অথচ তারা ভালো করেই জানে যে, সেগুলো সম্পর্কে নিষেধাজ্ঞা আল্লাহর পক্ষ থেকেই এসেছে এবং সে নিষেধাজ্ঞা আমোঘ, যার ওপর মন্তব্য করার আধিকার কোনো ব্যক্তির নেই, থাকতেও পারেনা। এরপর কঠোরভাবে সমালোচনা করা হয়েছে ওই সকল ব্যক্তির যারা আল্লাহর কেতাবে নাযিলকৃত হুকুম আহকামকে গোপন করে এবং অতি অল্প মূল্যে (দুনিয়ার ক্ষনস্থায়ী স্বার্থে) বিক্রয় করে দেয়, তাদেরকে তীব্রভাবে ধমকানো হয়েছে । এই পাঠ এর পরিসমান্তিতে “বির” বা নেকী-র-তাৎপর্য সম্পর্কে পুনরায় উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে ঈমান ও সেই সাথে সৎ কাজের নামই হচ্ছে 'বির' বা নেকী । এই “বির'-এর চেতনা দ্বারা ঈমানী ধ্যান ধারণার পরিশুদ্ধি আসে । বাহ্যিক কিছু অনুষ্ঠানই “বির নয়, এবং পূর্ব বা পশ্চিমে মুখ করলেই নেকী বা “বির' অর্জিত হয় না বরং তা হয়ে থাকে যুক্তি-বুদ্ধির সাথে বুঝে সুঝে মানুষের জন্যে কল্যাণকর (ভভোলো) কাজ করা এবং এই ভাবেই আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলা । আশা করা যায় এই আলোচনার মাধ্যমে কেবলা পরিবর্তনকে কেন্দ্র করে যে বিতর্ক ও ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছিলো তার অবসান হবে এবং এ প্রশ্নের বিষয়টি সম্পর্কে অস্পষ্টতা দূরীভূত হবে। এইভাবে আমরা কেবলা পরিবর্তনের বিষয়ের ওপর উদ্ভূত পরিস্থিতিটা বুঝতে পারি । আসলে ধ্যান-ধারণার পরিশুদ্ধিকল্লে সংঘাত গড়ে উঠেছে উভয় পক্ষের অন্তরের মধ্যে এবং এ বিষয়ের সুষ্ঠু জবাব আসা প্রয়োজন ছিলো, যাতে মানুষের ধ্যান-ধারণার অস্বচ্ছতা দৃরীভূত হয় এবং তারা সঠিকভাবে কেবলার মূল্যায়ন করে এ প্রসংগে মুসলমানদের চির শক্রুদের ষড়যন্ত্র তাদের নীচুতা এবং মুসলমানদেরকে হেয় করার জন্যে তাদের পেরেশীনীকে তুলে ধরা হয়েছে। সাফা মাওয়া আন্াহল নিদর্শনি এরশাদ হচ্ছে, “অবশ্যই “সাফা' এবং “মারওয়া" পোহাড় দুটো) আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম । যদি তোমাদের মধ্যে কোনো লোক হজ্জ কিংবা ওমরা আদায় করে তাদের জন্যে এই উভয় পাহাড়ের মাঝে দৌড়ানো কোনো দোষের কাজ নয়, যদি কোনো ব্যক্তি অন্তরের নিষ্ঠার সাথে কোনো ভালো কাজ করে তাহলে আল্লাহ তায়ালা অবশ্যই তার খবর রাখেন এবং সর্বাবস্থায় তিনি তার বিনিময় প্রদান করেন ।' উপরোক্ত আয়াতটির শানে নুযূল সম্পর্কে অনেকগুলো হাদীস পাওয়া যায়। সেগুলোর মধ্যে সব থেকে যুক্তিসংগত এবং গ্রহণযোগ্য হাদীস হচ্ছে ওই হাদীসটি, যা একেবারে গোড়ার দিকের মোহাজের ও আনসারদের লোকেরা অনুমোদন করেছেন। হাদীসটি নিম্নরূপ, কিছু সংখ্যক মুসলমান হজ্জ ও ওমরাহ করার সময় সাফা এবং মারওয়াহ্ পাহাড় দুটির তওয়াফ করাকে আপত্তিকর মনে করলো, কারণ ইসলাম পুর্ব যুগে লোকেরা ওই দুটি পাহাড়ের মাঝে “সাঈ' করতো অর্থাৎ (দৌড়াতো), আর ওই দুটি পাহাড়ের একটির উপরে “আসাফ' নামক মূর্তি এবং অন্যটির ওপর “নায়েলা'র মূর্তি রক্ষিত ছিলো । সুতরাং, জাহেলী যুগের লোকদের মতো ওই দুই পাহাড়ের তওয়াফ করাকে মুসলমানরা পছন্দ করতো না। বোখারীর হাদীসে বলা হয়েছে, আসিম ইবনে সুলাইমান বলছেন, আমি আনামকে সাফা ও মারওয়াহ সম্পর্কে জিজ্ঞাসা করলাম । তিনি বললেন, আমরা এটাকে জাহেলিয়াতের কাজ মনে করতাম ৷ তারপর ইসলামের ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।