কেতাবকে তাদের পথপ্রদর্শক । যে এ কেতাবকে গোপন করলো সে তো নিজে এর ওপর আমল করা থেকে থেমে গেলো । অথচ এ কেতাব তো এসেছিলো কি ভাবে তারা কাজ করবে তা শেখাতে । “হা, ওই কেতাবকে তো আল্লাহ তায়ালা পাঠিয়েছেন সত্যবাহী গ্রন্থ হিসেবে ।” এখন যে ব্যক্তি এই কেতাবের দিকে মনোনিবেশ সহকারে ও নিষ্ঠার সাথে রুজু করবে সে অবশ্যই সত্য সঠিক হেদায়েতের ওপর অবস্থান করবে। প্রকৃত সত্যের সাথে হবে তার মেলামেশা ও সকল কাজ এবং সৃষ্টির সকল সত্যানুসারীদের সাথে হবে তার যোগাযোগ । যে সৃষ্টির স্বভাব প্রকৃতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে প্রকৃতপক্ষে সেই হবে বিশ্বস্ত ও বুদ্ধিমান। “আর যারা ওই কেতাবের মধ্যে কোনো মতভেদ করে অর্থাৎ ওই কেতাবে উপস্থাপিত কোনো নির্দেশের সত্যতা ও যথার্থতা সম্পর্কে ভিন্নমত পোষণ করবে তারা অবশ্যই এই বিরোধিতার কারণে সত্য থেকে বহু দূরে ছিটকে পড়বে' এই দূরত্ব সত্যের সাথে, এই দূরত্ব বিশ্বপ্রকৃতির নিয়মের সাথে, এ বিরোধিতা ও মতবিরোধের কারণে তাদের নিজেদের মধ্যে মতভেদ দেখা দেবে এবং তাদের স্ববিরোধিতাই করা হবে। প্রকৃতপক্ষে ওই আহলে কেতাবদের তখন এই অবস্থাই ছিলো এবং বরাবর এমনই থাকবে । আর যারা তাদের নিজেদের কেতাবের সাথে বিরোধিতা করবে তারাই তাদের সাথে যোগ দেবে। তবে সবাই একযোগে আসবে না, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে তারা- এ অবস্থা তাদের হবেই, কেননা এটা আন্নাহর ওয়াদা যার কারণে তিনি যুগ যুগান্তর ধরে, দেশে দেশে তাদেরকে বিভিন্ন দল উপদলে পরিণত করে রাখবেন । বাস্তবে আমরা পৃথিবীর সর্বত্র, যেখানে মানৰ বসতি আছে, সবখানেই এ অবস্থা প্রত্যক্ষও করছি। আনুষ্ঠানিক এনাদাত সম্পর্কে হন্সলামেন্ দৃষ্টিভঘ্পী পরিশেষে একটি মাত্র আয়াতে সত্য সঠিক ঈমানী চেতনার নিয়মপদ্ধতি পেশ করা হয়েছে, রূপরেখা আঁকা হয়েছে প্রকৃত ঈমানের আলোকে গঠিত জীবনের যাবতীয় আচরণের । তারপর সত্যবাদী ও আল্লাহভীরু সত্যানুসারীদের গুণও চিহ্নিত করা হয়েছে। এরশাদ হচ্ছে, পূর্ব ও পশ্চিম দিকে মুখ করাতেই নেকী নয়, বরং নেকী হবে তার যে ঈমান আনবে আল্লাহর ওপর শেষ দিনের ওপর, ফেরেশতাদের, কেতাব ও নবীদের ওপর এবং যে তারই মোহাব্বাতে অর্থ সম্পদ দান করবে নিকটাস্ত্রীযদেরকে, এতীমদেরকে, সর্বহারাদেরকে মুসাফিরদেরকে, হাত পেতে যারা অভাব জানায় তাদেরকে এবং খরচ করবে বনীমুক্তির কাজে (দাস দাসী প্রথা চালু থাকলে তাদেরকে মুক্ত করার কাজে, কিন্তু বর্তমানে দাসত্ প্রথা রহিত হওয়ায় বন্দী মুক্তির কাজে ব্যয় করালে ওই নেকী দান করা হবে)। আর নেকী হবে সালাত (নামায) প্রতিষ্ঠা করলে, যাকাত দান করলে এবং চুক্তি করার পর তা সঠিকভাবে পূরণকারী যারা তাদেরকেও নেকী দান করা হবে, আরও নেকী দান করা হবে তাদেরকে যারা ক্ষুধা দারিদ্য ও দুর্দিনে ধৈর্য্য ধারণ করে ওই সকল ব্যক্তিই হচ্ছে তারা যারা (ঈমানের দাবীতে) সত্য বলেছে এবং তারাই হচ্ছে প্রকৃত পক্ষে “মোত্তাকী ।' বিশেষভাবে লক্ষ্যযোগ্য যে এই বিবৃতি ও কেবলা পরিবর্তনকে কেন্দ্র করে যে তোলপাড় শুরু হয়েছিলো এর তাৎপর্য সম্পর্কে ইতিপূর্বে যথেষ্ট আলোচনা এসে গেছে। এখন ওই বিষয়টি সহ অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আনুষ্ঠানিক এবাদাতসমূহ সম্পর্কে ইহুদীরা যেসব বাক-বিতন্ডায় লিপ্ত হয়ে পড়েছিলো সেই প্রসংগেই এখানে প্রধানত আলোচনা আসছে। আসলে এইসব আনুষ্ঠানিক এবাদাতের প্রসংগ নিয়েই অধিকাংশ সময় তারা তর্ক বিতর্কে ব্যস্ত থাকতো । ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।