অতএব, হাজার হাজার বছর পূর্বে আগত শরীয়তের বিধানের ওপর নির্ভর করাই কি বুদ্ধিমানের কাজ হবে না! সেই বিধানের উপরেই কি আমাদের ভাল মন্দের ফয়সালার দায়িত্্ দিতে পারি না, সেই বিধান যেগুলোকে হারাম করেছে সেগুলোকে হারাম বলে জানবো আর যেগুলোকে হালাল বলেছে সেগুলোকে হালাল বলে গ্রহণ করবো, যেহেতু সে বিধান এসেছে মহাবিজ্ঞানময় এবং সর্বকালের সর্ব অবস্থা সম্পর্কে জ্ঞাত যে মহাজ্ঞানী তার পক্ষ থেকে । এখন আলোচনা আসছে ওই সকল প্রাণীর গোশত খাওয়া সম্পর্কে যেগুলোকে আল্লাহ ছাড়া অপর কারো নাম নিয়ে হত্যা করা হয়েছে। সেগুলো খাওয়াও হারাম । আপাত দৃষ্টিতে হারাম হওয়ার কোনো কারণ তো বুঝা যায় না। কিন্তু অবশ্যই এটা বুঝা যায় যে, অন্য কারণে না হলেও মনস্তাত্তিক কারণেই একাজ দোষণীয়, কারণ গায়রুল্লাহর নামে যবাই করা প্রাণী ভক্ষণে শেরেকের অপরাধ হয়, যেহেতু যে প্রাণ দিতে পারে না তার নাম উচ্চারণ করার অর্থ তার ক্ষমতাকে স্বীকার করে নেয়া এতে অন্তর কলুষিত হয়ে যায়, আত্মার পবিত্রতা নষ্ট হয়, বিবেকের একান্তিকতা বিঘ্নিত হয় এবং এককেন্দ্রিকতা খতম হয়ে যায়। যাদের কোনো ক্ষমতা নেই তাদের প্রতি ক্ষমতা আরোপ করার অর্থ অপবিত্র বা অন্যায় কোনো জিনিসকে স্বীকার.-করে নেয়া, এর ফলে পূর্বে শেরেক বেদ্য়াতের যে সয়লাব চলেছিলো তার সাথে এর সংশ্লিষ্টতা প্রমাণিত হয় এবং সর্বোপরি কথা হচ্ছে একাজ মোমেনের আকীদা বিশ্বাসের পরিপন্থী । আর ইসলাম চেয়েছে নিরংকুশভাবে লা-শরীক আল্লাহর দিকে মানুষের মন সন্নিবেশিত থাকুক । তারপর আসছে হালাল ও হারামের মধ্যকার সম্পর্কের আলোচনা যা পূর্বেকার আয়াতে বর্ণিত আল্লাহর একত্ববাদের সাথে গভীরভাবে সংযুক্ত । সুতরাং দেখা যাচ্ছে, এক আল্লাহর প্রতি বিশ্বাস এবং হালাল হারামের বিধান সম্পর্কিত আল্লাহর হুকুম মানার মধ্যে এক গভীর যোগসূত্র বর্তমান রয়েছে, যেমন বিশ্বাসের সাথে ওপ্রোতভাবে জড়িত অন্যান্য সকল শরয়ী বিধান। এই সাথে এ কথাও প্রণিধানযোগ্য যে, ইসলাম মানুষের অনন্যোপায় অবস্থার দিকেও খেয়াল রেখেছে, যার কারণে বিশেষ বিশেষ অবস্থায় নিষিদ্ধ জিনিস সুনির্দিষ্ট সীমার মধ্যে বৈধ করেছে । এ বিষয়ে এরশাদ হয়েছে, তবে, কেউ যদি, ইসলাম বিরোধী না হয়ে অথবা ইসলাম পরিত্যাগকারী না হয়ে, নিছক অবস্থার পরিপ্রেক্ষিতে নিষিদ্ধ জিনিসগুলোর কোনো কিছু খেতে বাধ্য হয় তো ওই মজবুরী বা অসুবিধা দূর হতে যতোটুকু প্রয়োজন, ততোটুকুই গ্রহণ করতে পারে। এই সীমা ঠিক রেখে যে ব্যক্তি চলবে তার জন্যে আল্লাহ তায়ালা মাফ করনেওয়ালা মেহেরবান। যদিও এখানে বর্ণিত কতিপয় নিষিদ্ধ বস্তুর ভোগ ব্যবহারের সীমারেখা বিশেষ অবস্থায়, অতিক্রম করার অনুমতি দেয়া হয়েছে, কিন্তু এই মূলনীতির ভিত্তিতে অন্যান্য নিষিদ্ধ বস্তু, (যার বর্ণনা এখানে সরাসরি আসেনি) সেগুলোও স্থান কাল পাত্র ভেদে গ্রহণ করার বৈধতা জানা যায়। ওই বিশেষ প্রয়োজনগুলোর মধ্যে রয়েছে, জীবন রক্ষার প্রয়োজন, অর্থাৎ জীবনাশংকা দেখা দিতো যার অভাবে, সেই অভাব পূরণ করার মতো নিষিদ্ধ জিনিস ভোগ ব্যবহার অনুমিত, এর বেশী নয়। এখন, ফকীহদের মধ্যে এই 'প্রয়োজন' অর্থাৎ “মজবুরী' বা অনন্যোপায়তা) সম্পর্কে মতভেদ রয়েছে। এ বিষয়ে কি কেয়াস (নিজ নিজ ধারণীশক্তি) প্রয়োগ করতে হবে, না এ ব্যাপারে কোরআন হাদীসে স্পষ্টভাবে কিছু বলে দেয়া হয়েছে? অথবা কতোটা পরিমাণ ব্যবহার করা যাবে তা নির্দিষ্ট রয়েছে কি যাতে ওই মজবুরী দূর হতে পারে? ওই পরিমাণ কি জীবন রক্ষার প্রয়োজনে ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।