Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 01 (boimate com)
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

11000://19120101701.4010101595.00]17 সহীহ মুসলিম ১০৫ ২৬। কাতাদাহ্‌ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগত আবদুল কায়েস গোত্রের প্রতিনিধি দলের সাথে সাক্ষাতকারী এক ব্যক্তি আমার কাছে হাদীস বর্ণনা করেছেন। সাঈদ বলেছেনঃ কাতাদাহ আবু নাদরার নাম উল্লেখ করেছেন। তিনি আবু সাঈদ খুদ্রী (রা) থেকে বর্ণিত তাঁর এ হাদীসের মধ্যে উল্লেখ করেছেন যে, আবদুল কায়েসের ক'জন লোক রাসূলুল্লাহ্‌ সাল্পাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো, হে আল্লাহর নবী, আমরা রাবী”আ গোত্রের লোক। আমাদের ও আপনার মাঝখানে কাফের মুদার গোত্রের অবস্থান। তাই আমরা মাহে হারাম৬ ব্যতীত অন্য কোনো সময় আপনার কাছে আসতে পারি না। কাজেই আপনি আমাদেরকে এমন কিছু কাজের নির্দেশ দিন, যা করার জন্য আমরা আমাদের পশ্চাতের লোকদেরকে হুকৃম করবো এবং আমরা নিজেরাও তা বাস্তবায়ন করে এর মাধ্যমে বেহেশৃতে প্রবেশ করতে পারি। অতঃপর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি তোমাদেরকে চারটি কাজের হুকুম করবো, আর চারটি জিনিষ থেকে নিষেধ করবো। তোমরা আল্লাহ্‌র ইবাদত করো, তাঁর সাথে অন্য কাউকে অংশীদার করোনা, নামায কায়েম করো, যাকাত দাও এবং রমযানের রোযা রাখ। আর গণীমতের সম্পদ থেকে এক পঞ্চামাংশ দান করো ।.আমি তোমাদের কদুর শুক্নো খোল, সবুজ রং লাগানো কলসী, আল্কাতরা লাগানো -পাতিল ও কাষ্ঠ পাত্র ব্যবহার করতে নিষেধ করছি। তারা বললো, হে র্‌ নবী 'নাকীর' (কাষ্ঠ পাত্র) সম্বন্ধে আপনি সম্পূর্ণ অবগত আছেন কি? তিনি বললেন, হাঁ” । খেজুর গাছের কান্ড যা তোমরা খাদাই করে নাও পরে এর মধ্যে খেজুরের টুক্রাগুলো নিক্ষেপ করো, (অর্থাৎ খেজুরের মধ্যে পানি ঢেলে তা দ্বারা 'নাবীয” অথবা "মদ" প্রস্তুত করে থাকো)। সাঈদ বলেন, অথবা তিনি (নবী সা) বলেছেন, খুরমার টুক্রা নিক্ষেপ করো, পরে তন্মধ্যে কিছু পানি ঢেলে দাও। অবশেষে যখন তার ফেনা থেমে যায় (অর্থাৎ তা মদে পরিণত হয়) তখন তোমরা পান করো। ফলে তোমাদের কেউ অথবা তাদের কেউ মদের নেশায় হিতাহিত জ্ঞান হারিয়ে আপন চাচাত ভাইকে তরবারি দিয়ে হত্যা করে। তিনি (বর্ণনাকারী) বলেনঃ উক্ত প্রতিনিধি দলের মধ্যে এমন এক ব্যক্তি ছিলো যার শরীরের মধ্যে ছিলো ক্ষতের চিহদ। সে বলল, লজ্জাবশতঃ আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মার ক্ষত চিহৃটি লুকিয়ে রাখলাম এব বললাম, হে আল্লাহ্র রাসূল, তা হলে আমরা পানীয় বন্তু কিসে পান করবো? তিন বললেনঃ চাম্ড়ার থলি বা মশকের মধ্যে যার মুখ রশি দ্বারা বেঁধে দেয়া হয়। তারা বললো, হে আল্লাহর নবী, আমাদের এলাকায় ইঁদুরের উপদ্বব খুব বেশী, ফলে চাম্ড়ার থলি একটিও নিরাপদে থাকেনা । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যদিও তা ই'দুরে খেয়ে ফেলে, যদিও তা ই'দুরে খেয়ে ফেলে, যদিও তা ই'দুরে খেয়ে ফেলে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল কায়েস গোত্রের ক্ষত চিহন্ওয়ালা লোকটির উদ্দেশ্যে বললেনঃ অবশ্য তোমার মধ্যে এমন দু" টি ০০০০০ স্থিরতা। ৬. মহররম, রজব, যিল্কদ ও যিল্হজ্জ। এ চার মাসকে হারাম মাস বলা হয়।

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।