পরিষ্কারভাবে বর্ণনা করে দিয়েছিলেন। ওই সকল সত্য গোপনকারী এবং তাদের অনুরূপ সত্য বিরোধী লোক সকল যামানাতেই আছে ও থাকবে । বিবিধ কারণেই তারা আল্লাহর প্রেরিত সত্যকে গোপন করে । বিভিন্ন দেশে ও বিভিন্ন যুগে তাদের গোপন করার অপচেষ্টা মানুষ দেখতে পায়। তারা দেখে, কেতাবের অধিকারী ওইসব ব্যক্তি, জেনে বুঝে কেমন করে সত্য প্রকাশের ব্যাপারে নীরবতা অবলম্বন করতো এবং গোপন করে রাখতো ওইসব কথাকে যা আল্লাহ তায়ালা তাদের জন্যে নির্ধারণ করে দিয়েছেন । যদিও তারা গভীরভাবে সে কথাগুলো বিশ্বাস করতো । তারা আল্লাহর কেতাবের মধ্যে উল্লেখিত বিভিন্ন নিদর্শনকে মানতো না, প্রকাশও করতো না, বরং নীরব থাকতো ও সত্যকে গোপন করতো । যাতে এই আয়াত (নিদর্শনগুলো) থেকে যে সত্য ফুটে ওঠে সেগুলো থেকে মানুষের দৃষ্টি ফিরে যায়, যেন মানুষের শ্রবণে ও অনুভূতি থেকে অনেক অনেক দূরে সরে যায় ওই সকল তথ্য । আর এসব কিছু করতো তারা নিছক পার্থিব স্বার্থ লাভ করার উদ্দেশ্যে । এই বিষয়টি এখন আমরা বহু যায়গায় দেখছি, এর উদ্দেশ্য হচ্ছে দ্বীন ইসলামের বহু সত্যকে গোপন করে দেয়া বা সত্য প্রতিষ্ঠার পথকে বাধাগ্রস্ত করা। এদের সম্পর্কে রববূল আলামীন এর ঘোষণা, ও “তারা হচ্ছে সেই সব লোক যাদের প্রতি আল্লাহ তায়ালা লা'নৎ বর্ষণ করছেন এবং অন্যান্য অভিশাপ দানকারীরাও অভিশাপ দিচ্ছে ।' তাদের অবস্থা হচ্ছে এই- যেন তারা একটি অভিশপ্ত স্থানে পৌছে গেছে এবং সর্বদিক থেকে তাদের ওপর অভিশাপ বর্ষিত হয়ে চলেছে। আল্লাহর অভিশাপের পাশাপাশি সকল কিছু থেকে অভিশাপ এসে যেন তাদেরকে গ্রাস করে ফেলতে চাইছে। লা'নৎ শব্দটির অর্থ হচ্ছে ভীষণ ক্রোধের সাথে কাউকে তিরক্কার করা । ওরা এমন সৃষ্টি যাদের প্রতি আল্লাহ তায়ালা সর্বক্ষণ লা'নৎ পাঠাচ্ছেন এবং তার রহমত থেকে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছেন। বিশ্বচরাচরের অন্যান্য সকল সৃষ্টিও ওই অভিশপ্ত ব্যক্তিদের প্রতি সকল দিক থেকেই লা*নৎ বর্ষণ করে চলেছে । এই আল্লাহ তায়ালা এবং তার বান্দাদের পক্ষ থেকে সদাসর্বদা তাদের প্রতি লানৎ বর্ষিত হয়ে চলেছে। এই অবিরাম লা'নৎ বর্ষণ ধারা থেকে তারাই রেহাই পেতে পারে, যারা তাওবা করেছে এবং সংশোধন করে নিয়েছে নিজেদেরকে এবং সত্য প্রকাশে উদ্যোগী হয়েছে, তাদের তাওবা আমি কবুল করবো এবং আমিই তাওবা কবুলকারী মেহেরবান।' কোরআনে কারীম এইসব লোকের মুক্তির জন্যে একটি শুভ্র সমুজ্জল পথ খুলে দিয়েছে, আর সে পথ হচ্ছে তাওবার পথ (সর্বান্তকরণে মন্দ পথ পরিহার করে সত্যকে মযবুত করে ধারণ করার পথ)। এই পথ খোলার সাথে সাথে হদয় মনে আশার মৃদুমন্দ সমীরণ প্রবাহিত হতে শুরু করে এবং অনুতপ্ত হৃদয়গুলোকে মহা দয়াময়ের মোহাববাতের “নূর'-এর প্রপ্রবনের দিকে এগিয়ে দেয়। তখন তারা আল্লাহর রহমত থেকে হতাশামুক্ত হয়ে আশার আলোয় বুক বাধে । তার ক্ষমা থেকে নৈরাশ্যও দূরীভূত হয় । অতএব, যে কোনো প্রার্থী ও আকাংথী ব্যক্তি চাইলে ফিরে আসুক ওই মহা নিরাপত্তাময় আশ্রয়কেন্রে পূর্ণ সদিচ্ছা ও আগ্রহ নিয়ে । আর সঠিক তাওবার লক্ষণ হচ্ছে মানুষের কাজের মধ্যে সংশোধন আসা, কথা যুক্তিপূর্ণ ও স্পষ্ট হওয়া, তার মুখ থেকে সত্যের ঘোষণা বেরিয়ে আসা, সত্যকে হৃদয়-মন দিয়ে মেনে নেয়া এবং সত্যের দাবী অনুযায়ী বাস্তব কাজ করা। তাওবা করার ফলে মানুষের মধ্যে যখন এই লক্ষণগুলো প্রকাশ পায় তখনই সে আল্লাহর রহমতের হকদার হয় এবং তার তাওবা আল্লাহর কাছে গৃহীত হয়েছে বলে মনে করা যেতে পারে। তাই এই পর্যায়ে এসে তিনি বলছেন, ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।