Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 01 (boimate com)
/ 365
📝 Text 📖 PDF

11000://15181118 0-/010101695.00|া আহমাদ ইবনে সালামা বলেন, “আমি আবু যুর“আ ও আবু হাতেমকে হাদীসের বিশুদ্ধতা নির্ণয়ের ক্ষেত্রে তাদের যুগের অন্যান্য মাশায়িখদের ওপর মুসলিমকে প্রাধান্য দিতে দেখেছি” পৃথিবীতে হাফেজে হাদীস মাত্র চারজন। মুসলিম তাদের একজন'_ একথা বলেছেন হাফেজ আবু কুরাইশ । (তাজকিরাতুল হুফ্ফাজ-২/৫৮৯) ইবন খাল্লিকান মুসলিমকে “সাহীহ গ্রন্থের অধিকারী, হাদীসের অন্যতম ইমাম ও হাফেজ এবং মুহাদ্দিসকুলের এক প্রধান ত্তস্ত' বলে উল্লেখ করেছেন৷ (ওফাইয়াতুল আ'ইয়ান-৪/২৮০) ইমাম মুসলিমের যশ ও খ্যাতি মূলতঃ তার “সাহীহ'-এর ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত । এটি একই নামের ইমাম বুখারীর আরেকটি গ্রন্থের সাথে হাদীস সংকলনগুলির মধ্যে .সর্বোচ্চ খ্যাতিসম্পন্ন । মর্যাদা ও নির্ভরযোগ্যতার দিক দিয়ে “সাহীহুল বুখারী ও সাহীহ মুসলিম" গ্রন্থদ্ধয় চিরদিন সমপর্যায়ভূক্ত বলে বিবেচিত হয়ে আসছে। গ্রন্থ দু'খানি এক সাথে “সাহীহাইন' নামে প্রসিদ্ধ । প্রসঙ্গতঃ এখানে '“সাহীহ'-এর একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন । “সাহীহ' শব্দটি “আরবী একবচন, বহুবচনে “সাহাহ ৷” আভিধানিক অর্থ ঃ ক্রুটিমুক্ত- যার মধ্যে কোন রকম দোষ বা ক্রটি পাওয়া যায় না, সনদ সহকারে প্রমাণিত, নির্ভরযোগ্য । পারিভাষিক অর্থ 8 কে) এমন মুসনাদ" বা সনদযুক্ত হাদীস যার “রাবী” বা বর্ণনাকারীদের শৃঙ্খল প্রথম থেকে শেষ পর্যন্ত “মুত্তাসিল' বা অবিচ্ছিন্ন, “আদেল' বা ন্যায়নিষ্ঠ, প্রখর-মুখস্থ শক্তির অধিকারী এবং সবরকম ক্রটি ও দুর্বলতা থেকে মুক্ত। (খ) হাদীসের এমন সংকলন যাতে “সাহীহ' হাদীস ব্যতীত অন্য কোন হাদীস সন্নিবেশিত হয়নি । যেমন ঃ বুখারী ও মুসলিমের “সাহীহাইন।” [দায়িরা-ই-মায়ারিফ ইসলামিয়া (উর্দু) ১৩/৭৫-৭৬] ইমাম মুসলিম সরাসরি উত্তাদদের নিকট হতে শ্রচ্ত তিন লাখ হাদীস ছাটাই, বাছাই ও চয়ন করে তার এই “সাহীহ' গ্রন্থখানি প্রণয়ন করেন। (ওফাইয়াতুল আ"ইয়ান- ৪/২৮০) তার এ কাজ সম্পন্ন করতে প্রায় পনেরো বহর সময় লাগে । আহমাদ ইবনে সালামা বলেন, “আমি মুসলিমের সাথে তার সাহীহ' প্রণয়নকালে পনেরো বছর লেখালেখির কাজ করেছি।' (তাজকিরাতুল হুফ্ফাজ-২/৫৮৯, তাহজীবুল আসমা'-১০/১২২) গ্রন্থটির প্রণয়ন শেষ হলে ইমাম মুসলিম তা তৎকালীন প্রখ্যাত হাদীসবিশারদ ইমাম আবু যুর'আর সামনে উপস্থাপন করেন। মুসলিম নিজেই বলেছেন, “আমি এই গ্রন্থখানি আবু যুর'আ আর-রাধীর নিকট পেশ করেছি। তিনি যে যে হাদীসের সনদে দোষ আছে বলে ইংগিত করেছেন আমি তা পরিত্যাগ করেছি, আর যে যে হাদীস সম্পর্কে তিনি মত দিয়েছেন যে, এগুলি “সাহীহ' এবং এতে কোন প্রকার ক্রটি নেই, আমি সেগুলিই গ্রন্থে সন্নিবেশ করেছি।' (আল-মুকাদ্দিমা লিন-নাওয়াবী আলাল মুসলিম-১৩)

— Page 10 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.