বিপদগ্রস্ত হয়েছে তাদেরকে মুক্ত করার জন্যেও এই মোমেন ব্যক্তি খরচ করে এবং ইসলামের শিক্ষা অনুসারে খরচ করার শিক্ষাকে দুস্থ মানবতার মুক্তি সাধনে কাজে লাগায় । দাসতৃ শৃংখলে আবদ্ধ হওয়ার কারণে যে ব্যক্তি তার ব্যক্তি স্বাধীনতা হারালো এবং মানবতার মূল শক্তি থেকে বঞ্চিত হয়ে গেলো তার প্রতি মোমেন দিল হয় উদ্বেলিত । মহান ও মেহেরবান আল্লাহ তায়ালা এর এই নির্দেশটি পালন করতে গিয়ে মোমেন কখনও দাস দাসীকে খরীদ করে আযাদ করে দেয়, কখনও বা তাকে এমন অংক দান করে যার দ্বারা ওই অসহায় ব্যক্তি বা ব্যক্তিবর্গ তা দিয়ে মুক্তি লাভ করতে পারে। যে মুহূর্তে অধীনস্থ কোনো ব্যক্তি মুক্তি প্রার্থী হয়ে আবেদন জানায় সেই সময় থেকেই সে চুক্তিবদ্ধ ব্যক্তিতে পরিণত হয় এবং তখন থেকেই ইসলাম তাকে অর্থ সংগ্রহের জন্যে সময় দিতে ৰা স্বাধীনভাবে কোনো কাজ করার সুযোগ দিতে তার মুনিবকে নির্দেশ দেয়, এমনকি এই অর্থের অধিকারী করার জন্যে তাকে যাকাত পর্যন্ত দেয়া প্রয়োজন হয়ে পড়ে । অর্থাৎ ইসলামী সমাজে যাকাত আদায়ের খাতগুলোর অন্যতম খাত- এই দাস মুক্তির ব্যবস্থা হিসেবে মুক্তি প্রার্থীকে যাকাত দিয়ে মুক্তি লাভে সাহায্য করা মোমেনের কর্তব্য। যাকাত ছাড়া অন্যান্য এচ্ছিক দান থেকেও মুক্তি প্রার্থীকে সাহায্য করার তাকীদ করা হয়েছে মোমেনদেরকে, যেন দাসত্বের এই অভিশাপ থেকে মুক্তি পেয়ে কোনো মানুষ আবার আত্মমর্যাদায় অভিষিক্ত হতে পারে । এবারে প্রশ্ন ইকামতে সালাত' দ্বারা কী কাজ হয়? সমাজ জীবনেও বা ইকামতে সালাত এর কি প্রভাব পড়ে বা কোন নেকী হাসিল হয়? ইকামতে সালাত বা নামায প্রতিষ্ঠা বলতে শুধুমাত্র পূর্ব বা পশ্চিম দিকে মুখ করে দীড়ানো বুঝায় না, বরং এর দ্বারা সার্বিকভাবে বান্দার মনোযোগকে তার রব এর দিকে কেন্দ্রীভূত করা হয়, একাজ প্রকাশ্য ও গোপন, শারীরিক, বুদ্ধিগত এবং আত্মিকভাবে সংঘটিত হয় । মনে রাখা দরকার, নামায মানব জীবনের মৌলিক চিন্তাধারার মধ্যে এক বিপ্রবাত্বক পরিবর্তন আনে । কাজেই এটা শুধু শারীরিক কিছু নড়াচড়া অথবা আত্মিক উৎকর্ষ সাধনের জন্যে একমাত্র আধ্যাত্মিক কোনো প্রক্রিয়া নয় । ইসলাম মানুষের শারীরিক, বুদ্ধিবৃত্তিক এবং সৃষ্টিকুলের মধ্যে তার আত্মিক উন্নতির প্রয়োজনকে স্বীকার করে । মানুষের মধ্যে নিহিত এইসব শক্তির মধ্যে পারস্পরিক কোনো বিরোধ আছে বলে ইসলাম মনে করে না। আত্মিক উন্নতির লক্ষ্যে শারীরিক কৃচ্ছসাধন ইসলাম কখনও চায়না, কারণ আত্মার উৎকর্ষ সাধনের জন্যে এই শারীরিক বা ষঢ়রিপুকে দমন করার কোনো প্রয়োজন নেই। এই শরীর দিয়েই তো আনুগত্যের প্রধান কাজগুলো সংঘটিত হয়। নামায এই তিনটি শক্তির বহিপ্রকাশ ঘটায় এবং সম্মিলিতভাবে সকল বান্দাকে তার সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক স্থাপনে মনোযোগী করে । শারীরিক দিক দিয়ে আনুগত্য প্রকাশ করার লক্ষ্যে কেয়াম, রুকু ও সেজদা করতে হয়, বুদ্ধিবৃত্তিক আনুগত্যের প্রতীক হিসেবে তাকে কোরআনের কিছু অংশ পড়তে হয়, ধ্যানে মশগুল হতে হয়, অর্থ বুঝার জন্যে চিন্তা ভাবনা করতে হয় এবং আত্মিক উন্নতির লক্ষ্যে আত্মসমর্পিত মন নিয়ে আল্লাহর দিকে রুজু হতে হয়। এসব কাজ পৃথকভাবে নয়, সবগুলো একসাথেই করতে হয়। এই উদ্দেশ্যে নামাযের প্রতিষ্ঠা মানুষের বাস্তব জীবন সম্পর্কে ইসলামের দৃষ্টিভংগী তুলে ধরে এবং তার দৃষ্টিভংগীকে বাস্তবায়িত করতে চায়। নামাযের প্রতি রাকায়াতে এবং প্রত্যেক ওয়াক্তেই এই চেষ্টা চলতে থাকে। ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।