Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

কাজ করে, মানুষকেও সেইভাবে করতে হবে । সবাই যেমন তার নিয়ম নীতি অনুসরণ করে জীবন যাপন করে তেমনি করেই আল্লাহর আইন কানুনের অনুসরণ করতে হবে সমগ্র জীবনে । অন্যান্যদের মতোই একমাত্র আল্লাহর প্রদর্শিত পন্থায় জীবন পদ্ধতি গড়ে তুলতে হবে । নীতি নৈতিকতা ও সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে এই তাওহীদেরই মূলনীতির ভিত্তিতে । আলোচনার এই পর্যায়ে এসে 'এখন আমরা দেখতে পাবো কোরআনে কারীমের মূল লক্ষ্য মুসলিম উম্মাহকে ওই মহান ভূমিকায় তাদের যথাযথ অবদান রাখার জন্যে প্রস্তুত করা। তাই, এই সত্য কথাটির বারবার পুনরাবৃত্তি ঘটেছে মক্বী সূরাগুলোতে। এই লক্ষ্যেই কোরআনে কারীম সত্যের শেকড়গুলোকে গভীরভাবে প্রোথিত করেছে এবং চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে যার ফলে মানুষের অনুভূতি শক্তি ও বিবেক-বুদ্ধির কাছে এ সত্য যেমন ধরা পড়েছে, তেমনি গোটা মানবজাতির যাবতীয় বিষয়কে পরিচালনার জন্যে এ সত্য ব্যবস্থা দায়িত্ব নিয়েছে। এ সত্যের বারবার উল্লেখের অন্য কারণ হচ্ছে যে, এরই ভিত্তিতে কোরআনে কারীম চায় মানুষের জন্যে প্রয়োজনীয় আইন-কানুন প্রণয়ন করতে এবং তার কার্যকলাপ নিয়ন্ত্রিত করতে । তারপর আল্লাহর প্রধান দুটি গুণের কথা এখানে উল্লেখ করা হয়েছে, আর তা হচ্ছে- “আর রাহমান ও আর রাহীম ।" তার এই দুই মহান নামের মধ্যে সেইসব দয়া মায়া মমতা বিধৃত হয়েছে যা স্থায়ী ও গভীর এবং যার পরিধি পরিব্যাপ্ত হয়ে রয়েছে গোটা সৃষ্টিকুল জুড়ে । আর এই গোটা বিশ্ব-জাহানই তার একত্ব ও রহমত এর সাক্ষী । এরশাদ হচ্ছে, “নিশ্চয়ই আকাশ মন্ডলী ও পৃথিবীর সৃষ্টির মধ্যে রাত ও দিনের বিবর্তনে সমুদ্রগামী সেইসব জাহাজে যার থেকে মানুষ লাভবান হয় এবং আল্লাহ তায়ালা আসমান থেকে যে পানি বর্ষণ করেছেন, যার দ্বারা মৃত যমীনকে পুনরায় তিনি জীবন্ত করেছেন। ছড়িয়ে দিয়েছেন তার মধ্যে সকল প্রকার জীব জন্ত্ুকে, বায়ু-প্রবাহের পরিবর্তনের মধ্যে এবং আকাশ ও পৃথিবীর মাঝে নিয়ন্ত্রিত অবস্থায় চলমান মেঘমালায় (আল্লাহকে বুঝার মতো) অবশ্যই বহু নিদর্শন রয়েছে সেই জনগোষ্ঠীর জন্যে যারা তাদের বুদ্ধিকে কাজে লাগায় ।' মানুষের উপলব্ধি শক্তি ও অনুভূতি নিচয়কে সতর্ক করার জন্যে অবলিত বর্ণনার এই পদ্ধতি চোখ ও হৃদয়ের কাছে সৃষ্টির রহস্য রাজি উদঘাটনের জন্যে যথেষ্ট, এসব রহস্য আমাদের হৃদয় মনে ও অনুভূতিতে পুরোপুরি ও সঠিকভাবে ধরা পড়ে না যেহেতু সদা সর্বদা আমরা এগুলো দেখছি। তবে সৃষ্ষ দৃষ্টি দিয়ে এগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাবো যে এসব কিছুর মাধ্যমে কোরআনে কারীম আল্লাহর অস্তিত্ব ও শক্তি-ক্ষমতার চিহৃগুলো আমাদের দৃষ্টির সামনে প্রথম দৃষ্টিতে দেখি সাধারণভাবে, এরপর যতো দেখি ততোই বেশী এসব কিছুর গুপ্ত রহস্য আমাদের কাছে ধরা পড়তে, থাকে । তবে অনেক চোখ এমনও আছে যেগুলো প্রথম দৃষ্টিপাতে যে চমক পায় এবং ভীতি ও বিহবলতায় যেভাবে উদাস হয়ে যায়, ক্রমেই সে চমক হারিয়ে ফেলে। ওই যে দেখা যায় আকাশমন্ডলি ও পৃথিবী, বুদ্ধির অগম্য একটির সাথে অপরটির দূরত্ব, শৃন্যলোকে বিচরণরত বিশালকায় গ্রহরাজি দিগন্ত বলয়ে বিস্তৃত ওই নীল আসমানের কিনারাগুলো এবং অজানা অচেনা আরও বহু রহস্যভরা নক্ষত্রমন্ডলী যা নিজ নিজ কক্ষপথে শূন্যলোকে অবিরাম গতিতে আবর্তন করে চলেছে এগুলোর দিকে যখন গভীরভাবে তাকাই তখন আমাদের মাথা ঘুরে যায়। এইসব গুপ্ত রহস্য যখন মনের কোনে উকি দিতে থাকে, তখন হঠাৎ করে অজানা একটি চাদর এসে যেন আড়াল করে দেয় সব কিছু । এই যে রহস্যে ভরা আকাশ মন্ডলী ও পৃথিবী, এদের ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।