সাথে আর একটির অবিচ্ছেদ্য সম্পর্ক এবং এ মালা কখনও ছিড়বার নয় । এই গুণ মালার একটিই হচ্ছে “বির' নেকী বা সদ্গুণ। অন্য নামে প্রকাশ করতে গেলে বলতে হয় এগুণটি সকল গুণের সমষ্টি অথবা বলা যেতে পারে এই গুণই হচ্ছে ঈমান । যেমন কোনো কোনো হাদীসে এই ধরনের বর্ণনা এসেছে। আর প্রকৃত সত্য হচ্ছে, ইসলামী ধ্যান-ধারণা ও ইসলামী জীবন পদ্ধতির মূলনীতি হচ্ছে এই ঈমান। এই ঈমান ব্যতীত ইসলামের প্রাসাদ দীড়িয়ে থাকতে পারে না। এইসব গুণের বর্ণনা শেষে এগুলোর অধিকারীদের সম্পর্কে বলা হচ্ছে, “তারাই হচ্ছে সেইসব ব্যক্তি যারা সত্য বলেছে, আর তারাই হচ্ছে মোত্তাকী' - আল্লাহ ভীরু । তারাই হচ্ছে সেইসব ব্যক্তি যারা ইসলামী জীবন যাপন করার ব্যাপারে তাদের রব-এর সাথে করা ওয়াদাকে সত্যে পরিণত করেছে । তাদের ঈমান ও আকীদার বহিপ্রকাশ ঘটিয়েছে এবং বাস্তব জীবনের সমস্ত কর্মকান্ডের মাধ্যমে তাদের ঈমান আকীদার সত্যতা প্রমাণ করেছে। তারাই হচ্ছে সেইসব মোত্তাকী (আল্লাহ ভীরু) ব্যক্তি যারা আল্লাহকে ভয় করে (অন্তরে তার ভয় রেখে জীবন যাপন করে) এবং তীর সাথে মযবৃতভাবে সম্পর্ক রাখে, তারা পূর্ণ মোহাববাত ভরা দিল নিয়ে ও পূর্ণ আন্তরিকতার সাথে জীবনের সকল কর্তব্য পালন করে। আসুন, এই সমস্ত আয়াতে আল্লাহ তায়ালা মানুষের উচ্চ মর্যাদা গড়ে তোলার জন্যে যেসব উন্নতমানের শিক্ষা দান করেছেন, সেগুলো আমরা একটু খেয়াল করে দেখি ও বুঝার চেষ্টা করি। আল্লাহ তায়ালা চান মানুষ জীবনের সুমহান ও সুদৃঢ় পথে চলুক, যে পথে নেই কোনো অস্পষ্টতা, নেই সাফল্যের ব্যাপারে কোনো সন্দেহ, যে পথের পুরোটাই যুক্তি ও বুদ্ধিভিত্তিক, কিন্তু যেমন কিছু লোক এ পথের নিকটবর্তী হতে চায় সুমহান উচ্চ আশা নিয়ে, আবার কিছু মানুষ এমনও আছে যারা উপস্থিত ও তড়িৎ উন্নতির উদগ্ধ বাসনায় এ পথ পরিহার করে চলতে চায় । আর এর জন্যে যুদ্ধবিগ্রহে লিপ্ত হয়ে গড়ে তোলে মানুষে মানুষে দুশমনী এবং অপরকেও লিপ্ত করে । কোনো যুক্তির ধার তারা ধারে না, বা কারো হস্তক্ষেপ অথবা সহযোগিতা কামনা করে না। তাদের জন্যে দুঃখের সাথে আমাদের সহযোগিতার হাতকে ফিরিয়ে নিচ্ছি এবং আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার কাছে প্রার্থনা করছি, বলছি যা তাদের ব্যাপারে আল্লাহ তায়ালা বলেছেন, হায় আফসোস মানুষের জন্যে, পথহারা আল্লাহর হতভাগা ওই বান্দাদের জন্যে! কিন্তু যখন আল্লাহর রহমত কামনায় ওই মানুষদের অবস্থার ওপর পুনরায় চিন্তা করি তখন আমাদের আফসোসের অবসান ঘটে, যখন আল্লাহপ্রদত্ত সত্য সঠিক ও অপরিবর্তনীয় পথের বাস্তবতা ও নির্তুলতা সম্পর্কে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে তাদের দিকে তাকাই তখন আদিগন্ত বলয়ে দেখতে পাই শুভ্র সমুজ্জল এক আশার আলো । তখন আমাদের মনে হয়, দীর্ঘ দিন দুঃখ কষ্ট ও নানাপ্রকার ভোগান্তির পর অচিরেই মানব জাতির দুঃখের অবসান ঘটবে এবং এগিয়ে আসবে তারা আল্লাহপ্রদত্ত এ মহান পথের দিকে, এগিয়ে আসবে তারা ইসলামী জীবন ব্যবস্থার শান্ত ও সুশীতল নূরে প্রাবিত ওই দিপ্বলয়ের দিকে। ৬/৬/৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।