আল্লাহ তায়ালা তাদের যাবতীয় দুঃখ-দুর্দশা ও ত্যাগ কোরবানী এবং শাহাদাতের বিনিময় দান করবেন একটি মহামূল্যবান জিনিস দ্বারা। তা হচ্ছে তার অনুগ্রহ ও মেহেরবানী । এর পরই তাদের সম্পর্কে সার্টিফিকেট আসছে, “তারাই সঠিক পথ প্রাপ্ত” খেয়াল করুন, এখানে আল্লাহ তায়ালা কোনো সাহায্য দানের ওয়াদা করেননি, বিজয়, প্রভাব প্রতিপত্তি বা মালে গনীমৎ (যুদ্ধে পাওয়া সম্পদ) এগুলো কোনোটারই ওয়াদা করলেন না। আল্লাহ তায়ালা এই উম্মতকে এক বিশেষ দায়িত্ পালনের জন্যে নিযুক্ত করেছেন, প্রস্তুত করেছেন এক আদর্শকে প্রতিষ্ঠার জন্যে যা তাদের কাছে নিজেদের জীবন থেকেও প্রিয় । তাই, তারা সকল কিছুর উপরে ওই আদর্শের জন্যে নিজেদের সবকিছু, এমনকি জীবনটা পর্যস্ত কোরবানী করে দিতেও দ্বিধাবোধ করে না। এহেন ব্যক্তিদের সব কিছুর ওপর আল্লাহ তায়ালা সেই মেহেরবানী দান করবেন যা নবীদেরই জন্যে নির্দিষ্ট । তাদের তিনি বড় বড় ক্রুটি বিচ্যুতি থেকে রক্ষা করবেন, যার কারণে সাধারণত তাদের মন্দ প্রভাব অপরের ওপর পড়তে পারে। তাদের প্রতি নির্দেশ হচ্ছে একনিষ্ঠভাবে নিজেদের বাঞ্কিত কাজে লেগে থাকা, আল্লাহর দয়া অনুগ্রহের প্রতীক্ষা করা এবং যে কোনো প্রতিকূল অবস্থায় সবর করা। আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তই হবে তাদের একমাত্র লক্ষ্য । এই হচ্ছে সেই সুমিষ্ট ফল যার জন্যে একজন মোমেন প্রতি মুহূর্তে লালায়িত থাকে । আল্লাহর সাহায্য ও বিজয় ইসলামী আন্দোলনের সেই মূল লক্ষ্যকে হাসিল করার জন্যে আসে যার জন্যে নবী রসূলরা ও মোমেনীনে সালেহীন নেক বান্দারাও আত্মনিবেদিত ছিলেন। এপথে মোমেন যে ত্যাগ কোরবানী স্বীকার করে, জান মালের যে ক্ষতি বরদাশত করে এবং যে শাহাদাত লাভের আকাঙ্খা রাখে তার সর্বোত্তম পুরস্কারই হচ্ছে আল্লাহর দয়া অনুগহ। এ প্রতিদান যে পাল্লায় থাকবে তা থাকবে বখশিষেপূর্ণ অন্য যে কোনো পাল্লা থেকে ভারী । এই হচ্ছে ইসলামী জনতার জন্যে প্রশিক্ষণ পদ্ধতি । এই পদ্ধতিতেই মহান আল্লাহ রববুল আলামীন পরখ করে নেন ওই সকল ব্যক্তিকে যারা ইসলামকে বিজয়ীরূপে দেখার আকাংখা রাখে। যারা একাণগ্চিত্তে ও একনিষ্ঠভাবে দ্বীনের কাজ করতে বদ্ধপরিকর । ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।