Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

আকীদা বিশ্বাস ও ইসলামী আদর্শের ধারক বাহকদের ঈমানকে মযবৃত বানানোর জন্যে পরীক্ষার প্রয়োজন আছে। যত বেশী ঈমানদারদের ওপর বিপদ আপদ ও দুঃখ কষ্ট আসে ততোই তাদের আভ্যন্তরীণ শক্তিগুলো শাণিত হয়ে ওঠে এবং তাদের অন্তরের জানালাগুলো খুলে যায়! বিপদ আপদের যে কোনো ধাক্কাই তার চোখের পর্দা সরিয়ে দেয় এবং ধীরে ধীরে অন্তরের মরিচা অপসারিত হতে থাকে । তাই প্রতি পরীক্ষার পরিবেশেই মোমেনের চারিত্রিক বৈশিষ্ট্য, ব্যবহারগত সৌন্দর্য এবং তার দৃষ্টিতংগীর স্বচ্ছতা বিকশিত হয়ে তাকে সাধারণভাবে অনুকরণীয় করে তোলে। এসব বিষয়ের তুলনায় আরও বেশী গুরুত্পূর্ণ এবং মূল্যবান কথা হচ্ছে, সকল ব্যাপারেই আল্লাহর দিকে রুজু হওয়া, অর্থাৎ যখন ঈমানের পথে দৃঢ় থাকার কারণে মোমেনের যেন্দেগীতে একের পর এক বিপদ আপদের ঝড় তুফান আসতেই থাকে চতুর্দিকের সাহায্য সহযোগিতা লাভের সকল পথ রন্্ধ হয়ে যায় তখন সমস্ত মন প্রাণ দিয়ে মোমেন আল্লাহর ম্মরণার্থী হয় এবং নিজেকে পরিপূর্ণভাবে তার কাছে সোপর্দ করে তারই কাছে আশ্রয় চায়। এই সময়ই আল্লাহর সাথে সরাসরি তার যোগসূত্র কায়েম হয়ে যায়। আর তখনই সর্বশক্তিমান আল্লাহ তায়ালা তার বান্দার ডাকে সাড়া দেন এবং তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করেন। এটাই হচ্ছে ঈমানী জীবন যাপন কালে যাবতীয় পরীক্ষা নিরীক্ষার সঠিক এবং সবচেয়ে বড় তাৎপর্য। দেখুন আল্লাহর আশ্বীসবাণী, “আর সুসংবাদ দাও এ সকল অবিচল লোকদেরকে যারা বিপদ মুসিবত আসলে বলে ওঠে, আমরা তো একান্তভাবে আল্লাহর জন্যে এবং তাঁর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে ।' অর্থাৎ আমরা যখন আল্লাহরই মালিকানাধীন তখন তিনি, তার জিনিস যেভাবে চান সেই ভাবেই ব্যবহার করবেন এতে আমাদের বলারই বা কি আছে, আর আপত্তি করারই বা কি সুযোগ আছে! এই অনুভূতির মধ্য দিয়ে অনুগত বান্দা নিজেকে পরিপূর্ণভাবে মহান আল্লাহর কাছে সমর্পণ | করে, তার সমস্ত অস্তিত্ব ও ব্যক্তিত্বকে তার কাছে সোপর্দ করে সে বলে যে, আয় আল্লাহ “আমি এবং আমার যা কিছু আছে সবই তো তোমার দান, অতএব, এসব কিছুই যদি তোমার পথে খরচ হয়ে যায় আমি তাতেই সন্তুষ্ট । আমাকে তোমার কাছে তো ফিরে যেতে হবে, নিশ্চয়ই আমি সেখানে তোমার মেহেরবানী লাভে ধন্য হবো । পরিপূর্ণ আত্মসমর্পণের ফলেই মোমেনের এই মনোভাব সৃষ্টি হয়। এদের সম্পর্কেই আল্লাহ তায়ালা সুসংবাদ বাণী শুনিয়েছেন, ওরাই হবে সেই সব মানুষ যারা আল্লাহর পক্ষ থেকে আসা করুণা ও রহমতের মধ্যে রয়েছে এবং তারাই হচ্ছে সঠিক পথপ্রাপ্ত। এরা হচ্ছে সেইসব ব্যক্তি যাদের ওপর আল্লাহর খাস মেহেরবানীর দৃষ্টি পড়ে, তাদের মর্ধাদাকে উন্নীত করে, নবীদের পজিশনের কাছাকাছি নিয়ে যাওয়ার পরোক্ষ ওয়াদা আল্লাহ তায়ালা তাদের দিয়েছেন, যেহেতু যে “সালাত' নবীদের জন্যে নির্ধারিত তারই মধ্যে তিনি এই | সবর এখতিয়ারকারী ব্যক্তিদেরকেও অন্তর্ভুক্ত করে নেবেন বলে এ আয়াতে ঘোষণা এসেছে। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবী মোহাম্মদ (স.)-এর প্রতি দরূদ পাঠান । তাঁর জন্যে দোয়া করেন, হে ঈমানদাররা তীর প্রতি তোমরাও দরূদ ও সালাম পাঠাও । এবারে আসুন ইসলামী কাফেলার যাবতীয় প্রস্তুতি, ত্যাগ কোরবানী, দুঃখ দুর্দশা, বিপদ মুসিবত ও জান মালের ক্ষয়-ক্ষতি এবং শাহাদাত-লাভ এর যে কর্মসূচী পেশ করা হয়েছে তার শেষ অংশের ওপর আমরা কিছু চিন্তাভাবনা করি। ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।