Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

পারস্পরিক দূরত্ব অনুমান করতে না পারলেও এগুলোর বিশালত্ অনুধাবন না করলেও এবং এগুলোর মধ্যে অবস্থিত গুপ্ত রহস্য ভান্ডার উদঘাটন করতে না পারলেও আল্লাহ তায়ালা তার কোনো কোনো বান্দাকে এগুলো সম্পর্কে তখন কিছু জ্ঞান দেন, যখন তারা এগুলো সম্পর্কে চিন্তা ভাবনা করে, গবেষণা করে এবং সর্বপ্রকার জ্ঞান সাধনায় আত্মনিয়োগ করে অর্থাৎ মানুষের ইচ্ছা ও চেষ্টা সাধনা অনেক অজানা রহস্য জানতে তাকে অবশ্যই কিছু না কিছু সাহায্য করে। রাত ও দিনের বিবর্তন- এর অর্থ হচ্ছে আঁধারের পেছনে আলোর আগমন, আলো ও | আঁধারের পারস্পরিক আগমন ও নির্গমন অর্থাৎ সূর্যোদয় ও সূর্যাস্ত, এগুলোর দিকে তাকালে চেতনার মধ্যে বিপ্রব সৃষ্টি হয়, বহু হৃদয় হয় উদ্বেলিত এবং কতোজনের সামনে প্রকাশিত হয় আশ্চর্যজনক অনেক রহস্য ৷ তারপর এসব কিছুর ভয়ভীতি ধীরে ধীরে কম হয়ে যায় যখন মানুষ বারবার এসব দৃশ্য দেখতে থাকে, তবে মোমেনের অন্তর এসব দৃশ্য থেকে ক্রমাৰয়ে আরও নতুন নতৃন তথ্য পায়, সব কিছু আল্লাহকে ম্মরণ করতে তাকে বেশী বেশী সাহায্য করে এবং প্রতি বারেই সে নতুন কিছু সৃষ্টির সন্ধান পায়। “সাগরের বুকে যেসব জাহাজ চলাচল করে, যার থেকে মানুষ অনেক লাভবান হয়'। এই আয়াতের ওপর গভীরভাবে দৃষ্টিপাত করে আমি যে জিনিসটি বুঝতে পেরেছি তা যেন অবিকল আমি বাস্তবে সর্বত্র প্রত্যক্ষ করছি। আমার নযরে পড়ে মহাসাগরের বুকে আমরা যখন জাহাজে করে পাড়ি জমাই তখন সেই নৌযানটিকে এ বিশাল সাগরের তুলনায় একটি অত্যন্ত ক্ষুদ্র বিন্দুসম মনে হয়। আমরা দেখি ওই মহাসাগর আমাদেরকে তার বুকে কেমন করে ধারণ করে এবং কেমন করে দেশ থেকে দেশান্তরে নিয়ে যায়। ওই জাহাজে করে পাড়ি জমানোর সময় আমি দেখি আমাদের চতুর্দিকে পর্বতসম উত্তাল তরংগ এবং ওই গভীর নীল বারিধির বুক চিরে যখন আমাদের নৌযান এক দেশ থেকে আর এক দেশে বাণিজ্য সম্ভার নিয়ে এগিয়ে যায় তখন আমার মনে প্রশ্ন জাগতে থাকে কোন সে শক্তি, কে সে মহা দয়াময় যিনি আমাদেরকে গন্তব্য স্থানে পৌছে দেন? সে তো একমাত্র মহান আল্লাহরই শক্তি এবং তিনি তো সেই মহা করুণাময় আল্লাহ তায়ালা আমাদেরকে নিরাপদে মনযিলে মকসুদে পৌছে দেন। এটা আল্লাহর অমোঘ বিধানের একটি অং যে এই গভীর ও ভয়াবহ সাগরের উন্মত্ত তরংগের ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়েও তিনি তার বান্দাদেরকে ওই ক্ষুদ্র নৌযানে করে পৌছে দেন তার অভিষ্ট লক্ষ্যে। আর আকাশ থেকে আল্লাহ তায়ালা যে পানি বর্ষণ করেছেন, পৃথিবী মরে যাওয়ার পর তাকে আবার যেন্দা করেছেন, ছড়িয়ে দিয়েছেন তার মধ্যে সকল প্রকার জীবজন্তু (এ সবের মধ্যে) এবং বায়ুর পরিবর্তন ও আসমান জমীনের মাঝে চলমান মেঘমালার নিয়ন্ত্রিত হওয়ার মধ্যে। এসব কিছুই চোখকে খুলে দেয়ার মতো অত্যাশ্চর্য দৃশ্য, এগুলোর দিকে দৃষ্টিপাত করলে মানুষ অবশ্যই চিন্তা করতে বাধ্য হবে। কেননা এই সকল দৃশ্যের দিকে খোলা হৃদয় নিয়ে চিন্তা করার জন্যে এবং উন্ুক্ত দৃষ্টি দিয়ে বিশ্বপ্রকৃতির দৃশ্যাবলী দেখার জন্যে মোমেনকে তিনি আহবান জানিয়েছেন। অতএব কোনো ব্যক্তি যখন গভীর দৃষ্টি দিয়ে ওইসব দৃশ্য অবলোকন করে তখন আল্লাহর কুদরত ও রহমত দেখে তার সমগ্র সত্ত্ব প্রকম্পিত হয়ে উঠে। বৃষ্টির পানি পাওয়ার সাথে সাথে শুকনা নিজীব যমীন সজীব হয়ে ওঠে এবং তার মধ্যে অবস্থিত জীবাংকুরগুলোকে যেন্দা করে দেয়, বের করে দেয় অণুসম সেই বীজ কোমল অংকুর যা অত্যন্ত নাজুক আকারে বেরিয়ে এসে ক্রমাৰয়ে শক্তি লাভ করে এবং ধীরে ধীরে আত্মপ্রকাশ করে পরিণত হয় বিরাট মহীরূহ। এখন বলুন, কোথেকে তারা পায় এ জীবন ? হাঁ, এ জীবন ছিলো বীজ, দানা ও আঁটির মধ্যে গুপ্ত ও সুপ্ত অবস্থায় । ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।