মনকে উদার ও মহানুভব বানায় । দান করে তাকে পারিবারিক জীবনে সৌন্দর্য ও সম্মান, মযবুত করে আত্মীয়তার বন্ধন। একে অপরকে পারস্পরিক বন্ধনে আবদ্ধ করে রাখার মনোভাবই দলীয় সংহতির মূল বীজ, যার থেকে দানশীলতা ও পারস্পরিক সস্ভাব সৃষ্টি হয়। দলীয় জীবনে ছোট বড়র মধ্যে আদব রক্ষা করে চলা এবং একে অপরের প্রয়োজনে সহযোগিতা করার মানসিকতা এতীমদের জন্যে রক্ষা কবচে পরিণত হয়। শক্তিমান ও দুর্বল সকলের মধ্যেই ওই মনোভাব এক মাধুর্য সৃষ্টি করে। আর এই অনুভূতিই পিতৃমাতৃহীন অসহায় এতীমদের দরদ-মোহাব্বাত নিয়ে প্রতিপালন করা ও তাদের সাথে সুন্দর ব্যবহার করার জন্যে মানুষকে উদ্দুদ্ধ করে| এই সব মহৎ গুণ তাকে উচ্ছংখলতা থেকে বাঁচায় এবং সমাজ জীবনে ওই সকল লোক থেকে প্রতিশোধ গ্রহণে বিরত রাখে যারা কোনো ভাল ব্যবহার করে না বা সুবিবেচনা করেও চলে না। এই নেক খাসলাতটি ওই সর্বহারাদের প্রতি দরদী বানায় যারা তাদের মৌলিক প্রয়োজন মেটানোর মতো অর্থ সম্পদের অধিকারী নয় অথচ সব কিছু হারিয়েও তারা কোনোক্রমেই নিজেদের দুরাবস্থা প্রকাশ করে না, এমনকি মুখকেও মলিন হতে দেয়না । মানুষের এই খরচ করার ইচ্ছা তার মধ্যে আত্মমর্ধাদী বোধ জাগায়, উন্নতমানের গুণাবলী সৃষ্টি করে এবং পারস্পরিক প্রয়োজনে এগিয়ে আসা ও দলীয় জীবনে একে অপরের প্রতি দরদ মোহাব্বাতের সাথে খেয়াল রাখার প্রেরণা যোগায়। তারা সারা পৃথিবীকেই নিজেদের দেশ মনে করে যার কারণে কোনো ব্যক্তিকে অবহেলা করে না। এই মহাপরিবারের কোনো একজন সদস্যও বরবাদ হয়ে যাবে এটা যেন তারা বরদাশত করতে পারেনা । মানুষের এই ব্যক্তিস্বাধীনতা ও খরচ করার ব্যাপারে উদারতা তাকে সেই মোসাফেরের অভিভাবক বানায় যে নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এসে বিদেশে নিজের পুঁজিপাট্টা ও অর্থ সম্পদ হারিয়ে ফেলে, যে নিজের আপনজনদের থেকে দূরে চলে আসার কারণে করুণার পাত্রে পরিণত হয়। যে সকল অর্থ সম্পদ হারিয়ে নিজ এলাকায় ফিরে যাওয়ার সহায় সম্বল খুঁজে পায় না। এমনই অসহায় মানুষের প্রতি ওই স্বাধীন ও উদার প্রকৃতির মানুষ পরম আত্মীয়ের মতো ব্যবহার করে সারা পৃথিবীকে আপন দেশ জ্ঞানে সে এই সর্বস্বহারা ব্যক্তিকে নিজ পরিবারের মানুষ বানিয়ে ফেলে, তাকে নিজ ধন সম্পদে অংশীদার বানিয়ে নেয়, তাকে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে, তার ঘর দুয়ার ও বাসস্থানের অভাব পূরণ করে দেয়। যে হাত পেতে চায় এমন প্রার্থীর অভাবে এই স্বাধীন দানশীল মানুষটি হয় উদার হস্ত এবং ওই ব্যক্তিকে যাতে আর চাইতে না হয় তার ব্যবস্থা গ্রহণে সে যত্রবান হয়। যেহেতু কারো প্রার্থী হওয়াটা ইসলাম পছন্দ করে না। ইসলাম ওই ব্যক্তির হাত পাতাকে পছন্দ করে না যার দিন গুজরানের কিছু না কিছু সংস্থান আছে, অথবা কাজ করার মতো শক্তি আছে এবং কর্মসংস্থানও আছে। দ্বীন ইসলাম মানুষকে কর্মঠ ও পরিশ্রমী বানিয়েছে এবং কোনো মানুষের কাছে হাত পাতার মতো ন্যা্কারজনক স্বভাবকে প্রতিরোধ করেছে । তাকে অল্পে তুষ্ট থাকার ও কারো কাছে প্রয়োজন পেশ না করার শিক্ষা দিয়েছে। তবে যে সর্বহারা হয়ে পড়েছে অথবা কোনো কাজের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে তার জন্যে স্বতন্ত্র কথা । “ইনফাক ফী সাবীলিন্লাহ'- আল্লাহর পথে ব্যয় করার মানসিকতা দাস ও বন্দী মুক্তির জন্যে মানুষকে উদার বানায় ওই সকল দাস বা বন্দী যারা ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে আজ ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।