Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

পরবর্তী প্রশ্ন, যাকাত দানের ফায়দা কিঃ ইসলামের এ অবশ্য পালনীয় বিধানটি ইসলামী সমাজের ধনাঢ্য ব্যক্তিদেরকে দরিদ্রদের প্রতি কর্তব্য করতে উদ্বুদ্ধ করে এবং এজন্যে যাকাত দানের যোগ্যতা হিসেবে “সাহেবে মাল' বা নির্ধারিত সম্পদের অধিকারী হওয়ার কথা ঘোষণা করেছে, অর্থাৎ কোনো ব্যক্তি যখন ওই নির্ধারিত ধন সম্পদের অধিকারী হয় এবং একটি বছর ধরে সেই সম্পদের মালিকানা তার হাতে থাকে তখনই তার ওপর যাকাত ফরয হয়। এই যাকাত সম্পর্কে আল্লাহ তায়ালা কোরআনের আয়াতের মাধ্যমে নির্দেশ দিয়েছেন, তার মোহাব্বাতে দান খয়রাতের (এচ্ছিক ছদকার) কথা বলার পর । কারণ আল্লাহর মোহাব্বাতে ছদকা খয়রাত করা না করার ব্যাপারে মানুষকে স্বাধীনতা দেয়া হয়েছে এবং কোনো বাধ্যবাধকতা আরোপ করা হয়নি। সুতরাং ওই এচ্ছিক দান, যাকাত এর বিকল্প ব্যবস্থা হতে পারে না। আর যাকাত দিলে যে সামাজিক জীবনে এচ্ছিক দানের প্রয়োজন শেষ হয়ে যায় তাও নয় । যেহেতু যাকাত ফরয এবং সদকা খয়রাত মোস্তাহাব বা সওয়াবের কাজ । “বির' বা নেকী পরিপূর্ণতা লাভ করে না এই উভয় প্রকার দান ছাড়া । এই দুই ধরনের দানই ইসলামের মূল্যবান সামাজিক বিধানের অন্তর্গত। “ইনফাক ফী সাবীলিল্লাহ বা আল্লাহর পথে খরচ করতে বলার পর কোরআন পৃথকভাবে যাকাতের কথা বলেনি, বরং যাকাত অবশ্যই দেয় (ফরয) এ কথা বলায় “ইন্ফাক ফী সাবীলিল্লাহ' বা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে খরচ করার প্রয়োজন বা গুরুত্ু শেষ হয়ে যায়নি । আবার দান খয়রাত করলেই যে যাকাত আদায় হয়ে যাবে তাও নয়৷ ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষা করার গুরুত্ব কতটা? এর জবাবে বলতে হয়, এ হচ্ছে ইসলামী জীবন পদ্ধতির এক অপরিহার্য অংগ, যার ব্যাপারে ইসলাম তাগীদ দিয়েছে এবং কোরআনে কল্লীমের বহুস্থানে তার উল্লেখ করেছে। ঈমানের একটি লক্ষণ বলেও একে গণ্য করা হয়েছে। বলা হয়েছে এটা মানবতার ও বদান্যতা বা এহসানেরও লক্ষণ । ব্যক্তি জীবন দলীয় জীবন, সামষ্টিক জীবন ও আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের পরস্পর আস্থা ও সৌহার্দ সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে লেন দেন ও আদান প্রদান ও চুক্তি বিনিময়ের প্রয়োজন ও গুরুত্‌ সমধিক । আর, আল্লাহর সাথে কৃত চুক্তি রক্ষা দ্বারা এ কাজ শুরু হয়। এ গুনটির অভাবে সমাজের প্রত্যেক ব্যক্তির মনে একটি ভয় এবং সন্দেহ বা দ্বিধাদন্দ্ব বিরাজ করতে থাকে । এর প্রতি যথাযথ গুরুতৃ না দিলে কোনো ওয়াদা মযবৃত হয় না। কারো কোনো কথায় কেউ নিশ্চিন্ত হতে পারে না, কোনো মানুষকে বিশ্বাসও করা যায় না। বন্ধু বান্ধব এবং অন্যদের সাথে সামথিকভাবে সকল ওয়াদা পূরণ ও চুক্তি রক্ষার ব্যাপারে ইসলাম যেভাবে গুরুত্ব দিয়েছে, এভাবে মানবেতিহাসের কোনো অধ্যায়ে অন্য কেউ দেয়নি এবং ইসলামের গন্তীর বাইরে অন্য কোনো সমাজে অন্য কেউই এইভাবে চুক্তি ও ওয়াদা রক্ষা করে না। ইসলাম ছাড়া মানব নির্মিত অন্য কোনো সমাজ ব্যবস্থায় এজন্যে বিশেষভাবে কোনো পথনির্দেশও করা হয় না। এরপর আসছে “সবর'-এর আলোচনা । মানব সভ্যতার জন্যে এরই বা গুরুত্ব কতোটুক? সুখে দুখে, সংকট সমস্যায় ও দুঃখ দৈন্যের মধ্যে সবর করাতে কী লাভ? প্রকৃতপক্ষে বিশ্ব পরিবারের মধ্যে মানবতাকে অভীষ্ট লক্ষ্যে পৌছে দেয়ার জন্যে সবর হচ্ছে মানুষের এক কঠিন প্রশিক্ষণ এবং সকল অবস্থার সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়ার যোগ্য করে গড়ে তোলার এক নিরলস প্রচেষ্টা, যাতে করে মানুষ যে কোনো প্রকার বিপদ আপদের ঝাপটায় ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।