Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

যখন কেউ মৃত্যুর মুখোমুখী হবে তখন তার কর্তব্য হবে, “যদি কিছু ধন সম্পদ সে রেখে যায়, তাহলে যেন সে তা অবশ্যই পিতামাতা ও আত্মীয়স্বজনের জন্যে সুন্দরভাবে ও জানা পদ্ধতিতে বন্টনের ওসীয়ত করে যায়। এটা আল্লাহভীরু (মোত্তাকী) দের জন্যে কর্তব্য (ওয়াজেব)।”১) এর পরে আসছে রোযার আয়াতের পর পর পুনরায় তাকওয়ার কথা । এরশাদ হচ্ছে, “হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের ওপর রোযা তেমনিভাবে ফরয করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর তা ফরয ছিলো, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো আল্লাহর ভয়ে বাছবিচার করে জীবন যাপন করতে পারো ।" এর পর দেখা যায়, সিমি জিডি বারা হট রভ্কেহিরা যাতনা হয়েছে। বলা হয়েছে, “এগুলোই আল্লাহপ্রদত্ত সীমারেখা । অতএব, ওইগুলোর নিকটবর্তী হয়ো না। এইভাবে আল্লাহ তায়ালা স্পষ্টভাবে তার আয়াতগুলো বর্ণনা করছেন যেন তারা মোত্তাকী হতে পারে (আল্লাহর ভয়ে বাছবিচার করে চলতে পারে)।” তাকওয়ার ব্যাখ্যা এবং নিগৃঢ় রহস্য সম্পর্কে দরসের শেষ নাগাদ আরও কিছু কথা অবশ্যই আসতে থাকবে, আসবে অনুভূতি রাজ্যের কিছু অস্থিরতা এবং আল্লাহ সম্পর্কে অন্তরের মধ্যে কিছু বোধ-উপলব্ধি দেখুন সামনে পরপর কি কথাগুলো আসছে, “রমযান মাসে বিভিন্ন অবস্থায় রোযা কাযা করার অনুমতি দানের কারণ হিসেবে কিছু কথা বলার পর বলা হচ্ছে) যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্‌ জ্ঞাপন করতে পারো এবং তোমাদের আনুগত্য প্রকাশের পথ সহজ করে দেয়ার ফলে তোমরা তার বড়তব যাহির করতে পারো । আর তার যাবতীয় নেয়ামত ভোগ করায় তোমরা তার শোকরগোযারি করতে পারো । (এতসব নেয়ামত তোমরা লাভ করেছো), অতএব, ওদের কর্তব্য আমার ডাকে সাড়া দেয়া ও আমার সম্পর্কে পরিপূর্ণ বিশ্বাস রাখা, তাহলেই আশা করা যায় তারা সঠিক পথ পেয়ে যাবে ।” নিশ্চয়ই আল্লাহ তায়ালা শ্রবণকারী ও সম্যক জ্ঞাত ।' “নিশ্চয়ই আল্লাহ তায়ালা ক্ষমাকারী ও মেহেরবান।' কদাচিৎ মানুষ “দ্বীন'-এর তাৎপর্য বুঝার চেষ্টা করে। এ “ছবীন' হচ্ছে এমন এক জীবনব্যবস্থা যার বিকল্প নেই। এ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠায় যে সংগঠনগুলো গড়ে উঠেছে সেগুলো সবই সমাজ জীবনকে কেন্দ্র করে। এর নীতিমালা আল্লাহর রসূল সে.) কর্তৃক নির্ধারিত। এর উপাসনা বা আনুষ্ঠানিক এবাদাতগুলো আনুগত্য প্রকাশক । এসব কিছু ঈমান আকীদার উৎসমূল থেকে বেরিয়ে এসেছে এবং এইসব সদগ্ুণ ওই ধ্যান-ধারণা থেকে নির্গত হয়েছে যা পরিপুষ্ট হয়েছে ঈমানী আকীদা দ্বারা । আর সব কিছু এক আল্লাহর রশির সাথে আবদ্ধ । সকল কিছুর পরিসমাপ্তি ঘটে (১) সুরায় নেসার ১১-১২ নং আয়াতে মীরাস এর আইন নাজেল হওয়ার পূর্বে এই আয়াত অবতীর্ণ হয়। এতে মৃত্যু পথ যাত্রীর প্রতি সন্তানাদি ও আত্মীয় স্বজন সবার জন্যে নিজ বুঝ মতো ওসীয়তের নির্দেশ ছিলো যাতে পরিত্যক্ত সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ওয়ারিশদের মধ্যে ঝগড়া ফাসাদ না লাগে। পরবর্তীতে মীরাসের আইন এসে গেলে তাদের ওসীয়তের পদ্ধতি রহিত হয়ে গেলো যাদের হক মীরাসের আইনে নিদ্ধারিত করা হয়েছিলো । কিন্তু বাকি আত্মীয় স্বজনের জন্যে মোমেনদের ওপর এ হক রয়ে গেলো । হাদীস শরীফে উল্লেখিত এই ওসীয়তের পরিমান নির্ঘারিত হয়েছে উদ্ধে তিন ভাগের এক ভাগ । মোমেনের ওপর হক বলাতে এটা ওয়াজিব বলে জানা যায়। অতএব সূরায় “নেসা-তে বর্ণিত মীরাসের আইনে যাদের অংশ নির্ধারিত রয়েছে তার বাইরে আত্মীয় স্বজন, প্রতিবেশী অথবা জনসেবামূলক কাজের জন্যে, যেখানে মৃত্যুপথযাত্রীর খুশী- ওসীয়ত করা ওয়াজিব। ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।