Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

জীবন কল্যাণময় হতে পারে না যদি সুবিচার কায়েম না থাকে অবশ্যই একথা সত্য যে, যে কোনো ভাল কাজ করলে তার প্রতিদান অবশ্যই পাওয়া যাবে । দুনিয়াতে না পেলেও আখেরাতে অবশ্যই পাওয়া যাবে। ফেরেশতাদের প্রতি বিশ্বাস ও গায়বের প্রতি বিশ্বাস ঈমানের একটি অংগ । এই বিশ্বাসটিই |: পশুর জীবন ও মানুষের জীবন যাপনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। একটি পশু যেটুকু তার ইন্দ্রিয় দ্বারা বুঝে সেটুকু সে বিশ্বাস করে, কিন্তু মানুষ ইন্দ্রিয় গ্রাহ্য জিনিসের বাইরের অনেক বিষয় বিশ্বাস করে বলেই তার জীবন হয় নিয়ন্ত্রিত । আবার কেতাব ও নবীদের প্রতি ঈমান অর্থ রেসালাতের প্রতি ঈমান অর্থাৎ সকল নবী রসুলদের প্রতি ঈমান। এই ঈমানের অর্থ দীড়ায় গোটা মানবজাতির অস্তিত্ব এক অখন্ড সত্য । তেমনি যার আনুগত্য করা জরুরী সবার জন্যে তিনিও এক এবং তাদের সবার চলার পথও মাত্র একটিই, যার মাধ্যমে সবার সার্বিক কল্যাণ সম্ভব। আল্লাহ রব্বুল ইযযত-প্রদত্ত তাদের সবার জন্যে একই জীবন বিধান বা দ্বীন। আর এই কারণেই মোমেনের অনুভূতির মধ্যে এই মূলবোধ বিরাজ করে যে রসুলদের আনীত যাবতীয় পয়গামের উত্তরাধিকার সকল মানব মন্ডল সমানভাবে । এবারে দেখা যাক আল্লাহর মোহাব্বাতে এবং তার কাছে সম্মান প্রাপ্তির উদ্দেশ্যে আত্মীয়স্বজন, এতীম, মেসকীন, মোসাফের, প্রার্থী ও দাস বা বন্দীদের জন্যে খরচ করার গুরুত্ব ও মূল্য কতটা! এই গুরুত্বের প্রথম যে জিনিসটি বুঝা সহজ তা হচ্ছে, লোভ লালসা সংকীর্ণতা, দুর্বলতা ও ঝৌকপ্রবণতা থেকে সে তখনই মুক্তি পায় যখন সে উপরে বর্ণিত ব্যক্তিদের জন্যে খরচ করার মন গড়ে তুলতে পারে। এর দ্বারা তার রূহ (অন্তরাত্মা) সেই মালের আকর্ষণ ও মোহাব্বাত থেকে মুক্তি লাভ করে যা তার হাতকে খরচ করা থেকে সঙ্কুচিত করে রাখে, বিরত রাখে তাকে বদান্যতা প্রদর্শনে এবং তার আত্মার স্বাধীনতাকে খর্ব করে। এই খরচ করার স্পৃহা তার আত্মার মধ্যে মালের মোহাব্বাতকে নিয়ন্ত্রণ করে, তার চেতনার মধ্যে শক্তি যোগায়, যার ফলে অর্থ সম্পদের প্রতি মায়া মোহাববাতের মতোই তার মধ্যে এক অপর্প আবেগ সৃষ্টি করে মানব কল্যাণের জন্যে উদার হস্ত হতে । এতে, কতোটুকু দান করলে রেহাই পাওয়া যাবে যে কোনো তুচ্ছ জিনিস দিয়ে দায় পরিশোধ করা যায় এই সংকীর্ণ অনুভূতির উর্ধে উঠে সম্পদের দাসত্ব থেকে সে নিফকৃতি লাভ করে। আসলে সম্পদের প্রতি এই অন্ধ মোহই তো মানুষকে লাঞ্ছিত করে ছাড়ে । তার সম্মানিত মাথাকে অবনমিত ও অপদস্থ করে। এই খরচ করার প্রবণতা তাকে সেই লালসার মায়াজাল থেকে উদ্ধার করে যা মানুষকে বেইযযত করে। শিক্ষা ও জীবনবোধ বিবেচনায় এই খরচ করাই হচ্ছে সেই মহা মানবতা ও মহানুভবতা, যা মানুষকে নানা প্রকার শয়তানী প্ররোচনা, লোভ লালসা ও ংঘবদ্ধ জীবন যাপনের ব্যাপক ক্ষেত্রে মানুষের মধ্যে সম্পর্ক স্থাপনের উন্মুক্ত পরিসরে প্রবেশ করার পূর্বেই মহান চরিত্রের অধিকারী হতে সাহায্য করে। এ শিক্ষা থেকে নিশ্চিতভাবে একথাটি জানা যায় যে প্রবৃত্তির দাসতৃই মানুষকে মানুষের গোলাম বানিয়ে দেয় । প্রবৃত্তির এই স্বাধীনতার মূলে মানুষের বন্নাহারা স্বেচ্ছাচার কাজ করে । অবশ্য, এই স্বাধীনতা তাকে সমাজে নেতৃত্বের আসনেও বসায়। তারপর সমগ্র মানব মন্ডলীর মধ্যে এই স্বাধীনতাই তাকে মহান একটা মর্যাদা দান করে । আত্্ীয়স্বজনের সাথে সম্পর্ক করে চলার মনোভাব মানুষের বিলাত ২ ১২. , , ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।