নিঙ্নতম অংশ না পূর্ণভাবে খাওয়া বা পান করা বুঝায়? আমরা এই ফিকহী বিতর্কে না গিয়ে কোরআনে এ বিষয়ে যা বলা হয়েছে তার ছায়াতলে থাকাটাকেই যথেষ্ট মনে করবো । কোরআনে বর্ণিত হালাল-হারামের বস্তুগুলো সম্পর্কে ইহুদীরা বহু বিতর্কের ঝড় তুলেছে, কারণস্বরূপ বুঝা যায় যে, ইহুদীদের জন্যেই বিশেষ করে কিছু জিনিস হারাম করা হয়েছিলো যার বর্ণনা অন্য আর একটি সূরার মধ্যে এভাবে এসেছে, “যারা ইহুদী হয়ে গেছে তাদের জন্যে আমি প্রত্যেক নখওয়ালা (পশুপাখী) এবং গরু ও ছাগলের চর্বি হারাম করে দিয়েছি, তবে এগুলোর পিঠের অথবা অন্ত্রের অথবা অস্থি সংলগ্ন চর্বি খাওয়ায় কোনো দোষ নেই।' সতত গোশপানকান্ীদেন্ শ্রুতি হুশিক্সারী এখানে উল্লেখযোগ্য যে, মুসলমানদের জন্যে উপরে বর্ণিত এইসব জিনিস হালাল করা হয়েছে। ইহুদীরা সম্ভবত, এসব জিনিসগুলোকে কেন্দ্র করেই ঝগড়া করেছিলো যে কেন মুসলমানদের জন্যে এগুলো হালাল হলো । অবশ্য, এ বর্ণনাও এসেছে যে, ওই বস্তুগুলো যেমন কোরআনের মধ্যে তাদের জন্যে নিষেধাজ্ঞা এসেছে এমনি তাওরাতেও তাদের জন্যে নিষিদ্ধ বলে উল্লেখ হয়েছে। তবুও তারা বিতর্ক তুলেছে, এর কারণ বুঝা যায় যে, সদা সর্বদা কোরআনের যথার্থতার ও আল্লাহর কাছ থেকে আসা ওহীর সত্যতা সম্পর্কে প্রশ্ন তুলে মানুষের মনে সন্দেহ সৃষ্টি করাই তাদের প্রধান লক্ষ্য ছিলো । এই কারণেই এখানে আমরা দেখতে পাই, যারা আল্লাহর নাযিল করা কেতাবের বর্ণনাকে গোপন করে রেখেছিলো, তাদের কঠোর সমালোচনা করা হয়েছে। “নিশ্যয়ই যারা গোপন করে কেতাবের সেই অংশ যা আল্লাহ তায়ালা নাযিল করেছেন এবং তা অল্প মূল্যে বিক্রি করে দেয় তারাই হচ্ছে এমন ব্যক্তি যে, তারা তাদের পেটের মধ্যে একমাত্র আগুনকেই খাদ্য হিসেবে গ্রহণ করে। কেয়ামতের দিন আল্লাহ তায়ারা তাদের সাথে কথাও বলবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না, আর তাদের জন্যে রয়েছে বেদনাদায়ক আযাব । তারাই হচ্ছে এমন ব্যক্তি যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহীকে খরীদ করে নিয়েছে এবং মাগফেরাতের বিনিময়ে কিনে নিয়েছে আযাবকে । তখন কোন সে জিনিস থাকবে যা তাদেরকে আগুনের মধ্যে ধের্য ধরে থাকতে বাধ্য করবে । তাদের ওই পরিণতি এইজন্যে হবে যে, (যে কেতাবকে তারা অস্বীকার করেছিলো) তাকে আল্লাহ তায়ালা সত্য বহনকারী হিসেবে নাযিল করেছিলেন । আর যারা এই কেতাবের মধ্যে অবতীর্ণ কথাগুলোর ব্যাপারে মতভেদ করেছে তারা বিরোধিতার দরুণ সত্য থেকে অনেক দূরে চলে গেছে। আল্লাহর নাযিল করা কেতাব যারা লুকিয়ে রেখেছিলো বলে এখানে উল্লেখিত হয়েছে, প্রথমত, তারা হচ্ছে আহ্লে কেতাবই। কিন্তু কোরআনের বর্ণনা ধারাতে সকল ধর্মের সেই সকল লোকও এই আয়াতের আওতায় আসে যারা জেনে বুঝে সত্যকে গোপন করে এবং বিক্রি করে দেয় সত্যকে অতি অল্প মূল্যে । এই অল্প মূল্যের দ্বারা হয়তো বলতে চাওয়া হয়েছে সেই বিশেষ উপস্থিত লাভের কথা যা সত্যের বিরোধিতা করলে তারা পাওয়ার আশা রাখে এবং সেই বিশেষ সুযোগ সুবিধা যা সত্য বিরোধিতার কারণে পাবে বলে মনে করে অথবা গোটা দুনিয়ার জীবন পুরোটাই অল্প মূল্য । সমগ্র দুনিয়া হলেও তা আল্লাহর সন্তোষ ও আখেরাতের ফায়দা হারানোর ক্ষতি থেকে অনেক কম মূল্যবান। ৬/৬/৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।