Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

«এ. এর পরই বর্ণিত হয়েছে ওইসব আহলে কেতাবদের অবস্থা সম্পর্কে যারা সত্য সমাগত হওয়ার পর এবং আল্লাহর নাধিলকৃত সুস্পষ্ট নিদর্শনসমূহ ও হেদায়াতের কথা এসে যাওয়ার পর এবং কুক্ষিগত সার্থের কারণে সেগুলোকে গোপন করে চলেছিলো। তাদের কঠোর ভাসায় সমালোচনা করার সাথে সাথে, তাওবাকারীদের তাওবা কবুল করার আশ্বাসবাণীও শুনানো হয়েছে এবং অবাধ্যতায় যারা অনমনীয় তাদেরকে জানানো হয়েছে কঠিন শাস্তির কথা । এরপর আল্লাহর একত্বাদ সম্পর্কে ঘোষণা দেয়া হয়েছে। মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সৃষ্টিলোকের ওইসব নিদর্শনের প্রতি, যেগুলো এই মহা সত্যের পক্ষে সাক্ষ্য বহন করে এবং যেসব অজুহাতে মোশরেকরা আল্লাহর সাথে আজ কারো অংশীদারিত্ব আছে বলে মনে করে, সেগুলোকে খন্ডন করা হয়েছে। এপর্যায়ে কেয়ামতের একটি ভয়াবহ দৃশ্য তুলে ধরে দেখানো হয়েছে যে, কেমন করে কুফুর এর অনুসারীরা পরস্পরের সাথে যাবতীয় সম্পর্কের সব কথা সেদিন অস্বীকার করবে । এ সময় তারা দোযখের আযাব সরাসরি দেখবে এবং তাদের কৃতকর্মের জন্যে নিক্ষল আফসোস করতে থাকবে । ৃ ₹গক্রমে উল্লেখযোগ্য যে, ইহুদীরা খাবারের হারাম হালাল বিধান সম্পর্কে নানাপ্রকার কূটতর্ক করছিলো, অথচ ইসলামের বিধানের মতোই হালাল হারাম বিধান তাওরাতেও রয়েছে, কিন্তু তারা সেসব তথ্য গোপন করে রেখেছিলো । কোরআনে কারীম চায় গোটা মানব জাতি হালাল খাদ্য ব্যবহার করে উপকৃত হোক এবং হারাম জিনিসের অপকারিতা থেকে বেঁচে যাক। সতর্ক হয়ে যাক তারা শয়তানের প্ররোচিত যাবতীয় হারাম ব্যবহার ও পাপকাজসমূহ থেকে । আল্লাহ তায়ালা কোরআনে কারীমে হারাম দ্রব্যাদির নাম উল্লেখ করে সেগুলোর নিষিদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন এবং একথাও জানিয়েছেন যে, ইহুদীরা ওই সকল দ্রব্যের নিষিদ্ধতা, তাদের কেতাবের মাধ্যমে, জানা সত্তেও পুরোপুরি অসদুদ্দেশ্য প্রণোদিত হয়ে বিতর্কের ঝড় তুলেছিলো। তাই তাদের কঠোর সমালোচনা করে বলা হচ্ছে যে, তারা নিছক পার্থিব সাময়িক স্বার্থের কারণে সত্যকে গোপন করে চলেছে। এর ফলে তাদেরকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে বলে সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে, আজ যেভাবে তারা আল্লাহর বাণীকে উপেক্ষা করছে কেয়ামতের দিন আল্লাহ তায়ালাও তাদেরকে ওইভাবে উপেক্ষা করবেন। সেদিন আল্লাহর অভিশাপ এবং অপমান হবে তাদের ভাগ্য লিখন। পরিশেষে “বিররুন' (নেকী বা সৎকর্ম) এর তাৎপর্য বর্ণনা করা হয়েছে। এই বর্ণনায় ঈমান ও সৎ কাজের ভিত্তিগুলো সুস্পষ্ট হয়ে উঠেছে এবং ঈমানী চিন্তাধারার মধ্যে অবস্থিত তুল ভ্রান্তিগুলো সবার নযরে ধরা পড়েছে। বলা হচ্ছে 'বিররুন' বা নেকীর কাজ শুধু পূর্ব বা পশ্চিমে মুখ করাকেই বুঝায় না বরং 'বিররুন* বলতে চিন্তা-চেতনায় ও কাজ কর্মের মাধ্যমে আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তোলাকে বুঝায়। ইতিপূর্বেকার আলোচনার সাথে এ বর্ণনার বেশ সংগতি দেখা যায়, এর কারণ এই বুঝা যায় যে, প্রত্যেকটি কোরআনী আয়াত যুদ্ধাবস্থা কেন্দ্রিক । এই যুদ্ধাবস্থা দু'ধরনের চিত্রকে সামনে উপস্থাপন করে। এক, জাহেলী যুগে গড়ে ওঠা মানুষের তুল চিন্তা চেতনাকে সংশোধনের জন্যে এক দীর্ঘস্থায়ী সংগ্রাম । দুই, বাস্তব ময়দানে ইসলামের দুশমনদের ষড়যন্ত্র, চক্রান্ত ও অপপ্রচারের মোকাবেলায় দৃঢ়তার সাথে টিকে থাকা এবং বিজয়ের লক্ষ্যে বাস্তব যুদ্ধে অবতীর্ণ হওয়া। আলোচ্য পাঠের লক্ষ্য হচ্ছে, যে নীতিমালার ওপর সঠিক ঈমানী চিন্তা-চেতনা গড়ে উঠেছে তা স্পষ্ট করে তুলে ধরা । এই সাথে মদীনার সেই সকল ইহুদীদের মোকাবেলা করার পদ্ধতি হিলাল ২যক্স ৯ ণ পু ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।