Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

কিন্তু আবারও প্রশ্ন জাগবে বীজ ও আঁটির মধ্যে এ প্রাণ এলো কোথেকে? এর মূলে কার হাত কাজ করছে? কোন সে উৎস থেকে বেরিয়ে আসছে এই প্রাণ প্রবাহ? প্রকৃতির বুকে সবখানে যেন লেখা রয়েছে এ প্রশ্নরাশি- যা এড়িয়ে চলা কোনোভাবেই সম্ভব নয়। অস্বীকারকারী মোশরেক ও নাস্তিকরা জানে যে এসব প্রশ্নের জবাবে আল্লাহর অস্তিত্রে কথা স্বীকার না করে কোনো গতি নেই, এজন্যে তারা এসব প্রশ্ন ভূলে থাকার জন্যে সাধ্যমত ব্যর্থ চেষ্টা করেছে। তিনিই একমাত্র সৃষ্টিকর্তা এবং সব কিছুর জীবন দান করার ক্ষমতা একমাত্র তারই একথা ভুলিয়ে দেয়া কোনোভাবেই সম্ভব নয়। তবুও কাফেররা এ সত্য থেকে মানুষের দৃষ্টিকে সরিয়ে রাখার জন্যে সৃষ্টির শুরু থেকে সর্বকালে যথাসম্ভব চেষ্টা করে এসেছে। তারা বলতে চায় সর্ব-ক্ষমতার মালিক একজনকে মানতেই হবে এর কোনো প্রয়োজন নেই। রুশ পন্ডিতগণ মানুষকে দীর্ঘদিন ধরে ধারণা দেওয়ার চেষ্টা করেছে যে, তারা জীবন সৃষ্টির কাছাকাছি পৌছে গেছে, সৃষ্টিকর্তার প্রয়োজন আর নেই। কিন্তু তাদের দেশেই অবশেষে তারা তাদের সব থেকে অপ্রিয় সত্য কথাটি স্বীকার করতে বাধ্য হয়েছে যে জীবন দান বা জীবন-সৃষ্টি কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। একথা তারা এই জন্যে বলতে বাধ্য হয়েছে যেহেতু তাদের | মধ্যকার সব থেকে বড় বিজ্ঞানী এ সত্যটি মেনে নিয়েছে। এর আগে বিবর্তনবাদের প্রবক্তা ডারউইনও এ প্রশ্নটিকে এড়িয়ে গেছে। তারপর একবার তাকিয়ে দেখুন বায়ু-প্রবাহের দিকে যা দিক পরিবর্তন করতে করতে পৃথিবীর একপ্রান্ত থেকে আরেক প্রান্তে প্রবাহিত হয়ে চলেছে এবং তার ওপর ভর করে মেঘমালা আকাশের শূন্যতায় বলাকার ঝাঁকের মতো ভেসে বেড়াচ্ছে। আকাশ ও পৃথিবীর মাঝে এ মেঘমালা যেন বন্দী হয়ে আছে। সৃষ্টিজগতকে আন্মাহ তায়ালা যে বিধান দিয়েছেন তার অনুগত হয়ে নিরন্তর মেঘমালার নিয়ন্ত্রিত অবস্থায় এ বিচরণ বায়ু প্রবাহের ও মেঘ গঠনের কারণসমূহ নির্ণয় করতে গিয়ে যেসব কথা বলা হয়েছে তা মোটেই যথেষ্ট নয়। এ কারণগুলো কেন সৃষ্টি হলো এ প্রশ্নও সেখানে গভীর তাৎপর্য বহন করে। বিশ্বজগতের ভারসাম্যপূর্ণ সৃষ্টি, তার গঠন প্রকৃতি এবং একটির সাথে আর একটির গভীর সংযোগ এ সব কিছু মিলেই সৃষ্টি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে চলেছে এবং তার ক্রমবিকাশ হচ্ছে। এই জীবন সঞ্চারের সহায়ক হিসেবেই নিরন্তর কাজ করে যাচ্ছে বায়ু, মেঘ, বৃষ্টি ও মাটি । এ সব কিছুর মধ্যে যে সব পদ্ধতি ও প্রক্রিয়া সবদিক দিয়ে সামঞ্জস্য ও সহযোগিতা করে চলেছে তা গুনতে গেলে হাজারের সংখ্যা অতিক্রম করে যাবে । এদের কোনো একটির অনুপাতের মধ্যেও যদি সামান্যতম ব্যতিক্রম এসে যায় ৰা পার্থক্য সৃষ্টি হয় তাহলে গোটা মহাবিশ্ব তছনছ হয়ে যাবে। এসব কিছুর দিকে গভীরভাবে দৃষ্টিপাত করলে যে সত্যটি ভেসে উঠবে তা হচ্ছে এর সব কিছুই মহা শক্তিমান আল্লাহর মেহেরবানী ইচ্ছা ও নিয়ন্ত্রণে নিজ নিজ কর্তব্য পালন করে চলেছে, যার ফলশ্রুতিতে সব কিছুর অস্তিত্ব টিকে আছে ও ভারসাম্যপূর্ণভাবে সবকিছু এগিয়ে চলেছে। “অবশ্যই ওই (সমুদ্রগামী নৌযান চলাচলের) বিষয়ের মধ্যে বহু নিদর্শন রয়েছে সেই জাতির জন্যে যারা তাদের বুদ্ধির সদ্যবহার করে ।' হা, মানুষ যদি তার বুদ্ধি দ্বারা কোনো জিনিসের প্রতি বেওকুফের মতো না তাকায় বরং সকল উদাসীনতা পরিত্যাগ করে নিজ বুদ্ধির সাহায্যে প্রকৃতির দৃশ্যাবলীর প্রতি নবতর উপলব্ধি নিয়ে এগিয়ে আসে, সব কিছুর দিকে অনুসন্ধানী দৃষ্টি দিয়ে তাকায়, ঈমানের আলোকে উদ্ভাসিত অন্তর দিয়ে বুঝতে চায় সকল রহস্য, পৃথিবীর প্রথম পদার্পণকারীর চমক নিয়ে যদি উপলন্ধি করতে চায় ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।