Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

নতুনভাবে ঢেলে সাজায় । জাহেলী যামানায় গড়ে ওঠা প্রত্যেকটি চিক্তী চেতনা ও ব্যবহারকে পরিহার করে মানবতার উৎকর্ষ সাধনে ইসলাম সদা সতর্ক দৃষ্টি রাখে । এর ফলে, মোমেন ব্যক্তির অন্তর প্রাণ নবাগত চিন্তাধারার যাবতীয় দাবী পূরণের জন্যে একনিষ্ঠ হয়ে যায়। মুসলিম জামায়াতের লোকদের অন্তরে যখন ইসলামী চেতনা প্রতিষ্ঠিত হয়ে যায় তখন অতীতের কোন কোন কাজ ও অভ্যাসকে গ্রহণ করা সন্ভব, সে বিষয়ে চিন্তা করে এবং তারা শুধু এমন সব কাজই করে যাতে করে মানুষের জীবনের সুখ সমৃদ্ধি শান্তি ব্যাহত না হয়। সব কিছুকে ইসলামের নীতি-নৈতিকতার সাথে সম্পর্কিত রেখে অতীতের অভ্যাসগুলো থেকেও জীবনের জন্যে কিছু সংযোজন করা যায়। কাজেই মুসলমান যখন কোনো কাজ বা ব্যবহার করে তখন সে ইসলামের একনিষ্ঠ অনুসারী হিসেবেই তা করে, অতীত জাহেলিয়াতের বাধন ছেঁড়া মানুষ হিসেবে সে কোনো কাজ করে না। তার চিন্তা-চেতনা ভরপুর থাকে ইসলামের মূল মন্ত্রে। এই প্রশিক্ষণ পদ্ধতির একটি সুন্দর উদাহরণ আমরা দেখতে পাই উপরে বর্ণিত আয়াতের মধ্যে । যেখানে কোরআনের বক্তব্য শুরু হয়েছে এই আয়াত দিয়ে, “সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শগুলোর মধ্য থেকে একটি ।' অবশ্যই সাফা ও মারওয়া নিদর্শনগুলোর অন্তর্ভুক্ত- একথা জানার সাথে সাথে যখন মানুষ তওয়াফ করে তখন সে গভীরভাবে অনুভব করে যে, সে আল্লাহর প্রতীকী কাজগুলোর একটি আদায় করছে। এই দুই পাহাড়ের মধ্যে দৌড়ানো বা তাওয়াফ করা দ্বারা আল্লাহর্‌ সন্তুষ্টি অর্জনই তার উদ্দেশ্য । (যেহেতু এই কাজ পুণ্যবতী নারী হাজেরার পানির জন্যে দৌড়াদৌড়ি এবং পরিশেষে আল্লাহর রহমতে পানি প্রাপ্তির ঘটনাকে স্মরণ করিয়ে দেয়)। এই তওয়াফ এর সাথে জাহেলী যুগে দুই পাহাড়ের ওপর স্থাপিত মূর্তির উদ্দেশ্যে তওয়াফের কোনো সম্পর্ক নেই। এই তওয়াফের উদ্দেশ্য আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন- জাহেলী যুগের আসাফ বা নায়েলা বা অন্য কোনো মূর্তির সাথে নয়। এই কারণেই বর্তমানের এই তাওয়াফে কোনো অসুবিধা বা কোনো গুনাহ্‌ নেই। ওই সময়ের কাজ আর বর্তমান সময়ের কাজ এক নয় ৷ তখনকার উদ্দেশ্য এবং এখনকার উদ্দেশ্য ও এক নয়। ওই সময়ে কোনো দিকে মুখ করা বর্তমান যামানায় কোনো দিকে মুখ করার ফলও এক নয়। আল্লাহ তায়ালা বলছেন, “অতএব, যে ব্যক্তি কাবাঘরে হজ্জ করবে অথবা ওমরা করবে তার জন্যে এগুলোর তাওয়াফ করায় কোনো অসুবিধা নেই।' জাহেলী যুগে আরবরা হজ্জের যেসব অনুষ্ঠান পালন করতো তাদের অধিকাংশগুলোকে ইসলাম বহাল রেখেছে এবং যেগুলো মূর্তিপূজার সাথে জড়িত ছিলো অথবা যে সকল অনুষ্ঠান ংস্কার বিজড়িত ছিলো সেগুলোকে ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে, কিন্তু যেসব অনুষ্ঠানকে বহাল রাখা হয়েছে সেগুলোকে ইসলামের নতুন চিন্তাধারার সাথে সংযুক্ত করে দেয়া হয়েছে। সাথে সাথে জানিয়ে দেয়া হয়েছে যে, ওইগুলো ইবরাহীম (আ.)-এর চালু করা অনুষ্ঠান যা তিনি তার বলা এবং শেখানো পদ্ধতিতে চালু করেছিলেন (সূরার মধ্যে হজ্জ এর ফরয হওয়া সম্পর্কিত আলোচনা যখন আসবে তখন এ বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা পেশ করবো ইনশাআল্লাহ) । হজ্জ ও ওমরাহ্‌র অনুষ্ঠান প্রায় একই প্রকারের, পার্থক্য শুধু এই যে ওমরাহ্‌তে আরাফাতের প্রান্তরে অবস্থান করার অনুষ্ঠানটি নেই কিন্তু হজ্জ ও ওমরাহর মধ্যে সাফা ও মারওয়াহ্‌ পাহাড়দ্বয়ের মধ্যবর্তী স্থানে তাওয়াফ করা সমভাবে জরুরী । ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।