Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

'আমিই তো একমাত্র তাওবা কবুলকারী, মহা দয়াময় । আর অবশ্যই তিনি সব থেকে সত্যভাষী।' অপরদিকে যারা অন্যায় ও অসত্যের ওপর জিদ করে টিকে থাকে এবং ভুল স্বীকার করে তাওবা করে না, এমনকি অবশেষে তাদের সকল সময় ও সুযোগ হারিয়ে যায় এবং ভাল হওয়ারও যখন আর কোনো পথ থাকে না, তখন তারাই হয়ে যায় সেইসব লোক, যাদের ওপর আল্লাহর কঠিন গযব নাধিল হবে যার বর্ণনা ইতিপূর্বে এসে গেছে, যার বিস্তারিত আলোচনা অত্যন্ত গুরুত্ব সাথে নিম্নোক্ত আয়াতেও করা হয়েছে, “যারা (এই ধরনের) কুফুরী করেছে এবং ওই কুফুরী করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, তারাই হচ্ছে সেইসব লোক যাদের ওপর আল্লাহর লা'নৎ ফেরেশতাদের লা'নৎ এবং সমগ্র মানব মন্ডলীর সকলের লা'নৎ অবধারিত । এই লা*নতের মধ্যেই তারা চিরদিন থাকবে । এই অভিশাপের সাথে থাকবে কঠিন আযাব, যা কোনো সময় কম করা হবে না এবং তাদেরকে ওই আযাব থেকে বের হয়ে আসারও কোনো সুযোগ দেয়া হবে না।' তাদের এই কঠিন দুরাবস্থার কারণ এছাড়া আর কিছু নয় যে তারা নিজেরাই সকল সুযোগ আসার পথগুলোকে বন্ধ করে দিয়েছে, যেগুলো অবশ্যই এক পর্যায় পর্যস্ত তাদের জন্যে খোলা ছিলো, আজ তাদের সকল সুযোগ হারিয়ে গেছে, এমন কোনো সময় তাদের হাতে আজ আর নেই যার সদ্বহার করে তারা ওই আযাব থেকে উদ্ধার পেতে পারে । কি করে তারা রেহাই পাবে? তারা সত্যকে গোপন করার জন্যে, আচ্ছন্ন করে রাখার এবং ভুলের মধ্যে টিকে থাকার জন্যেই তো বদ্ধপরিকর ছিলো । এই জন্যেই আল্লাহর ঘোষণা, “তারাই সেই সব ব্যক্তি যাদের ওপর আল্লাহর, ফেরেশতাদের এবং সকল মানুষের লা'নৎ (নির্ধারিত)। এ এমন এক অভিশাপ যার থেকে বাচার বা যার কষ্ট শেষ হওয়ার কোনো উপায় নেই। এ প্রসংগে 'লা'নৎ'-এর উল্লেখ ব্যতীত আযাবের অন্য কোনো প্রতিশব্দ ব্যবহার করা হয়নি, বরং এ লা'নৎকেই আযাব বলে চিহিত করা হয়েছে, যা কিছুতেই তাদের ওপর কম করা হবে না বলে উল্লেখ হয়েছে। ওই আযাবের সময়ও নির্দিষ্ট করে দেয়া হয়নি বা কোনো সময় একটু টিল দেয়া হবে বলেও কোনো আভাস দেয়া হয়নি, বরং কথার ভংগীতে বুঝা যায় যে, এ আযাব হবে সকল আযাবের বড়। এ হবে তিরঙ্কারের, আগুনে নিক্ষেপ করার ও চরম দুখ কষ্টের ঘৃণ্য শাস্তি। এ অবস্থায় তাদের জন্যে কোনো দরদী এগিয়ে আসবে না, এ আযাবের দৃশ্য দেখে সহ্য করতে পারে এমন কোনো চোখও তখন বর্তমান থাকবে না, আর থাকবে না এমন কোনো জিহবা যা একটু সহানুভূতির কথা উচ্চারণ করবে। তারা হবে নিন্দিত ধিকৃত মানুষের অন্তর-মনে ধিকৃত, বিতাড়িত এবং মহান প্রতিপালকের কাছে সকল দিক থেকে পরিত্যক্ত। এরা পৃথিবীবাসীর কাছে হবে চরম ঘৃণা ও ধিক্কারের যোগ্য । তেমনি উর্ধাকাশের সকল সৃষ্টির কাছেও সমানভাবে নিন্দিত। এই-ই হচ্ছে তাদের জন্যে যন্ত্রণাদায়ক ও অপমানকর শাস্তি । বিশ্বব্পোকে তাওহীদেল নির্মভ্ন ছাক্সা এরপর আলোচনার ধারা এগিয়ে চলেছে মহান তাওহীদের মূলনীতির ভিত্তিতে ঈমানী চিন্তাধারা প্রতিষ্ঠার লক্ষ্যে। এই উদ্দেশ্যে সৃষ্টির সেইসব দৃশ্যকে পেশ করা হয়েছে যেগুলোর ব্যাপারে কোনো মতভেদের অবকাশ নেই। তারপর অত্যন্ত কঠোর ভাষায় কোরআনে কারীম সেইসব লোকের সমালোচনা করছে যারা অন্য কাউকে আল্লাহর অংশীদার মনে করে । কোরআন ৬//৬/.105100016-1000

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।