Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

মুষঢ়ে না পড়ে বা উত্তেজিত হয়ে কোনো অঘটন না ঘটায় অথবা কোনো প্রতিকূল অবস্থায় ভারসাম্য না হারিয়ে ফেলে, অথবা কোনো সংকট সমস্যা ও জটীল পরিস্থিতিতে মানুষ ঘাবড়ে না যায়। জীবনকে পরিশুদ্ধ ও সৌন্দর্যমন্ডিত করার জন্যে, জীবনের প্রতিটি প্রতিকূল অবস্থায় অবিচল থাকা ও পরস্পর বিচ্ছিন্ন হওয়া থেকে বাচার জন্যে আর জীবনের মরু মরীচিকায় সঠিক গতিপথ নির্ণয়ের জন্যে এ গুণটি সব থেকে বড় হাতিয়ার ৷ এ হাতিয়ার যার কোষে আছে আল্লাহ তায়ালা তার প্রতিটি সংকটের সাথে রেখে দিয়েছেন অনেক আসানী (সহজ অবস্থা)। সবরই আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে ও তার ওপর নির্ভরশীলতা সৃষ্টি করার জন্যে এবং তার রহমত পাওয়ার ব্যাপারে সব থেকে বড় উপায় । আর যে জাতিকে সমগ্র পৃথিবীর নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করার জন্যে পয়দা করা হয়েছে, তৈরী করা হয়েছে তাকে পৃথিবীতে সংশোধনী ব্যবস্থা ও ইনসাফ কায়েম করার জন্যে তার প্রতি পদক্ষেপে আসবে বিরোধিতা, আসবে নানা প্রকার সংকট সমস্যা, মোকাবেলা করতে হবে তাকে বহু কঠিন অবস্থার । সে অবস্থায় তাকে কঠোর মনোবল নিয়ে এবং পর্বতসম অবিচলতা নিয়ে দৃঢ় থাকতে হবে নিজ লক্ষ্যে উপনীত হওয়ার জন্যে । সবর করতে হবে তাকে যুদ্ধ বিগ্রহ ও অভাব অভিযোগের । বিপদ সাগর পাড়ি দেয়ার জন্যে অসুখ বিসুখ ও বিভিন্ন প্রকারের দুর্বলতা, সম্পদের কমতি ও ক্ষয়ক্ষতি, কঠিন জীবন সংগ্াম ও বিপদের ঘনঘটায় আবদ্ধ হয়ে কিংকর্তব্যবিমূঢ় হওয়ার অবস্থায় এ সকল অবস্থাতে তাকে দৃঢ়তার সাথে হাল ধরে থাকতে হবে , তবেই উন্মুক্ত হবে তার সামনে সাফল্যের সিংহদ্বার, দৃঢ়তা, আত্ম-বিশ্বাস, পূর্ণ নিশ্চিত্ততা এবং আল্লাহর ওপর পরিপূর্ণ আস্থা থাকলে তার ভাগ্যাকাশে উদিত হবে সৌভাগ্যের শুভ্র সমুজ্জল পূর্ণ চাদ। তার ভারসাম্যপূর্ণ ব্যবহার ও সুবিচারপূর্ণ পদক্ষেপসমূহ পরিয়ে দেবে তার মাথায় বিশ্ব-নেতৃত্ের মহান তাজ । কোরআনে পাকের আয়াতে সুখে-দুঃখে, সংকট সমস্যায় ও যুদ্ধ বিগ্রহের অবস্থায় আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার পক্ষ থেকে সাহায্য নেমে আসবে যে মহান গুণটির কারণে তা হচ্ছে সবর এবং তার অধিকারীদেরকে আখ্যা দেয়া হয়েছে “আস্‌ সোয়াবিরীন'- ধৈর্যধারণকারী | আয়াতের মধ্যে সুনির্দিষ্টভাবে সবরকারীদের জন্যে সাহায্যের ওয়াদা ব্যক্ত হয়েছে। ইতিপূর্বে যে গুণগুলো উল্লেখিত হয়েছে সেগুলো কার্যকর হওয়ার জন্যে সবর অপরিহার্য । এর অভাবে অন্যান্য গুণাবলী ফিকে হয়ে যায়। এইজন্যে শেষোক্ত এই গুণটিকে বিশেষিত করা হয়েছে অন্যান্য সকল গুণের ওপর। এই গুণটি অন্য সমস্ত গুণাবলির নির্যাস এবং “নেকীর' পাল্লায় সব থেকে বেশী ভারী । এই গুণটির বৈশিষ্ট্যের কারণে এর অধিকারী সবার উপরে মর্যাদাবান হয়ে যায় এবং এইজন্যে আল্লাহর ওপর ঈমান, ফেরেশতা, কেতাব ও নবীকুলের ওপর বিশ্বাস, আল্লাহর মোহাব্বাতে সম্পদ দান, নামায কায়েম, যাকাত দান, ওয়াদা পূরণ এ সব কিছুর গুণের অধিকারীদের উপরে সবরকারীদেরকে মহা মর্যাদা দান করা হয়েছে। আল্লাহর রক্ষিত দীড়িপাল্লায়ও এই গুণটির শ্রেষ্ঠতৃ স্থিরিকৃত হয়ে ন্রয়েছে যা সবার নযরে একদিন ভেসে উঠবেই ।(৩) এমনি করে একটি আয়াতে আকীদা বিশ্বাসের মূলনীতিগুলোকে একত্রিত করা হয়েছে এবং এগুলোর ধারক ও বাহকদের ওপর যে সীমাহীন জান মালের তকলীফ আসবে সে বিষয়ের বর্ণনা এসেছে। বলা হয়েছে যে এসব গুণ একই উৎস থেকে নির্গত এবং একই মালার ফুল যার একটির (৩) এই আয়াতগুলোর আরও বিস্তারিত ব্যাখ্যা জানতে হলে সূরা আল বাকারা ১৫৩-১৫৭ নং আয়াত দ্রষ্টব্য । ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।