আগমন ঘটলে এগুলোর তওয়াফ করা থেকে আমরা বিরত রইলাম। কাজেই মহান আল্লাহ তায়ালা এই আয়াত নাযিল করলেন, (ইন্রাস সাফা ওয়াল মারওয়াতা মিন শায়াইরিল্ লাহ্।”) শা'বী বলেন, আসাফ্ মুর্তিটি সাফা পাহাড়ের ওপর অবস্থিত ছিলো এবং মারওয়াহ্ পাহাড়ের ওপর ছিলো নাইলাহ্। তখনকার মানুষ এদের সামনে মাথা নত করে পূজা করতো । ইসলামের আগমনে মুসলমানরা এ কাজকে অসুবিধাজনক মনে করলো, তারপর এই আয়াতটি নাধিল হয়। উপরে বর্ণিত হাদীসটি থেকে আলোচ্য আয়াতের অবতীর্ণ হওয়ার দিন তারিখ সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু জানা যায় না। তবে, এটা বুঝা যায় যে কেবলা পরিবর্তন সম্পর্কিত আয়াত নাধিল হওয়ার পরই এ আয়াতটি এসেছে। এর সাথে আরও জানা যায় যে, এ সময়ে মন্কা নগরী মুসলমানদের জন্যে দারুল হরব [যুদ্ধ ক্ষেত্র তুল্য বা) শক্র রাষ্ট্রে পরিণত হয়। তারপরও ওই সময়ে ব্যক্তিগতভাবে কোনো কোনো ব্যক্তির হজ্জ ও ওমরাহ্ করার সুযোগ হয়তো হয়ে থাকবে এবং সেই কারণে সাফা ও মারওয়াহ পাহাড়দ্বয়ের মাঝে তাওয়াফ করাকে হয়তো তারা খারাপ মনে করছিলো । এই খারাপ মনে করাটা, রসূল (স.)-এর দীর্ঘদিনের শিক্ষা দানের ফসল ছিলো এবং তাদের অন্তরের মধ্যে ঈমানী যে চেতনা সৃষ্টি হয়েছিলো তার কারণেই জাহেলিয়াতের যামানায় প্রচলিত কার্যকলাপ ও রীতিনীতির প্রতি তাদের ঘৃণাবোধ জন্ম নিয়েছিলো । প্রতি ব্যাপারেই তারা জাহেলিয়াতের আমলের সব কিছু সম্পর্কে চিন্তা করতো । এগুলো ইসলাম বিরোধী নয়তো? এগুলোতে আল্লাহ তায়ালা নাখোশ হবেন না তো? অনেক ব্যাপারেই তাদের মনে এসব প্রশ্ন জাগতো। ইসলামের এই নতুন দাওয়াত তাদের অন্তর-প্রাণকে ভীষণভাবে নাড়িয়ে তুলেছিলো এবং এই ইসলামী চেতনার মধ্যে গভীরভাবে তারা নিজেদেরকে নিবেদন করেছিলো, যার ফলে তাদের মনোজগতে সৃষ্টি হয়েছিলো মহাবিপ্রব এবং পুরোপুরিভাবে তাদের বিবেক জেগে উঠেছিলো, যার কারণে জাহেলী যুগে কৃতকর্মসমূহের দিকে তারা সতর্ক দৃষ্টি নিক্ষেপ করতো । তারা গভীরভাবে অনুভব করতো যে, তাদের বর্তমান জীবন অতীত জীবনের অধ্যায়গুলো থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। সে দিকে আর ফিরে তাকানো যেতে পারে না। বাস্তবেও আর কেউ সে জীবনে ফিরে যায়নি। যে জীবন তারা ছেড়ে এসেছে তার সম্পর্কে তাদের স্পষ্ট এবং নিশ্চিত বিশ্বাস সৃষ্টি হয়েছিলো যে সে জীবন ছিলো পুতিগন্ধ এক ঘৃণ্য অধ্যায় যার দিকে ফিরে তাকানোও আর সম্ভব নয়। জাতির জীবনের এই শেষ পর্যায়ের ওপর যারা দৃষ্টিপাত করে তারা গভীরভাবে অনুভব করে যে, অন্তরের মধ্যে আশ্চর্যজনকভাবে আকীদা বিশ্বাসের প্রভাব পড়ে । জীবনের জন্যে গড়ে ওঠা চিন্তা চেতনার মধ্যে মানুষের আকীদা এক সার্বিক এবং বিল্পবাত্মক পরিবর্তন আনে। তাই দেখা যায় রসূলুল্লাহ (স.) যেন তাদের অন্তর প্রাণকে এমনভাবে বশীভূত করে ফেলেছেন যে তাদের গোটা অস্তিত্বের মধ্যে এক আমূল পরিবর্তন এসেছে, যেন বিশ্বাসের এই প্রভাব প্রবলভাবে তাদেরকে ঝাঁকিয়ে ঝাকিয়ে তাদের জীবনের যাবতীয় কদর্যতাকে ঝেড়ে মুছে ফেলেছে এবং তাদেরকে পবিত্র ও পরিচ্ছন্ন করে ফেলেছে। ইসলাম তাদের দেহ মনের সমগ্র অণু-পরমাণুগুলোকে নতুনভাবে বিন্যস্ত করেছে। যেমন বিদ্যুৎ স্পর্শে সমগ্র দেহের অণু-পরমাণুগুলো পূর্বের অবস্থা হারিয়ে এক নতুন অবস্থা প্রাপ্ত হয়। এই হচ্ছে ইসলাম, যা জাহেলী যামানার জীবন থেকে মানুষকে পরিপূর্ণভাবে মুক্ত করে এবং জাহেলী যামানার সমস্ত অকল্যাণকর অভ্যাস ও ব্যবহারকে প্রতিরোধ করে, মানুষের জীবনকে ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।