Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোচিত হয়েছে যারা সত্যকে মিথ্যার দ্বারা ঢেকে ফেলার নিরন্তর ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছিলো এবং সত্যের মর্যাদা সঠিকভাবে জানা সত্তেও সত্যকে গোপন করতে সর্বপ্রকার চেষ্টা বহাল রেখেছিলো । মুসলমান সমাজে অস্থিরতা ও পেরেশানী সৃষ্টি করার লক্ষ্যে তারা অহরাত্রি গোপন ষড়যন্ত্রে মেতেছিলো। আলোচনার যে ভংগী এখানে গ্রহণ করা হয়েছে তাতে এই বিরোধিতা শুধু ইহুদীদের মধ্যে সীমাবদ্ধ ছিলো মনে হয় না। মনে হয় ইসলাম বিরোধী সকল পর্যায়ের মানুষের কথা এখানে এসেছে যারা ইসলামের দাওয়াতকে ঠেকানোর জন্যে বদ্ধপরিকর ছিলো এবং মুসলমানদেরকে সাধারণভাবে নানাপ্রকার ভয়-ভীতি প্রদর্শন করে চলেছিলো। এই প্রসংগেই সাফা ও মারওয়াহ (পাহাড়দ্বয়ের) তওয়াফ সম্পর্কে আমরা এখানে আলোচনা দেখতে পাচ্ছি। এই তওয়াফের ব্যাপারে অনেকের কাছে এ কাজটিকে জাহেলী যামানার রীতিনীতির অন্ধ অনুকরণ মনে হচ্ছিলো, আর ইতিমধ্যে কেবলা পরিবর্তনের যে ঘটনাটি ঘটে গিয়েছিলো এবং মাসজিদে হারামের দিকে মুখ করে নামায পড়ার কারণে যে অপপ্রচার শুরু হয়েছিলো তার কারণে উদ্ভূত সমস্যার সাথে মিশে এ সমস্যাটা বেশ জটিল হয়ে পড়েছিলো । আর এ ঘরে এসে হজ্জের আনুষ্ঠানিকতা পালনকে কেন্দ্র করেও অপপ্রচার তুংগে উঠেছিলো । এই কারণেই নিম্নলিখিত আলোচনায় আহ্‌লে কেতাবদের স্বরূপ তুলে ধরা হয়েছে ,যারা তাদের কাছে অবতীর্ণ স্পষ্ট বর্ণনা ও পথের দিশা সম্পর্কিত বিশদ বিবরণগুলোকে গোপন করে চলেছিলো। শুধু তাই নয়, তারা মুসলমানদেরকে নিষ্ঠুর আক্রমণের লক্ষ্যবিন্দুতে পরিণত করেছিলো। অবশ্য আলোচনার মধ্যে তাওবাকারীদের জন্যে ক্ষমার দ্বার সদা-সর্বদা অবারিত রাখার কথা বলা হয়েছে, এ আশ্বাসও দেয়া হয়েছে । আরও বলা হয়েছে যে, তাদের জন্যে সকল | দিক থেকে লা'নত (অভিশাপ) এবং চিরস্থায়ী কঠিন আযাব রয়েছে। এরপর এসেছে আল্লাহর একত্ব সম্পর্কে আলোচনা, তার সাথে এসেছে সৃষ্টির বুকে ছড়িয়ে থাকা নিদর্শনসমূহের ওপর ব্যাখ্যা দিতে গিয়ে কিছু কথা । আরও এসেছে ওই সকল লোকদের পর্যালোচনা যারা অন্য কাউকে আল্লাহর অংশীদার মনে করে। তারপর পেশ করা হয়েছে কেয়ামতের দৃশ্যের বিবরণ সেখানে যারা প্রবেশ করবে এবং যারা সে দৃশ্য দেখবে তারা একে অপর থেকে পৃথক থাকার কথা বলতে থাকবে এবং তারা যে, আযাবের দৃশ্য দেখতে থাকবে সে দৃশ্যের বিবরণও পেশ করা হয়েছে। এ প্রসংগে হালাল ও হারাম খাদ্য বস্তু ও পানীয় সম্পর্কিত ইহুদীদের তর্ক-বিতর্কের কথাও জানানো হয়েছে, অথচ সে সকল বস্তু সম্পর্কে কোরআনে কারীম পরিক্কারভাবে জানিয়ে দিয়েছে এবং হালাল হারাম সংক্রান্ত সে সব বিবরণ তাদের কাছে অবস্থিত তাওরাতে বর্তমান রয়েছে, কিন্তু সেগুলোকে তারা গোপন করে রেখেছে। সমগ্র মানবমন্ডলীর ভোগ ব্যবহারের জন্যে আল্লাহ তায়ালা হালাল বলে ঘোষণা করেছেন যে বস্তুকে সেইগুলো গ্রহণ করার দাওয়াতই তো কোরআনে কারীম পেশ করেছে এবং ওই ভয়ানক শয়তান থেকে দূরে থাকার জন্যে সতর্ক করেছে। যে সদা-সর্বদা মানুষকে অন্যায় ও অপকর্ম করার জন্যে প্ররোচনা দেয়। কিন্তু আহলে কেতাবরা সেগুলোকে গোপন করে রেখে তাদের ক্প্রবৃত্তির অনুসরণ করে চলেছে। এজন্যে এ প্রসংগে বিশেষভাবে মোমেনদেরকে বলা হয়েছে তারা যেন সকল হারাম খাদ্য বস্তুগুলোকে ভোগ ব্যবহার বর্জন করে এবং যাবতীয় হারাম নিষিদ্ধ বস্তুগুলোকে ত্যাগ করে। এ নির্দেশগুলো আসার সাথে সাথে ইহুদীরা এতো সব বাছ-বিচার করে চলা সম্ভব নয় বলে বাক-বিতন্ডা শুরু করে দিয়েছিলো । ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।