Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

কেবলা পরিবর্তনের ও আনুষ্ঠানিক এবাদাতসমূহের উদ্দেশ্য এই নয় যে মানুষ শুধু পূর্ব বা পশ্চিম দিকে মুখ করে নামায পড়বে, মুখ করবে বায়তুল মাকদেস বা মাসজিদুল হারামের দিকে, “বির' বা নেকীর উদ্দেশ্য ও এটা আসলে নয়, সমস্ত কল্যাণকর কাজই হচ্ছে “বির” । প্রকাশ্য যে আনুষ্ঠানিক এবাদাতগুলো করা হয় সেগুলো “বির তখন হবে যখন মানুষের জীবনের বিভিন্ন কাজ ও ব্যবহারের মাধ্যমে কল্যাণকামিতার নমুনা পাওয়া যাবে, নতুবা ওই অনুষ্ঠানগুলোই একমাত্র “বির' বা নেকী নয়। শুধু ধ্যান ধারণা, চেতনা কাজ ও ব্যবহার নেকী নয়। সেই চেতনা যার দ্বারা ব্যক্তি মানুষের এবং দলের বিবেক প্রভাবিত হয়। সেই কাজ যার প্রভাবে ব্যক্তি বা দলের কাজ কল্যাণকর হয়ে যায় তাই হচ্ছে “বির' বা নেকী । এই প্রকৃত ও গভীর সত্য ছাড়া শুধুমাত্র পূর্ব ও পশ্চিমে মুখ ফিরালেই কোনো ফায়দা হবে না, এই গুণগুলো ছাড়া এদিকে মুখ করে কেবলা করা হোক বা ওদিকে মুখ করে কেবলা করা হোক সবই সমান। নামাযে ডান দিকে সালাম দেয়া হোক বা বাম দিকে সালাম দেয়া হোক, আনুষ্ঠানিক এবাদাত করতে গিয়ে মানুষ প্রকাশ্য এই যে ইসলামের প্রতীকী কাজগুলো করে, বাস্তব কাজ ছাড়া আল্লাহর কাছে এগ্ডতলোর কোনো মূল্য নেই। তাই এরশাদ হচ্ছে, “বরং বির্‌ হবে তার যে আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করেছে, শেষ বিচারের দিনকে বিশ্বাস করেছে, ফেরশতা, কেতাব (কোরআন) ও নবীদেরকে বিশ্বাস করেছে ।” এইসব বিশ্বাসের সমষ্টিই কল্যাণ বলে বিবেচিত হয়েছে। এখন চিন্তা করুন যে ওই গুণগুলো কিভাবে আল্লাহর বিচার দন্ডে এত মূল্যবান হয়ে গেলোঃ আল্লাহ তায়ালা শেষ বিচার দিবস, ফেরেশতা, কেতাব ও নবীদের ওপর ঈমানই এমন একটি কেন্দ্রবিন্দু যাকে ঘিরে মানুষের গোটা জীবন পরিচালিত হয়ে থাকে, তাকে আল্লাহর বান্দায় পরিণত করে, তাকে নানাপ্রকার শক্তি যোগায়, তার মূল্যায়ন করে। একমাত্র আল্লাহর এবাদাত বা দাসত্ব কবুল করে নেয়ার সাথে সাথে অন্যান্য সকল দাসত্ব ও মানসিক গোলামী থেকে সে নাজাত লাভ করে । সকল দাসত্‌ বন্ধন থেকে নিজেকে মুক্ত করে একমাত্র আন্লাহর দাসত্বের নিগড়ে নিজেকে আবদ্ধ করার মাধ্যমে মানুষের মর্ধাদা এতটা উন্নীত হয় যে সে এক আল্লাহর সামনে দীড়িয়ে অন্যান্য সকল মানুষের কাতারে নিজেকে সবার সমান বোধ করতে পারে এবং এরপর সকল দিক দিয়ে সব কিছুর উপরে নিজেকে স্থান করার মহান উচ্চাশা পোষণ করতে পারে। শুধু তাই নয় এই ঈমানী চেতনাই তার জীবনে সকল দিক থেকে শৃংখলা আনে । তার দিশেহারা অবস্থাকে পরিবর্তন করে তাকে এই ঈমানই মযবুত ইচ্ছা শক্তি ও উদ্দেশ্যের দৃঢ়তা এবং বিচ্ছিন্ন চিন্তাকে গুছিয়ে এক কেন্দ্রীক করে দেয়। সুতরাং, ঈমানী চেতনা বা এক আল্লাহর ওপর ঈমান ব্যতীত মানুষের কোনো দৃঢ় ইচ্ছা এবং স্থায়ী লক্ষ্য স্থির হতে পারে না। চিনতে পারে না সে তার উন্নতির লক্ষ্য বিন্দুকে, যার চতুর্দিকে মানুষ সেইভাবে সমবেত হতে পারে পারম্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে যেভাবে গোটা সৃষ্টির অস্তিত্ব পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে টিকে আছে। লক্ষ্য করে দেখুন গোটা সৃষ্টির মধ্যে আল্লাহর সামথিক আনুগত্য থাকার দরুন তাদের সম্পর্কের পারস্পরিক বন্ধনের এবং লক্ষ্যে উপনীত হওয়ার ইচ্ছার মধ্যে কেমন এক্য ও ভারসাম্য বিদ্যমান। শেষ বিচারের দিনের প্রতি বিশ্বাস অর্থ হচ্ছে প্রতিদান দেয়ার ব্যাপারে আন্মাহ রব্বুল আলামীন-এর সুবিচারক হওয়ার প্রতি দৃঢ় আস্থা । একথা সর্বজনবিদিত যে, পৃথিবীতে কখনোই ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।