Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

“হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো (খাওয়া দাওয়া ও পানাহারের ব্যাপারে) আমি যেসব পাক পবিত্র জিনিস তোমাদের দান করেছি তা তোমরা (নিশংকোচে ও নির্িধায়) খাও, এবং (আমার দানসমূহ ভোগ করার সময়) আমারই শোকর আদায় করো । যদি তোমরা (নিজেদের বাপ দাদাদের অন্ধ বিশ্বাস ও কুসংস্কার পরিত্যাগ করে) একান্তভাবে আল্লাহকেই নিজেদের সর্বময় মাবুদ বলে বিশ্বাস করো ।' তিনি অবশ্যই মৃতজস্তুর গোস্ত, সব ধরনের রক্ত ও শুকরের গোস্তকে হারাম ঘোষণা করেছেন এবং এমন সব জন্তুর গোস্তকেও হারাম করা হয়েছে যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে যবাই কিংবা উৎসর্গ করা হয়েছে। তবে সে ব্যক্তির কথা আলাদা যে নেহায়েত বিপদগ্রস্ত । যদি সে বিপদপ্রস্ত ব্যক্তি আল্লাহর আইন ভংগ করার ধৃষ্ঠতা কিংবা সাহস না করে অথবা যে কতোটুকু হলে বিপদ ও ঠেকা থেকে উদ্ধার পাওয়া যায় তার চাইতে বেশী ভোগ না করে, তাহলে এই অপারগতার সময়ে “হারাম' খেলে তার গুনাহ হবে না। বস্তুত আল্লাহ তায়ালা বড়ই ক্ষমাশীল। মানুষ কষ্টের জীবন যাপন করুক এটা তার কাম্য নয়। কারণ তিনি অনেক মেহেরবান। হালাল হারাম সম্পর্কিত এসব বিধান মজুদ থাকা সত্ত্বেও যে সব ব্যক্তি আল্লাহর নাযিল করা-তার কেতাবের অংশ বিশেষকে গোপন রাখে এবং ক্ষেত্র বিশেষ সামান্য বৈষয়িক স্বার্থের মূল্যে আল্লাহর এসব আদেশ নিষেধকে বিসর্জন দেয়। (আল্লাহর বিধানের বিনিময়ে তারা যে বৈষয়িক ফায়দা হাসিল করে । এ হচ্ছে জলন্ত আগুনের ফুলকি, যা দিয়ে তারা নিজেদের পেট ভর্তি করে রাখে । শেষ বিচারের দিনে আল্লাহ তায়ালা তাদের সাথে কথা বলবেন না। তিনি তাদের পাপের পংকীলতা থেকে উদ্ধার করে পবিত্রও করে দেবেন না। ভয়াবহ আযাব এদের জন্যেই নির্দিষ্ট করে রাখা হয়েছে। এদের অবস্থা হচ্ছে এই যে, হেদায়াতের আলোকবর্তিকার বদলে গোমরাহীর (অন্ধকার) পথ | কিনে নিয়েছে । এবং সঠিক পথে চললে আল্লাহর যে অনুগ্রহ পাওয়ার কথা সে ক্ষমার বদলে (খোদাদ্রোহিতার অবশ্যন্তাবী পরিণাম) কঠোর আযাবের পথ বেছে নিয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যে, এরা ধৈর্য ও সবরের সাথে (ধীরে ধীরে) ধৃষ্টতা ও অহংকার নিয়ে জাহান্নামের আগুনের দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ তায়ালা তো মানব জাতির জন্যে এই নির্ভুল হেদায়াত সহকারে তার কেতাব নাধিল করেছেন। অতপর তার কেতাবে প্রদত্ত হেদায়াতের বিভিন্ন বিষয় নিয়ে একপর্যায়ে যারা মতবিরোধে লিপ্ত হলো, তারা সত্য ও ন্যায়ের পথ থেকে অনেক দূরে নিক্ষিপ্ত হয়ে গেলো । দেখুন, আল্লাহ তায়ালা মোমেনদের সেই মহামূল্যবান গুণের কথা উল্লেখ করে ডাক দিচ্ছেন যা তাদের পরম্পরকে এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ করে রেখেছে। তাদেরকে শরীয়তের বিধানগুলোও ওহীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যার থেকে হালাল হারাম বিধান তারা জেনে নিতে পারে। তাদেরকে প্রদত্ত ভোগ্যবস্তুুলোও স্মরণ করিয়ে নিশ্চিতভাবে তাদেরকে তিনি জানিয়ে দিচ্ছেন যে, তিনিই একমাত্র রেযেকদানকারী ৷ তাদেরকে তিনি যেসব ভোগ্যবস্তু দিয়েছেন সেগুলোর পবিত্র (নির্দোষ) জিনিসগুলোকে তিনি তাদের জন্যে বৈধ করে দিয়েছেন। তারপর তাদেরকে একথাও বুঝিয়ে দিয়েছেন যে পাক পবিত্র (শরীর, মন ও মানবীয় চরিত্রের বিকাশ সাধনকারী) জিনিসগুলো গ্রহণ করতে তিনি নিষেধ করেননি । যা কিছু নিষেধ করেছেন সে শুধু এই কারণে যে সেগুলো অপবিভ্র। নিজের কোনো ইচ্ছা পূরণের বা তাদের জীবনকে সংকটাপন্ন করার জন্যে আল্লাহ তায়ালা কোনো জিনিস অবৈধ বানাননি। তিনিই তো সৃষ্টির শুরু ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।