Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

থেকে তাদের জন্যে নানাপ্রকার দ্রব্যসন্ভার প্রকৃতির বুকে দান করেছেন এবং চেয়েছেন যে তারা, তীর সাথে কাউকে অংশীদার না করে একমাত্র তারই আনুগত্যের লক্ষ্যে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুক। সাথে সাথে একথাও তাদেরকে জানিয়ে দিয়েছেন যে, শোকরগোযারি করা অন্যান্য আনুষ্ঠানিক এবাদাতগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য এবাদাত। এর মাধ্যমে যে আনুগত্যের প্রকাশ ঘটে তাতে আল্লাহ তায়ালা বান্দাদের ওপর খুশী হয়ে যান। এসব কথা একটিমাত্র আয়াতে বর্ণিত অতি অল্প কথায় প্রকাশ করা হয়েছে। দেখুন বলা হচ্ছে, “হে ঈমানদাররা আমি (মহান আল্লাহ) যে পবিত্র রেষেক তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা খাও এবং তার শৌকরগোযারি করো যদি তোমরা সত্য সত্যই তার আনুগত্য করে চলেছো বলে মনে করো ।' এর পরেই স্পষ্ট করে তিনি জানিয়ে দিচ্ছেন খাবারের মধ্যকার নিষিদ্ধ জিনিসগুলো সম্পর্কে একথা জানাতে গিয়ে তিনি 'ইন্নামা' শব্দটি ব্যবহার করেছেন যা কোনো কিছুর সীমা নির্ধারণ করার জন্যেই ব্যবহৃত থাকে । এরশাদ হচ্ছে- “অবশ্য অবশ্যই তিনি হারাম করেছেন তোমাদের জন্যে মৃত জীবজন্তু, পশু পাখী, রক্ত এবং শুকরের গোস্ত, আর সেইসব প্রাণী যাদেরকে গায়কুল্লাহর নামে হত্যা করা হয়েছে।' কোনো সুস্থ মন মগয মৃত প্রাণীর গোস্ত খেতে কিছুতেই চাইতে পারে না, রক্ত পানও অনুরূপভাবে পরিত্যাজ্য । কোরআনে কারীম ও তার পূর্বে অবতীর্ণ তাওরাত কেতাবে মৃত প্রাণী ও রক্ত খাওয়া নিষিদ্ধ ঘোষণা করার বহুকাল পরে চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে এগুলো মানব দেহের জন্যে ক্ষতিকর । কারণ রোগ জীবাণু ও ক্ষতিকর উপাদানগুলো একত্রিত হয়ে এগুলো মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে। আমরা জানি না, স্বাস্থ্য বিজ্ঞানীদের অত্যাধুনিক গবেষণালন্ধ মতামতই চূড়ান্ত, না ওই জিনিসগুলোর আরও অনেক অনেক ক্ষতিকর জিনিস পরবর্তীকালে জানা যাবে যার কারণে ওইগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন শৃকরের গোশত সম্পর্কে কিছু সংখ্যক উ্রমস্তিষ্ক লোক বিতর্ক তুলেছে যে নিষিদ্ধ হচ্ছে বন্য শুকর, গৃহপালিত শূকর নয়, অথচ যে কোনো সুস্থ প্রকৃতির মানুষ, সুরুচিসম্পন্ন যে কোনো ব্যক্তি মনে করে শৃকর একটি ঘৃণ্য প্রাণী । এর সাথে এটাও বাস্তব সত্য যে বহু শতাব্দী পূর্ব থেকে আল্লাহ তায়ালা শুকরের গোশত খাওয়া নিষিদ্ধ ঘোষণা করে রেখেছেন। স্বাস্থ্য বিজ্ঞানীদের জ্ঞানগবেষণায় অতি সাম্প্রতিককালে ধরা পড়েছে যে, শৃকরের গোশত, তার রক্ত ও নাড়িভুড়ির মধ্যে একপ্রকার মারাত্মক ফিতা ক্রিমি ও তার অসংখ্য ডিম বিদ্যমান থাকে যা মানুষের জন্যে ধ্বংসাত্বক। কিন্তু, এখন এক দল লোক বলছে যে আধুনিক রান্নার পদ্ধতিতে যে উন্নতি হয়েছে সেই প্রক্রিয়ায় ওইগুলো রান্না করলে ওইসব ক্রিমি ও তার ডিম আর ক্ষতিকর থাকে না, তাপমাত্রার একপর্যায়ে এসে ওইগুলো ধ্বংস হয়ে যায়। এসব কথা বলার সময় একটি কথা তারা ভুলে যায়, যে ক্ষতিকর যে একটি জিনিস এতকাল পরে তাদের জ্ঞান গবেষণায় ধরা পড়েছে তা দূর করার জন্যে না হয় তারা একটি পদ্ধতি বের করলো, কিন্তু অনাগত ভবিষ্যতে আরও যে অনেক ক্ষতিকর উপাদান আবিষ্ৃত হবে তা তারা কি করে অস্বীকার করবে? ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।