৩. তাবে'ঈদের মধ্যে ইমাম যুহরী, নাফে প্রমুখের ন্যায় প্রখ্যাত মুহাদ্দিসীন, যারা প্রচুর হাদীস সংগ্রহ ও বর্ণনা করেছেন- ইমাম বুখারীর মতে তাদের থেকে যারা হাদীস বর্ণনা করেছেন তাদের মধ্যে উস্তাদের সাথে যোগাযোগ, মুখস্থ-শক্তি ও

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।