তাদের প্রচলিত নিয়ম পদ্ধতি ও অভ্যাসগুলোকে পরিত্যাগ করতে বলা হয়েছে এবং জাহেলী যুগে তাদের পিতা-পিতামহদের অনুসরণে সকল বাতিল আচার অনুষ্ঠান ছাড়তে বলা হয়েছে, অথবা তারা হচ্ছে তখনকার ওই সকল ইহুদী যারা নিজেদের বাপ দাদাদের আমল থেকে প্রাপ্ত বিভিন্ন রীতিনীতির ওপর অটল থেকেছে এবং নবাগত এই সত্য “দ্বীনকে কোনো ভাবেই গ্রহণ করতে রাষি হয়নি। ওদের মধ্যে যাদের সম্পর্কেই বলা হোক না কেন আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে গায়কুল্লাহ (আল্লাহ ব্যতীত অন্য কাউকে) শক্তি ক্ষমতার মালিক বলে বিশ্বাস করতে নিষেধ করা এবং যুক্তি বুদ্ধি ও বিবেকের বিরুদ্ধে কারো অন্ধ অনুকরণ করতে মানা করা । এরশাদ হচ্ছে, “তারা যে অন্ধভাবে বাপ-দাদাদের অনুসরণ করবে তাতে কি তারা একটুও খেয়াল করবে না যে, তাদের বাপ-দাদারা না বুঝে কিছু করেছে কি না বা সঠিক পথে চলেছে কি না।" ব্যাপারটা কি এমন ছিলো না যে বাপ-দাদাদের আমল থেকে প্রাপ্ত রীতিনীতির অনুসরণে তারা হঠকারিতার সাথে কাজ করছিলো । সুতরাং এটা কী আশ্চর্য ধরনের অন্ধ অনুসরণ ও স্থবিরতা । আসলে এটা তো হচ্ছে ওইসব গৃহপালিত পশুর অবস্থা যারা চীৎকার করতেই থাকে, কিন্তু তাদেরকে যা বলা হয় তার কিছুই তারা বুঝে না। তাদের রাখালরা চীৎকার করে কোনো নির্দেশ যখন তাদেরকে দেয় তখন তারা শুধু সেই আওয়াযটাই শুনে । কি বলা হচ্ছে তা সঠিক ভাবে অনুধাবন করতে পারেনা । সত্য কথা বলতে কি ওইসব হঠকারী ব্যক্তি ওই পশুগুলো থেকেও বেশী গোমরাহ্। চতুম্পদ জন্তুগুলো তো অন্তত দেখে শোনে এবং চীথকারও করে কিন্তু ওই মোশরেকরা কানেও শুনে না, কথাও বলতে পারে না এবং চোখেও (সত্যের আলো) দেখে না। এরশাদ হচ্ছে, “আর কাফেরদের উদাহরণ হচ্ছে ওই জানোয়ারের মতো যা শুধু অর্থহীন শব্দই করতে জানে, সে ডাকের আওয়ায শোনে কিন্তু অর্থ বুঝে না। (আর ওই কাফেররা) বধির, বোবা ও অন্ধ, যারা কিছুই বুঝে না। তারা বধির, মূক ও অন্ধ যদিও তাদের কান, জিহবা ও চোখ আছে। তারা সত্যের আলো থেকে কোনো ফায়দা হাসিল করতে পারে না এবং কোনো পথও তারা পায় না, তাদের অবস্থা হচ্ছে যেন তারা সেই কাজই বুঝে না যে জন্যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং এ জন্যেই তা পালন করতে পারে না। এই কারণেই তাদের সম্পর্কে বলা হয়েছে যে তাদের কান নেই, নেই জিহবা ও চোখ ।” একথাগুলো হচ্ছে তাদের ঘৃণাব্যার্জক চরম উক্তি, যেহেতু তারা তাদের চিন্তাশক্তিকে কাজে না লাগিয়ে পংগু করে রেখেছে। তারা তাদের জানা বুঝা ও হেদায়াত গ্রহণের পথকেও করে দিয়েছে বুদ্ধ । তারা আকীদা বিশ্বাস ও শরীয়তের আইন-কানুনের ব্যাপারে আজেবাজে চিন্তা করছে এবং অন্যদের কাছ থেকে তাদের জীবনের চলার পথ গ্রহণ করছে যা মানবরূপে তাদেরকে যে খেলাফতের দায়িত্ব দেয়া হয়েছিলো সেই পদমর্যাদার খেলাফ। হালাল হারাম প্রসৎগে আনো কিছু কথা এবার, বিশেষ করে মোমেনদেরকে লক্ষ্য করে কিছু কথা বলা হচ্ছে, তাদের জন্যে আল্লাহ তায়ালা সেই সকল বস্তু জায়েয বলে ঘোষণা দিচ্ছেন যা পবিত্র এবং তাদের মনোযোগকে নিয়ামতদাতার প্রতি শোকরগোযারি করার জন্যে আকর্ষণ করছেন। তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন ওই সকল জিনিস সম্পর্কে যেগুলোকে তিনি তাদের জন্যে হারাম করে দিয়েছেন আর সেগুলো হচ্ছে হালাল জিনিস বহির্ভূত অপবিত্র জিনিস। এরা হচ্ছে ওইসব ইহুদী যারা তাদের কেতাবের মধ্যে উল্লেখিত হালাল হারাম বিধানকে উপেক্ষা করে মনগড়া ব্যবস্থা মতে চলে। চ্যলাজ ২য় ১১ রর . ৬//৬/.105100901-11100
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।