আর খাদ্য বলতে কোরআনে কারীম হারাম হালাল সকল খাদ্যকেই বুঝিয়েছে। ওইগুলো সম্পর্কে কোরআন বলছে- “সত্যের বিরোধিতা করার কারণে যে পয়সা তারা পায় তার দ্বারা প্রাপ্ত খাদ্য তাদের পেটের মধ্যে আগুনই ভরে দেয়।' প্রাসধগিক বর্ণনার সাথে একথাটি পূর্ণ সংগতিপূর্ণ। এ কথা দ্বারা বুঝা যায় যে, তারা সত্য গোপন করার ফলে আর্থিক যে লাভ পায় সেই লাভের পয়সা দিয়ে যা কিছু খরিদ করে খায় তা কেয়ামতের দিন তাদের পেটের মধ্যে আগুনে পরিণত হয়ে যাবে, মনে হবে যেন তারা আগুন খেয়ে নিয়েছে। আর এটাই প্রকৃত সত্য কথা, যখন কেয়ামতের দিন তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে তখন তাদের সর্বাংগে শুধু আগুনই আগুন ছড়িয়ে পড়বে ঠিক যেমন পোশাক মানুষকে বেষ্টন করে রাখে, সেই সময় আগুনই হবে তাদের খাদ্য বা পোশাক । তাদের সত্য গোপনের কারনে কেয়ামতের দিন আল্লাহ তায়ালা তাদের প্রতি চরম অবহেলা ও ঘৃণা প্রদর্শন করবেন এবং হীনতা ও অপমান হবে তাদের ভাগ্য লিখন। একথাটিই কোরআনে কারীমে এ ভাবে পেশ করা হয়েছে- “কেয়ামাতের দিন (ঘৃণাভরে) আল্লাহ তায়ালা তাদের সাথে কথাই বলবেন না এবং তাদেরকে দোষমুক্তও করবেন না।" আয়াতে উল্লেখিত কথা না বলার অবস্থাটি যেন মানুষের অনুভূতি ও উপলব্ধিশক্তির কাছে ঘৃণার প্রতিমূর্তি হিসেবে ফুটে উঠেছে। দেখুন কত করুণ সে অবস্থা- কোনো কথা নেই, তাদের প্রতি কারো কোনো খেয়াল নেই, দোষমুক্তির ঘোষণাও নেই, আর নেই কোনো ক্ষমার কথা, বরং “আছে তাদের জন্যে মহা শাস্তি।' জাভা রিড লািছে “ওরা হচ্ছে সেইসব লোক যারা খরীদ করে নিয়েছে গোমরাহীকে হেদায়াতের মূল্য দিয়ে এবং ক্ষমার মূল্যে কিনে নিয়েছে আযাবকে ।' এ যেন এমন এক লোকসান যার মূল্য হলো হেদায়াত এবং পণ্য হলো গোমরাহী, মাগফেরাত ক্ষমা দিচ্ছে, পাচ্ছে শাস্তি। এর থেকে বড় লোকসান আর কী হতে পারে এবং ওই ব্যক্তি থেকে বড় হতভাগাই বা আর কে হবে! অতি নিকৃষ্ট এ ব্যবসা এবং অত্যন্ত কষ্টকর এই বিনিময় গ্রহণ করা। কিন্তু এইটিই হচ্ছে প্রকৃত সত্য এবং হতভাগাদের বাস্তব অবস্থা হবে এটাই। এমতাবস্থায় কোন্ জিনিস আগুনের মধ্যে তাদেরকে সবর করাবে ।" হায় হায়, কত দীর্ঘকাল ধরে তাদেরকে সেই আগুনের মধ্যে ধৈর্য ধরে থাকতে হবে! এ হয়েছে। সুতরাং, হায় আফসোস আগুনের মধ্যে দীর্ঘদিন ধরে অবস্থান তাদেরকে চরমভাবে ধ্বংস করে ছাড়বে। কিন্তু এটা অবশ্যই অতি সত্য কথা, তাদের নিকৃষ্ট অপরাধের কারণে এটাই হবে তাদের উচিত পাওনা, আর সে অপরাধ হচ্ছে গোপন করা আল্লাহর সেই কেতাবকে যা মানুষকে জানানোর জন্যেই তিনি তাদের কাছে নাধিল করেছিলেন, তিনি চেয়েছিলেন এই কেতাবে উপস্থাপিত সত্যকে তারা দুনিয়ায় প্রতিষ্ঠিত করবে, তিনি চেয়েছিলেন এই কেতাবে উপস্থাপিত ব্যবস্থাকেই তারা তাদের জীবনের যাবতীয় কাজের নির্দেশক হিসেবে গ্রহণ করবে, বানাবে এ ৬//৬/.105100901-1000
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।