সব কিছুকে- তাহলে তার চোখ প্রতিটি আলোকচ্ছটাকে লুফে নেবে, বিশাল প্রকৃতির বক্ষে উত্থিত শব্দধ্বনিকে তার কান সংগে সংগে ধরে ফেলবে, উপলব্ধি করবে তার অনুভূতি শক্তি প্রতিটি জিনিসের সঞ্লনকে এবং এই সকল বস্তুনিচয়ের বিম্ময়কর গৃঢ় রহস্য উন্মুখ অন্তর ও হৃদয়গুলোকে ভাবের আবেগে মুগ্ধ করে ফেলবে, আনন্দের আবেগে অবিরতভাবে প্রকম্পিত হতে থাকবে দেহমন। সত্য সঠিক ঈমান এই সব কাজ অবশ্যই করে থাকে। সত্যের এই বিকাশ রহস্যের এই অনুভূতি মুঠো মুঠো সৌন্দর্য, সব কিছুর মধ্যে পূর্ণ সামঞ্জস্য ও পরিপূর্ণতার এই গভীর অনুভূতি এবং পৃথিবীর বুকে জীবনের নিরন্তর পদচারণা মহাবিশ্বের প্রদর্শনী গৃহে আল্লাহর শিল্প নৈপুণ্যের স্বাক্ষর বহন করে চলেছে। রহস্য ভরা পৃথিবীর বুকে এত সুষমা বর্তমান থাকা সত্তেও এমন অনেক জ্যোতিহীন চোখ আছে যা এসব দেখতে পায় না, বহু ব্যক্তি এমন আছে যাদের ভোতা হৃদয়সমূহ এগুলো হৃদয়ংগম করতে পারে না, যার কারণে তারা বিশ্বজাহানে অবস্থিত আল্লাহর একত্ব ঘোষণাকারী নিদর্শনগুলো দেখা থেকে বঞ্চিত থাকে । আসলে চোখ থাকতেও তারা অন্ধ এবং বুঝ শক্তি থাকতেও তারা বিবেকহীন, এজন্যেই তারা তৌহীদের পথ এড়িয়ে চলে । আকজক্েন্ন নেতাক্লা সেদিন কত্তো অন্হ্াক্স মানুষের মধ্যে কেউ কেউ এমনও আছে যে অন্যান্য অনেককে আল্লাহর সমকক্ষ জ্ঞান করে এবং তাদেরকে সেইভাবেই ভালবাসে যেভাবে আল্লাহকে ভালবাসা দরকার । এই কোরআনের মধ্যে পূজ্য জিনিস হিসেবে যাদের কথা উল্লেখ করা হয়েছে, কোরআন নাধিল হওয়ার সময় সেগুলো ছিলো পাথর গাছ অথবা তারকারাজি ও গ্রহ উপগ্রহসমূহ, অথবা ফেরেশতা এবং শয়তান । প্রত্যেক জাহেলী যুগে মোশরেকরা আল্লাহর শরীক হিসেবে যাদেরকে গ্রহণ করেছিলো তারা ছিলো হয়তো কিছু পদার্থ অথবা কিছু সংখ্যক ব্যক্তিত্ অথবা কিছু নিদর্শন অথবা কিছুসংখ্যক কল্পিত শক্তি। এগুলো সবই ছিলো প্রকাশ্য ও অপ্রকাশ্য শেরেক। যখন এদেরকে কোনো ব্যক্তি আল্লাহর নামের সাথে মোহাব্বাত ভরা হৃদয় নিয়ে স্মরণ করে অথবা এদের সামনে মাথা নত করা হয় তখন তা স্পষ্ট শেরেকে পরিণত হয়। এমতাবস্থায় চিন্তা করে দেখুন, যখন কারো অন্তর থেকে আল্লাহর মোহাব্বাত দূরীভূত হয়ে ওইসব গায়রুল্লাহর জন্যে এমন মোহাব্বাত পয়দা হয়ে যায়, যা একমাত্র আল্লাহরই পাওনা ছিলো তখন সে অবস্থাটা কতটা মারাত্মক এবং কত ভয়াবহ হবে? মোমেনরা আল্লাহকে যেভাবে মোহাব্বাত করে সেভাবে আর কাউকে ভালবাসতে পারে না, নিজেদেরকেও নয়, অন্য কাউকেও নয়। কোনো ব্যক্তি বা শক্তি বা কোনো নিদর্শন অথবা পৃথিবীর সাধারণ দৃষ্টিতংগী অনুসারে কোনো মূল্যবোধ সম্পন্ন জিনিস, যার প্রতি মানুষ পাগলপ্রায় হয়ে ছুটে বেড়ায় তাদের কোনো গুরুত্ই একজন মোমেনের অন্তরে থাকতে পারে না। হা অবশ্যই আল্লাহর মোহাব্বাতে তারা সব থেকে মযবুত । যতো প্রকার মোহাব্বাত হতে পারে এবং যে ভাবেই মোহাব্বাতের পরিমাপ করা হোক না কেন সর্ব বিবেচনায় আল্লাহকে তারা চূড়ান্তভাবে মোহাব্বাত করে, সে মোহাববাত শর্তহীন অন্য যা কিছুর মোহাব্বাত মানুষ কল্পনা করতে পারে সব কিছু থেকে বেশী আল্লাহর মোহাব্বাত থাকতে হবে তবেই তো সে মোমেন। এ মোহাব্বাত তুলনাহীন, অন্য কারো সাথে এর পরিমাপ করা যাবে না। আল্লাহর সাথে মোমেনের সম্পর্ককে মোহাব্বাতের প্রতিশব্দ দ্বারা বুঝানো হয়েছে। ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।