Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

বড় চমত্কার এ অর্থ, প্রকৃতপক্ষে এই সম্পর্কে ঘনিষ্ঠতাকে “মোহাব্বাত” শব্দ ছারা বুঝানোই সঠিক । অতএব, প্রকৃত মোমেন ও আল্লাহর মধ্যে যে সম্পর্ক বিদ্যমান তা অবশ্যই মোহাব্বাতের সম্পর্ক। এ সম্পর্ক আন্তরিক বন্ধনের সম্পর্ক। এ হচ্ছে আত্মিক আকর্ষণ, ভালবাসা ও নৈকট্যের সম্পর্ক, গভীর ভালবাসার আবেগে স্বতস্ুর্ত পরস্পরকে লাভ করার এক আকুল আকুতি গড়ে তোলে এ সম্পর্ক । তাই এরশাদ হচ্ছে, ওই সময়ে যাদের অনুসরণ করা হয়েছে তারা, অনুসরণ যারা করেছে, তাদের থেকে সম্পর্ক মুক্তির কথা ঘোষণা দেবে । তখন তাদের যাবতীয় বন্ধন কেটে যাবে । আর অনুসারীরা সেদিন বলবে । হায়, আমাদেরকে যদি পৃথিবীতে একবার ফিরে যাওয়ার সুযোগ দেয়া হতো তাহলে আমরাও ওদের সাথে তেমনি করে সম্পর্ক ছিন্ন করতাম যেমন করে ওরা আমাদের সাথে আজ সম্পর্ক ছিন্ন করছে। এমনি করে আল্লাহ তায়ালা তাদের কাজগুলোকে তাদের আফসোসের বিষয় হিসেবে তাদের সামনে তুলে ধরবেন। কিন্তু (আফসোস) সেদিন আগুন থেকে কিছুতেই তারা বেরিয়ে আসতে পারবে না।" ৃ্‌ ওরাই তো হচ্ছে সেই সব ব্যক্তি যারা আল্লাহর সাথে অন্যান্য অনেককে অংশীদার গন্য করেছে। এরা সত্য প্রতিষ্ঠার বিরুদ্ধে কাজ করে যুলম করেছে, ফলে প্রকৃতপক্ষে নিজেদের ওপরই অত্যাচার করেছে। হায়, একবার যদি সেই অবস্থাটা তারা দেখার চেষ্টা করতো যখন তারা এক আল্লাহর সামনে অপেক্ষারত থাকবে! যদি তারা সেই আযাবের দিকে অন্তর্দৃষ্টি দিয়ে একবার তাকাতো, যা যালেমদের জন্যে অপেক্ষা করছে! আহ যদি তারা দেখতো সেই দৃশ্য, তাহলে অবশ্যই তারা দেখতে পেতো যে, “শক্তি সবটুকুই আল্লাহর হাতে ।' সুতরাং তার অংশীদারও কেউ নেই বা সমকক্ষও নেই কেউ। 'এবং আল্লাহ তায়ালা কঠোর শাস্তি-দানকারী ।" অনুসারীরা যাদের অনুসরণ করেছিলো তাদের সম্পর্কচ্ছেদ করার দৃশ্য যদি (পূর্বাহ্ন) তারা দেখতো এবং আগত শাস্তিও যদি তারা অবলোকন করতে পারতো, তাহলে আজকে বন্ধুত্বের যে বন্ধনে তারা পরস্পরকে বেঁধে রেখেছে তা অবশ্যই ছিন্ন হয়ে যেতো, তাদের সমস্ত সম্পর্ক ও সহযোগিতা এবং অনুসারী ও যাদের অনুসরণ করা হচ্ছে সবাই তারা নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়তো । আর অনুসারীরা দুনিয়াতে যাদের নেতৃত্ব কর্তৃত্ব মেনে চলতো তার থেকেও তারা বিরত হয়ে যেতো । সেদিন প্রত্যেক ব্যক্তি নিজেকে আযাব থেকে বাচানোর জন্যে ব্যস্ত থাকবে, অন্য কারো কথা আদৌ মনে থাকবে না। এক আল্লাহরই উপাসনা করা যে প্রয়োজন তার যথার্থতা ও তাৎপর্য সেদিন তাদের সাথে ফুটে উঠবে । আর অসৎ নেতৃত্ব, তার দুর্বলতা ও অক্ষমতা সেদিন আল্লাহর সামনে প্রকাশিত হবে, শাস্তির দৃশ্য দেখে সকল শক্তি দর্পীদের শক্তির ফানুস ভেংগে চুরমার হয়ে যাবে । যারা ওইসব মিথ্যুকদের অনুসরণ করতো তারা বলবে, “যদি আমাদের আর একটিবার ফিরে যাওয়ার সুযোগ দেয়া হতো তাহলে আমরাও তাদেরকে তেমনি করে পরিত্যাগ করতাম যেমন করে তারা আমাদেরকে (আজ) পরিত্যাগ করছে।” সেদিন ওইসব প্রতারিত জনগণ পথভ্রষ্ট নেতাদের বিরুদ্ধে আক্রোশে ফেটে পড়তে চাইবে। তারা আকাংখা করবে, যদি তাদের সাথে অতীতের উত্তম সম্পর্ক ফিরিয়ে নিতে পারতো । আহা, পৃথিবীতে যদি তাদের আর একবার ফিরে যেতে দেয়া হতো তাহলে তারা ওইসব অক্ষম ও দুর্বল নেতাদের আনুগত্য প্রত্যাহার করে নিতো যারা প্রকৃতপক্ষে অক্ষম ও অসহায়। পার্থিব জীবনে এই বলে ওরা তাদেরকে ধোকা দিয়েছে যে, যে কোনো শাস্তি থেকে ওরা তাদেরকে বাঁচিয়ে নেবে, কিন্তু হায়, আজ আযাব যখন হাযির, তখন তারা সকল সম্পর্কের কথা অস্বীকার করলো! ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।