এ এক করুণ দৃশ্য. কেউ সম্পর্ক না থাকার কথা বলছে, কেউ ফিরে যাওয়ার আকাংখা পেশ করছে, আবার দেখা যাচ্ছে অনুসারী ও যাদেরকে অনুসরণ করা হয়েছে তাদের মধ্যে বিতর্কের ঝড়, প্রেমিক ও প্রেমাম্পদের মধ্যে তুমুল ঝগড়া । তারপর নেমে আসছে উভয় পক্ষের ওপর বেদনাদায়ক শাস্তি। দেখুন এরশাদ হচ্ছে- এমনি করেই আল্লাহ তায়ালা তাদের কাজগুলোকে তাদের বিরুদ্ধে এমনভাবে তুলে ধরবেন যে, তারা শুধু আফসোসই আফসোস করতে থাকবে । হালাল হান্লাম ও কোরানের লীতভিমালা এরপর কোরআন মজীদ মানুষকে জীবনের পবিত্র জিনিসগুলো ভোগ ব্যবহার করার আহবান জানাচ্ছে এবং যাবতীয় মন্দ জিনিস থেকে দূরে থাকতে ও শয়তানের অনুসরণ থেকে দূরে থাকার জন্যে সতর্ক করছে, কারণ শয়তান তাদেরকে বরাবর মন্দ ও ক্ষতিকর জিনিসের দিকে এগিয়ে দিচ্ছে। হালাল হারামের পার্থক্য না করে যথেচ্ছা ব্যবহার করার জন্যে তাদেরকে ওরা অনবরত প্ররোচনা দিয়ে চলেছে, এইভাবে সে মানুষের সরাসরি আল্লাহর না-ফরমানি করাতে চায়। কোরআন তাদেরকে আরও সতর্ক করছে যে শয়তান চায় তারা যেন আল্লাহর পথনির্দেশনা থেকে বেপরোয়া হয়ে যায় এবং অন্ধভাবে অন্য কাউকে বা অন্য কিছুকে বিশ্বীস করুক যারা কিছু বুঝে না বা কিছু শুনে না এমন কাউকে তারা তাদের কর্ম নির্বাহ করার জন্যে ও সাহায্যের জন্যে ডাকুক এবং তা তাদেরকে আল্লাহর সমকক্ষ মনে করুক | এইভাবে আলোচ্য আয়াতের বিষয়ের সাথে পূর্বের আয়াতে আলোচিত বিষয়ের মধ্যে অত্যন্ত নিকট সম্পর্ক স্পষ্ট হয়ে উঠেছে। “হে মানব মন্ডলী, পৃথিবীর সকল হালাল ও পবিত্র জিনিসগুলো থেকে তোমরা খাদ্য গ্রহণ করো এবং শয়তানের পদাংক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন। সে তো তোমাদেরকে সকল প্রকার খারাপ ও নির্লজ্জ কাজ করার জন্যে প্ররোচনা দেয় এবং তোমাদেরকে উদ্বুদ্ধ করে যেন তোমরা এমন কথা উচ্চারণ করো যেগুলো তোমরা জানো না। আর যখন তাদেরকে বলা হয়, যা কিছু আল্লাহ তায়ালা নাযিল করেছেন তার অনুসরণ করো তখন ওরা বলে, না না, বরং আমরা তো আমাদের বাপ দাদাদের থেকে যে সব জিনিস পেয়েছি তার অনুসরণ করবো । তাদের প্রতি প্রশ্ন যদি তারা কোনো কিছু না বুঝে এবং সঠিক পথ-বহির্ভূত কাজ করে তবুও কি ওরা তাদের অনুসরণ করবে? আর কাফেরদের উদাহরণ হচ্ছে সেই প্রাণীর মতো যে শুধু অর্থবিহীন কিছু শব্দ করতে থাকে, যে ডাকের আওয়ায ও আহবানটুকুই শুধু শুনে। আসলে তারা কান থাকতেও বধির, জিহবা থাকতেও মূক এবং চোখ থাকতেও অন্ধ । তারা প্রকৃতপক্ষে কিছুই বুঝে না।” পেছনে বর্ণিত আয়াতসমূহে আল্লাহ তায়ালা একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, আল্লাহ তায়ালা একাই সর্বময় কর্তা ও সর্বশক্তিমান আর যারা আল্লাহর সাথে কাউকে শরীক বানায় তারা এ অপরাধজনক কাজের বদলা স্বরূপ যে শাস্তি পাওয়া উচিত তা অবশ্যই পাবে । এরপর তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে তীর বান্দার রেষেক (জীবন সামগ্রী) দানকারীও একমাত্র তিনিই এবং তিনিই হালাল-হারাম নির্ধারণকারী । আল্লাহর একত্ববাদের এটা একটা অপরিহার্য অংগ, যার বর্ণনা ইতিপূর্বে এসে গেয়েছে। সুতরাং, সৃষ্টিকর্তা যিনি তিনিই তার রেষেকের ব্যবস্থা করবেন, হালাল-হারামও তিনি ঠিক করে দেবেন শরীয়তের আকীদা বিশ্বাসগুলোর সাথে এর সম্পর্ক অবিচ্ছেদ্য । ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।