এ পর্যায়ে বলা হচ্ছে যে, আল্লাহ তায়ালা পৃথিবীতে যা কিছু ভালো জিনিস সৃষ্টি করেছেন সবই মানুষের জন্যে হালাল করেছেন, শুধুমাত্র সেইগুলো বাদে যেগুলো নিষিদ্ধ হওয়া সম্পর্কে স্পষ্টভাবে বলে দেয়া হয়েছে। কি কারণে হারাম বা হালাল করা হয়েছে তাও জানানো হয়েছে। তার নির্দেশও জানানো হয়েছে যে, এসব বিষয়ে কেউ যেন শয়তানের অনুসরণ না করে কারণ সে তাদের স্পষ্ট দুশমন ৷ সে কখনও তাদেরকে ভাল জিনিসের দিকে উদ্ুদ্ধ করবে না । চিন্তা ও কাজের মাধ্যমে সদা-সর্বদা খারাপ কাজের দিকে এগিয়ে দেয়াই তার কাজ । এজন্যে, হালাল-হারাম তার নিজের পক্ষ থেকেই নির্ধারিত হওয়া দরকার বলে সে বুঝায়, এ ব্যাপারে আল্লাহর বিধান কি আছে না আছে তার পরওয়া করার কোনো প্রয়োজন নেই । এ বিষয়ে তারা কোরায়শরাও এই দাবীই করতো । এরশাদ হচ্ছে, “হে মানুষেরা পৃথিবীতে হালাল ও পবিত্র জিনিস যা কিছু আছে তার থেকে তোমরা খাদ্য গ্রহণ করো এবং শয়তানের পদাংক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন । সে তো অন্যায় ও লজ্জাকর কাজের জন্যে তোমাদেরকে উষ্কানী দেয় এবং চায় যে তোমরা আল্লাহ সম্পর্কে সেই সব কথা বলো যে বিষয়ে তোমরা কিছুই জানো না।' পৃথিবীর বৈধ ও হালাল দ্রব্যাদি সম্পর্কে এই চূড়ান্ত নির্দেশ। তবে খুব সামান্য কিছু বিষয় সম্পর্কেই কোরআনে নিষেধাজ্ঞা এসেছে । এর দ্বারা প্রমাণিত হয় যে আকীদা বিশ্বাস গ্রহণ করা এবং সৃষ্টিজগত ও মানব প্রকৃতির দাবী পূরণ করার ব্যাপারে ইসলামে কতো বেশী প্রশস্ততা রয়েছে। অতএব, বুঝা গেলো আল্লাহ তায়ালা যা কিছু পৃথিবীতে সৃষ্টি করেছেন তা সবই মানুষের জন্যে আর তাই বিশেষ কিছু জিনিস ছাড়া বাকি সকল জিনিসই মানুষের জন্যে বৈধ ঘোষণা করা হয়েছে এবং বলা হয়েছে যেন তারা কোনো ব্যাপারেই ভারসাম্য না হারায় এবং মধ্যপন্থা ত্যাগ না করে। সাধারণভাবে জীবনের সকল পবিত্র জিনিসের ভোগ ব্যবহারের স্বাধীনতা তাদেরকে দেয়া হয়েছে এবং প্রকৃতির চাহিদা মেটানোর ব্যাপারে তাদের কোনো সংকোচ, সংকীর্ণতা অথবা মনকে কঠিন করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তায়ালা মানুষের কাছে শুধু এইটুকু চান যে তারা জীবনের প্রয়োজনীয় দ্রব্যাদি ভোগ ব্যবহার সম্পর্কে একমাত্র তারই হালাল-হারাম বিধান মেনে চলুক, যে শয়তান তার প্রকাশ্য দুশমন কখনও যেন তার ধোঁকায় পড়ে কোনো অন্যায় ও অবৈধ কাজে সে জড়িত না হয়ে পড়ে, কারণ সে কোনো অবস্থাতেই মানুষের কল্যাণ চায় না। তার যত কিছু নির্দেশ বা উক্কানী, তা সবই মানুষের অমংগল অন্যায় ও নির্লজ্জ কাজের জন্যে হয়ে থাকে । শয়তানের আর একটি বড় উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহ বিরোধী বানানো এবং তার সম্পর্কে নানা মিথ্যা কথা ছড়ানো, যদিও এসব বিষয়ে সে কারো মধ্যে দৃঢ়তা ও স্থায়ী বিশ্বাস পয়দা করতে পারেনা । পুর্ব পুকসদেক্স অন্ধ অনুকরণ এরশাদ হচ্ছে, “আর যখন তাদের বলা হয়, আল্লাহ তায়ালা যা কিছু নাযিল করেছেন তার অনুসরণ করো তখন ওরা বলে, বরং আমরা তো আমাদের বাপ দাদাদের পক্ষ থেকে যা পেয়েছি তারই অনুসরণ করবো । এই আয়াতে যাদের কথা উল্লেখ করা হয়েছে তারা হয়তো ওইসব মোশরেক যাদের সম্পর্কে কোরআনে বারবার কথা এসেছে। যাদেরকে ইসলাম গ্রহণ করতে আহবান জানানো হয়েছে, ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।